النجم

An-Najm

The Star · Surah 53 · Ayahs: 62 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ

    Open ayah 53:1

    শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয়।

  2. مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ

    Open ayah 53:2

    তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও নয়।

  3. وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ

    Open ayah 53:3

    এবং মনগড়া কথাও বলে না।

  4. إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ

    Open ayah 53:4

    এটা কুরআন, তো ওয়াহি, যা প্রত্যাদেশ হয়।

  5. عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ

    Open ayah 53:5

    তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা, ও জ্ঞানবুদ্ধিতে পূর্ণতাপ্রাপ্ত

  6. ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ

    Open ayah 53:6

    পূর্ণ সহজাত বুদ্ধি শক্তিসম্পন্ন,

  7. وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ

    Open ayah 53:7

    এমন অবস্থায় সে ঊর্ধ্ব-দিগন্তে,

  8. ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

    Open ayah 53:8

    অতঃপর সে নিকটবর্তী হলো, তারপর আরও কাছে গেল।

  9. فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ

    Open ayah 53:9

    তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

  10. فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ 

    Open ayah 53:10

    তখন তিনি তাঁর বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার, প্রত্যাদেশ করলেন।

  11. مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ

    Open ayah 53:11

    (রাসূলের) অন্তর মিথ্যা বলেনি, যা সে দেখেছে।

  12. أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ

    Open ayah 53:12

    তোমরা কি তার সাথে বিতর্ক করবে, সে যা দেখেছে?

  13. وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ

    Open ayah 53:13

    নিশ্চয় সে তাকে আরেক বার দেখেছিল,

  14. عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ

    Open ayah 53:14

    সিদরাতুল মুন্তাহার নিকটে,

  15. عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ

    Open ayah 53:15

    যার কাছে অবস্থিত জান্নাতুল মা’ওয়া।

  16. إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ

    Open ayah 53:16

    যখন বরই গাছটিকে আচ্ছাদিত করল, যা (আচ্ছাদিত করার), তা আচ্ছাদিত করে (আল্লাহর নূর)।

  17. مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ

    Open ayah 53:17

    তার দৃষ্টিবিভ্রম হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি।

  18. لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ

    Open ayah 53:18

    নিশ্চয় সে তার রবের মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।

  19. أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ

    Open ayah 53:19

    তোমরা কি ভেবে দেখেছ, ‘লাত’ ও ‘ওযযা’ সম্পর্কে ?

  20. وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ 

    Open ayah 53:20

    এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্পর্কে?

  21. أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ

    Open ayah 53:21

    পুত্র-সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা-সন্তান তার জন্য?

  22. تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ

    Open ayah 53:22

    এটা তো তা হলে এক অসংগত বণ্টন।

  23. إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ

    Open ayah 53:23

    এগুলো কতগুলো নাম ছাড়া কিছু নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষেরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলীল অবতীর্ণ করেননি। তারা কেবল অনুমান এবং প্রবৃত্তি যা কামনা করে, তারই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।

  24. أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ

    Open ayah 53:24

    মানুষের জন্য কি তা-ই হয়, যা সে চায়?

  25. فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ

    Open ayah 53:25

    অতএব, ইহকাল ও পরকাল আল্লাহরই (নিয়ন্ত্রণে)।

  26. ۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ

    Open ayah 53:26

    আর আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। তবে আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন, তাকে অনুমতি দেওয়ার পর।

  27. إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ

    Open ayah 53:27

    নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদের নারীবাচক নাম দিয়ে থাকে।

  28. وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا

    Open ayah 53:28

    অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। অথচ সত্যের বিপরীতে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।

  29. فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

    Open ayah 53:29

    অতএব, তুমি উপেক্ষা করো যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল পার্থিব জীবনই কামনা করে।

  30. ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ 

    Open ayah 53:30

    এই হলো তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় তোমার রবই ভালো জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন, কে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।

  31. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى

    Open ayah 53:31

    আসমানসমূহ ও যমিনে যা-কিছু আছে, সবই আল্লাহর, যেন তিনি তাদের প্রতিফল দেন, যারা মন্দ কাজ করেছে এবং ভালো ফল দেন, যারা সৎকাজ করেছে।

  32. ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

    Open ayah 53:32

    তারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, ছোটখাট অপরাধ ব্যতীত; তবে নিশ্চয় তোমার রবের ক্ষমা সুদূর বিস্তৃত। এবং তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে এবং যখন তোমরা মায়ের গর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব, তোমরা নিজেদের প্রশংসার পাত্র দাবি করো না। তিনি ভালো জানেন—কে মুত্তাকি।

  33. أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ

    Open ayah 53:33

    তুমি কি তাকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নেয়।

  34. وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ

    Open ayah 53:34

    এবং সামান্য দিয়েই ক্ষান্ত হয়ে যায়।

  35. أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ

    Open ayah 53:35

    তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে (তা) দেখে?

  36. أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ

    Open ayah 53:36

    তাকে কি জানানো হয়নি—যা আছে মূসার কিতাবে,

  37. وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ

    Open ayah 53:37

    এবং ইবরাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পূর্ণ করেছিল?

  38. أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ

    Open ayah 53:38

    (তা এই) যে, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না।

  39. وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ

    Open ayah 53:39

    আর এই যে, মানুষ যা চেষ্টা করে, তা-ই সে পায়।

  40. وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ 

    Open ayah 53:40

    এবং তার চেষ্টার ফল অচিরেই দেখানো হবে।

  41. ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ

    Open ayah 53:41

    অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে।

  42. وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ

    Open ayah 53:42

    তোমার রবের কাছে সবকিছুর সমাপ্তি,

  43. وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ

    Open ayah 53:43

    এবং তিনিই হাসান ও কাঁদান

  44. وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا

    Open ayah 53:44

    এবং তিনিই মারেন ও বাঁচান,

  45. وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ

    Open ayah 53:45

    এবং তিনিই সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।

  46. مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ

    Open ayah 53:46

    নুতফাহ্/ বীর্য থেকে যখন তা স্খলিত হয়।

  47. وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ

    Open ayah 53:47

    পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,

  48. وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ

    Open ayah 53:48

    এবং তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

  49. وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ

    Open ayah 53:49

    তিনি শি’রা নক্ষত্রের রব।

  50. وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ 

    Open ayah 53:50

    আর তিনিই ধ্বংস করেছেন পূর্ববর্তী আ ’ দ সম্প্রদায়কে,

  51. وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ

    Open ayah 53:51

    এবং সামূদকেও; অতঃপর কাউকে তিনি অবশিষ্ট রাখেননি।

  52. وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ

    Open ayah 53:52

    এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কেও, নিশ্চয় তারা ছিল আরও সীমালঙ্ঘনকারী ও অবাধ্য।

  53. وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ

    Open ayah 53:53

    আর উল্টে দেওয়া জনবসতিগুলোকে শূন্যে তুলে নিক্ষেপ করেছেন।

  54. فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ

    Open ayah 53:54

    অতঃপর তাদের আচ্ছন্ন করে নেয়, যা আচ্ছন্ন করার।

  55. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ

    Open ayah 53:55

    অতএব, তুমি তোমার রবের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?

  56. هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ

    Open ayah 53:56

    অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।

  57. أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ

    Open ayah 53:57

    (কিয়ামত) নিকটে এসে গেছে।

  58. لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ

    Open ayah 53:58

    আল্লাহ ব্যতীত কেউ তার প্রকাশকারী নয়।

  59. أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ

    Open ayah 53:59

    তোমরা কি এই কথায় আশ্চর্যবোধ করছ?

  60. وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ 

    Open ayah 53:60

    এবং হাসি-ঠাট্টা করছ! কাঁদছ না?

  61. وَأَنتُمۡ سَٰمِدُونَ

    Open ayah 53:61

    তোমরা উদ্ধত,

  62. فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩

    Open ayah 53:62

    অতএব, আল্লাহকে সিজদা করো এবং তোমরা ইবাদাত করো।