الذاريات

Adh-Dhaariyat

The Winnowing Winds · Surah 51 · Ayahs: 60 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا

    Open ayah 51:1

    শপথ ধূলিঝঞ্ঝার,

  2. فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا

    Open ayah 51:2

    শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের,

  3. فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا

    Open ayah 51:3

    শপথ স্বচ্ছন্দগতি নৌযানের,

  4. فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا

    Open ayah 51:4

    শপথ কর্ম বণ্টনকারী ফেরেশতাগণের-

  5. إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ

    Open ayah 51:5

    তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।

  6. وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ

    Open ayah 51:6

    কর্মফল দিবস অবশ্যম্ভাবী।

  7. وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ

    Open ayah 51:7

    শপথ বহু পথবিশিষ্ট আকাশের,

  8. إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ

    Open ayah 51:8

    তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত।

  9. يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ

    Open ayah 51:9

    যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে-ই তা পরিত্যাগ করে,

  10. قُتِلَ ٱلۡخَرَّٰصُونَ 

    Open ayah 51:10

    অভিশপ্ত হোক মিথ্যাচারীরা,

  11. ٱلَّذِينَ هُمۡ فِي غَمۡرَةٖ سَاهُونَ

    Open ayah 51:11

    যারা অজ্ঞ ও উদাসীন!

  12. يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ

    Open ayah 51:12

    এরা জিজ্ঞাসা করে, ‘কর্মফল দিবস কবে হবে ?’

  13. يَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ يُفۡتَنُونَ

    Open ayah 51:13

    বল, ‘সেদিন যখন এদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে।’

  14. ذُوقُواْ فِتۡنَتَكُمۡ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ

    Open ayah 51:14

    ‘তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্বরান্বিত করতে চেয়েছিলে।’

  15. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ

    Open ayah 51:15

    সেদিন নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে প্রস্রবণ-বিশিষ্ট জান্নাতে,

  16. ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُحۡسِنِينَ

    Open ayah 51:16

    উপভোগ করবে তা যা তাদের প্রতিপালক তাদেরকে দিবেন; কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মপরায়ণ,

  17. كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ

    Open ayah 51:17

    তারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়,

  18. وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ

    Open ayah 51:18

    রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত,

  19. وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ

    Open ayah 51:19

    এবং তাদের ধন-সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক।

  20. وَفِي ٱلۡأَرۡضِ ءَايَٰتٞ لِّلۡمُوقِنِينَ 

    Open ayah 51:20

    নিশ্চিত বিশ্বাসীদের জন্যে নিদর্শন রয়েছে ধরিত্রীতে

  21. وَفِيٓ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ

    Open ayah 51:21

    এবং তোমাদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করবে না ?

  22. وَفِي ٱلسَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ

    Open ayah 51:22

    আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সমস্ত কিছু।

  23. فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقّٞ مِّثۡلَ مَآ أَنَّكُمۡ تَنطِقُونَ

    Open ayah 51:23

    আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্স্ফ‚র্তির মতই এই সকল সত্য।

  24. هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ

    Open ayah 51:24

    তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি ?

  25. إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ

    Open ayah 51:25

    যখন এরা তার নিকট উপস্থিত হয়ে বলল, ‘সালাম’। উত্তরে সে বলল,‘সালাম’। এরা তো অপরিচিত লোক।

  26. فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ

    Open ayah 51:26

    এরপর ইব্রাহীম তার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গো-বৎস ভাজা নিয়ে এলো

  27. فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ

    Open ayah 51:27

    ও তাদের সামনে রাখলো এবং বলল, ‘তোমরা খাচ্ছ না কেন ?’

  28. فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۖ قَالُواْ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٖ

    Open ayah 51:28

    এতে এদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হল। এরা বলল, ‘ভীত হয়ো না।’ এরপর এরা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল।

  29. فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِي صَرَّةٖ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِيمٞ

    Open ayah 51:29

    তখন তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং গাল চাপড়িয়ে বলল, ‘এই বৃদ্ধ-বন্ধ্যার সন্তান হবে!’

  30. قَالُواْ كَذَٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ 

    Open ayah 51:30

    তারা বলল, ‘তোমার প্রতিপালক এরূপই বলেছেন ; তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’

  31. ۞قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ

    Open ayah 51:31

    ইব্রাহীম বলল, ‘হে ফেরেশতাগণ ! তোমাদের বিশেষ কাজ কী ?’

  32. قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ

    Open ayah 51:32

    এরা বলল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছে।

  33. لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن طِينٖ

    Open ayah 51:33

    ‘এদের ওপর নিক্ষেপ করার জন্যে মাটির শক্ত ঢেলা,

  34. مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ

    Open ayah 51:34

    ‘যা সীমালংঘনকারীদের জন্যে চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হতে।’

  35. فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 51:35

    সেখানে যেসব মু’মিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম,

  36. فَمَا وَجَدۡنَا فِيهَا غَيۡرَ بَيۡتٖ مِّنَ ٱلۡمُسۡلِمِينَ

    Open ayah 51:36

    আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোন আত্মসমর্পণকারী পাই নাই।

  37. وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةٗ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ

    Open ayah 51:37

    যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাদের জন্যে এতে একটি নিদর্শন রেখেছি।

  38. وَفِي مُوسَىٰٓ إِذۡ أَرۡسَلۡنَٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَٰنٖ مُّبِينٖ

    Open ayah 51:38

    এবং নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তে, যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফির‘আওনের নিকট প্রেরণ করেছিলাম,

  39. فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ

    Open ayah 51:39

    তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিল এবং বলল, ‘এই ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ।

  40. فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ وَهُوَ مُلِيمٞ 

    Open ayah 51:40

    সুতরাং আমি তাকে ও তার দলবলকে শাস্তি দিলাম এবং এদের সমুদ্রে নিক্ষেপ করলাম, সে তো ছিল তিরস্কারযোগ্য।

  41. وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ

    Open ayah 51:41

    এবং নিদর্শন রয়েছে ‘আদের ঘটনায়, যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম অকল্যাণকর বায়ু;

  42. مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ

    Open ayah 51:42

    এটা যা কিছুর ওপর দিয়ে বয়ে গিয়েছিল তাকেই চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল,

  43. وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ

    Open ayah 51:43

    আরও নিদর্শন রয়েছে সামূদের বৃত্তান্তে, যখন তাদেরকে বলা হয়েছিল, ‘ভোগ করে নাও স্বল্পকাল।’

  44. فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ

    Open ayah 51:44

    কিন্তু এরা এদের প্রতিপালকের আদেশ অমান্য করল ; ফলে এদের প্রতি বজ্রাঘাত হল এবং এরা তা দেখছিল।

  45. فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ

    Open ayah 51:45

    এরা উঠে দাঁড়াতে পারল না এবং তা প্রতিরোধ করতেও পারল না।

  46. وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ

    Open ayah 51:46

    আমি ধ্বংস করেছিলাম এদের পূর্বে নূহের সম্প্রদায়কে, এরা তো ছিল সত্যত্যাগী সম্প্রদায়।

  47. وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ

    Open ayah 51:47

    আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা-সম্প্রসারণকারী।

  48. وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ

    Open ayah 51:48

    আর ভ‚মি, আমি একে বিছিয়ে দিয়েছি, আমি কত সুন্দর প্রসারণকারী!

  49. وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ

    Open ayah 51:49

    আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

  50. فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ 

    Open ayah 51:50

    অতএব তোমরা আল্লাহ্ র দিকে ধাবিত হও, আমি তো তোমাদের প্রতি আল্লাহ্-প্রেরিত স্পষ্ট সতর্ককারী।

  51. وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ

    Open ayah 51:51

    তোমরা আল্লাহ্ র সঙ্গে কোন ইলাহ্ স্থির কর না; আমি তোমাদের প্রতি আল্লাহ্-প্রেরিত স্পষ্ট সতর্ককারী।

  52. كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ

    Open ayah 51:52

    এভাবে এদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসূল এসেছে এরা তাকে বলেছে, ‘তুমি তো এক জাদুকর, না হয় এক উন্মাদ!’

  53. أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ

    Open ayah 51:53

    এরা কি একে অপরকে এই যন্ত্রণাই দিয়ে এসেছে ? বস্তুত এরা সীমা-লংঘনকারী সম্প্রদায়।

  54. فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ

    Open ayah 51:54

    অতএব তুমি এদেরকে উপেক্ষা কর, এতে তুমি অভিযুক্ত হবে না।

  55. وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 51:55

    তুমি উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মু’মিনদেরই উপকারে আসে।

  56. وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ

    Open ayah 51:56

    আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যে যে, তারা আমারই ‘ইবাদত করবে।

  57. مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ

    Open ayah 51:57

    আমি এদের নিকট হতে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, এরা আমার আহার্য যোগাবে।

  58. إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ

    Open ayah 51:58

    আল্লাহ্ই তো রিযিক দান করেন এবং তিনি প্রবল, পরাক্রান্ত।

  59. فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ

    Open ayah 51:59

    জালিমদের প্রাপ্য তাই যা অতীতে এদের সমমতাবলম্বীরা ভোগ করেছে। সুতরাং এরা এটার জন্যে আমার নিকট যেন ত্বরা না করে।

  60. فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ 

    Open ayah 51:60

    কাফিরদের জন্যে দুর্ভোগ তাদের সে দিনের, যে দিনের বিষয়ে এদেরকে সতর্ক করা হয়েছে।