القمر
Al-Qamar
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ
Open ayah 54:1কিয়ামত নিকটবর্তী হয়েছে, এবং চাঁদ বিদীর্ণ হয়েছে।
وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ
Open ayah 54:2তারা যদি কোনো নিদর্শন দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাচরিত যাদু।
وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ
Open ayah 54:3তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশির অনুসরণ করছে। অথচ প্রত্যেক কাজ (যথাসময়ে) স্থিরীকৃত হয় ।
وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ
Open ayah 54:4তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।
حِكۡمَةُۢ بَٰلِغَةٞۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ
Open ayah 54:5এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্কবাণী তাদের উপকারে আসেনি।
فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ
Open ayah 54:6অতএব, তুমি তাদের উপেক্ষা করো, যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ অবস্থার দিকে।
خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ
Open ayah 54:7তারা তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হবে। যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল।
مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ
Open ayah 54:8তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফিররা বলবে, এটা কঠিন দিন।
۞كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ
Open ayah 54:9তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দার প্রতি এবং বলেছিল, এ তো উন্মাদ। আর তাকে হুমকি দেওয়া হয়েছিল।
فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ
Open ayah 54:10অতঃপর সে তার রবকে ডেকে বলল, আমি অক্ষম, অতএব, তুমি প্রতিশোধ গ্রহণ করো।
فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ
Open ayah 54:11তখন আমি বর্ষণশীল বৃষ্টির মাধ্যমে আকাশের দরজাসমূহ খুলে দিলাম।
وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُيُونٗا فَٱلۡتَقَى ٱلۡمَآءُ عَلَىٰٓ أَمۡرٖ قَدۡ قُدِرَ
Open ayah 54:12এবং ভূমিকে দীর্ণ করে আমি ঝর্ণা উৎসারিত করলাম। অতঃপর সব পানি মিলিত হলো নির্ধারিত নির্দেশনা অনুসারে।
وَحَمَلۡنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَٰحٖ وَدُسُرٖ
Open ayah 54:13আর আমি নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক দ্বারা নির্মিত জলযানে।
تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ
Open ayah 54:14যা চলত আমার দৃষ্টির সামনে। এটা তার জন্য পুরস্কার, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
وَلَقَد تَّرَكۡنَٰهَآ ءَايَةٗ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:15আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:16কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:17আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?
كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:18আ ’ দ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ
Open ayah 54:19আমি তাদের উপর পাঠিয়েছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে।
تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ
Open ayah 54:20তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খেজুরগাছের কাণ্ড।
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:21অতএব কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:22আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?
كَذَّبَتۡ ثَمُودُ بِٱلنُّذُرِ
Open ayah 54:23সামূদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
فَقَالُوٓاْ أَبَشَرٗا مِّنَّا وَٰحِدٗا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذٗا لَّفِي ضَلَٰلٖ وَسُعُرٍ
Open ayah 54:24অতঃপর তারা বলেছিল, আমরা কি আমাদের মধ্য থেকে এক ব্যক্তির অনুসরণ করব? তা হলে নিশ্চয়ই আমরা পথভ্রষ্টতা ও উন্মত্ততার মধ্যে পড়ব।
أَءُلۡقِيَ ٱلذِّكۡرُ عَلَيۡهِ مِنۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرٞ
Open ayah 54:25আমাদের মধ্য থেকে কি তারই প্রতি উপদেশ অবতীর্ণ হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক।
سَيَعۡلَمُونَ غَدٗا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ
Open ayah 54:26নিশ্চয়ই আগামী কালই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।
إِنَّا مُرۡسِلُواْ ٱلنَّاقَةِ فِتۡنَةٗ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ
Open ayah 54:27আমি তাদের পরীক্ষা হিসাবে একটি উটনী পাঠিয়েছি। অতএব, তাদের প্রতি লক্ষ রাখো এবং সবর করো।
وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ
Open ayah 54:28এবং তাদের জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানি বণ্টন সুনির্দিষ্ট এবং প্রত্যেকে পানির অংশের জন্য উপস্থিত হবে পালাক্রমে।
فَنَادَوۡاْ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ
Open ayah 54:29অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং হত্যা করল।
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:30অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী?
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَكَانُواْ كَهَشِيمِ ٱلۡمُحۡتَظِرِ
Open ayah 54:31আমি তাদের প্রতি একটি বিকট আওয়াজ পাঠিয়েছিলাম। ফলে তারা হয়ে গেল খোয়াড় নির্মাতার শুষ্ক শাখাপল্লবের মতো।
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:32আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্যে সহজ করে দিয়েছি।; অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?
كَذَّبَتۡ قَوۡمُ لُوطِۭ بِٱلنُّذُرِ
Open ayah 54:33লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٖۖ نَّجَّيۡنَٰهُم بِسَحَرٖ
Open ayah 54:34আমি তাদের প্রতি পাঠিয়েছিলাম পাথর বর্ষণকারী ঝড়; লূত-পরিবার ব্যতীত। আমি তাদের রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।
نِّعۡمَةٗ مِّنۡ عِندِنَاۚ كَذَٰلِكَ نَجۡزِي مَن شَكَرَ
Open ayah 54:35আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদের এভাবে পুরস্কৃত করে থকি।
وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡاْ بِٱلنُّذُرِ
Open ayah 54:36লূত তাদেরকে আমার কঠিন পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাক-বিতণ্ডা করেছিল।
وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:37তারা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল। তখন আমি তাদের চোখ লোপ করে দিলাম। অতএব, আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণীর পরিণাম।
وَلَقَدۡ صَبَّحَهُم بُكۡرَةً عَذَابٞ مُّسۡتَقِرّٞ
Open ayah 54:38সকাল বেলা তাদের উপর বিরামহীন শাস্তি আঘাত হেনেছিল।
فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:39অতএব, আমার শাস্তি ও সতর্কবাণীর পরিণাম আস্বাদন করো।
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:40আমি কুরআন উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?
وَلَقَدۡ جَآءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ
Open ayah 54:41ফিরআউনের সম্প্রদায়ের কাছেও সতর্ককারীরা এসেছিল।
كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ
Open ayah 54:42তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর পরাভূতকারী, পরাক্রমশালীরূপে আমি তাদের পাকড়াও করলাম।
أَكُفَّارُكُمۡ خَيۡرٞ مِّنۡ أُوْلَٰٓئِكُمۡ أَمۡ لَكُم بَرَآءَةٞ فِي ٱلزُّبُرِ
Open ayah 54:43তোমাদের কাফিররা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ
Open ayah 54:44না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল?
سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ
Open ayah 54:45এ দল তো সত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।
بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ
Open ayah 54:46বরং কিয়ামাত তাদের (শান্তির) প্রতিশ্রুত সময় এবং কিয়ামাত হবে কঠিনতর ও তিক্ততর।
إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ
Open ayah 54:47নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্টতা ও বিকারগ্রস্ততার মধ্যে রয়েছে।
يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ
Open ayah 54:48যেদিন তাদের মুখ হিঁচড়ে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে, ‘আগুনের ছোঁয়া আস্বাদন করো’(অর্থাৎ জাহান্নামের যন্ত্রণা)।
إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ
Open ayah 54:49আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।
وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ
Open ayah 54:50আমার আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মতো।
وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:51আমি তোমাদের সমমনা জাতিদের ধ্বংস করেছি, অতএব, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?
وَكُلُّ شَيۡءٖ فَعَلُوهُ فِي ٱلزُّبُرِ
Open ayah 54:52তারা যা-কিছু করেছে, সবই আমলনামায় আছে।
وَكُلُّ صَغِيرٖ وَكَبِيرٖ مُّسۡتَطَرٌ
Open ayah 54:53ছোটো ও বড় সবই লিপিবদ্ধ।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَهَرٖ
Open ayah 54:54মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।
فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۭ
Open ayah 54:55যথাযোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।