الطور

At-Tur

The Mount · Surah 52 · Ayahs: 49 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلطُّورِ

    Open ayah 52:1

    শপথ ত‚র পর্বতের,

  2. وَكِتَٰبٖ مَّسۡطُورٖ

    Open ayah 52:2

    শপথ কিতাবের, যা লিখিত আছে

  3. فِي رَقّٖ مَّنشُورٖ

    Open ayah 52:3

    উন্মুক্ত পত্রে,

  4. وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ

    Open ayah 52:4

    শপথ বায়তুল মা‘মূরের,

  5. وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ

    Open ayah 52:5

    শপথ সমুন্নত আকাশের,

  6. وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ

    Open ayah 52:6

    এবং শপথ উদ্বেলিত সমুদ্রের-

  7. إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ

    Open ayah 52:7

    তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যম্ভাবী,

  8. مَّا لَهُۥ مِن دَافِعٖ

    Open ayah 52:8

    এটার নিবারণকারী কেউ নেই।

  9. يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا

    Open ayah 52:9

    যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে

  10. وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا 

    Open ayah 52:10

    এবং পর্বত চলবে দ্রুত ;

  11. فَوَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

    Open ayah 52:11

    দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারকারীদের,

  12. ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٖ يَلۡعَبُونَ

    Open ayah 52:12

    যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে।

  13. يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا

    Open ayah 52:13

    যেদিন এদেরকে ধাক্কা মারিতে মারিতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের অগ্নির দিকে

  14. هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ

    Open ayah 52:14

    ‘এটাই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা মনে করতে।’

  15. أَفَسِحۡرٌ هَٰذَآ أَمۡ أَنتُمۡ لَا تُبۡصِرُونَ

    Open ayah 52:15

    এটা কি জাদু ? না কি তোমরা দেখতে পাচ্ছ না ?

  16. ٱصۡلَوۡهَا فَٱصۡبِرُوٓاْ أَوۡ لَا تَصۡبِرُواْ سَوَآءٌ عَلَيۡكُمۡۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 52:16

    তোমরা এতে প্রবেশ কর, এরপর তোমরা ধৈর্য ধারণ কর বা ধৈর্য ধারণ না কর, উভয়ই তোমাদের জন্যে সমান। তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হচ্ছে।

  17. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَعِيمٖ

    Open ayah 52:17

    মুত্তাকীরা তো থাকবে জান্নাতে ও আরাম-আয়েশে,

  18. فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡ وَوَقَىٰهُمۡ رَبُّهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ

    Open ayah 52:18

    তাদের প্রতিপালক তাদেরকে যা দিবেন তারা তা উপভোগ করবে এবং তাদের রব তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের আযাব হতে,

  19. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 52:19

    ‘তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করতে থাক।’

  20. مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٖ مَّصۡفُوفَةٖۖ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ 

    Open ayah 52:20

    তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে ; আমি তাদের মিলন ঘটাব আয়তলোচনা হ‚রের সঙ্গে;

  21. وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٖۚ كُلُّ ٱمۡرِيِٕۭ بِمَا كَسَبَ رَهِينٞ

    Open ayah 52:21

    এবং যারা ঈমান আনে আর তাদের সন্তান-সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, তাদের সঙ্গে মিলিত করব তাদের সন্তান-সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না; প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্যে দায়ী।

  22. وَأَمۡدَدۡنَٰهُم بِفَٰكِهَةٖ وَلَحۡمٖ مِّمَّا يَشۡتَهُونَ

    Open ayah 52:22

    আমি তাদেরকে দিব ফলমূল এবং গোশ্ত যা তারা পছন্দ করে।

  23. يَتَنَٰزَعُونَ فِيهَا كَأۡسٗا لَّا لَغۡوٞ فِيهَا وَلَا تَأۡثِيمٞ

    Open ayah 52:23

    সেখানে তারা পরস্পরের মধ্যে আদান-প্রদান করতে থাকবে পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না।

  24. ۞وَيَطُوفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٞ لَّهُمۡ كَأَنَّهُمۡ لُؤۡلُؤٞ مَّكۡنُونٞ

    Open ayah 52:24

    তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা, সুরক্ষিত মুক্তাসদৃশ।

  25. وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ

    Open ayah 52:25

    তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসা করবে,

  26. قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ

    Open ayah 52:26

    এবং বলবে, ‘পূর্বে আমরা পরিবার-পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম।

  27. فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ

    Open ayah 52:27

    ‘এরপর আমাদের প্রতি আল্লাহ্ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হতে রক্ষা করেছেন।

  28. إِنَّا كُنَّا مِن قَبۡلُ نَدۡعُوهُۖ إِنَّهُۥ هُوَ ٱلۡبَرُّ ٱلرَّحِيمُ

    Open ayah 52:28

    ‘আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, তিনি তো কৃপাময়, পরম দয়ালু।’

  29. فَذَكِّرۡ فَمَآ أَنتَ بِنِعۡمَتِ رَبِّكَ بِكَاهِنٖ وَلَا مَجۡنُونٍ

    Open ayah 52:29

    অতএব তুমি উপদেশ দান করতে থাক, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও, উন্মাদও নও।

  30. أَمۡ يَقُولُونَ شَاعِرٞ نَّتَرَبَّصُ بِهِۦ رَيۡبَ ٱلۡمَنُونِ 

    Open ayah 52:30

    এরা কি বলিতে চায় সে একজন কবি ? আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি।’

  31. قُلۡ تَرَبَّصُواْ فَإِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُتَرَبِّصِينَ

    Open ayah 52:31

    বল, ‘তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি।’

  32. أَمۡ تَأۡمُرُهُمۡ أَحۡلَٰمُهُم بِهَٰذَآۚ أَمۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ

    Open ayah 52:32

    তবে কি এদের বুদ্ধি এদেরকে এই বিষয়ে প্ররোচিত করে, না এরা এক সীমালংঘনকারী সম্প্রদায় ?

  33. أَمۡ يَقُولُونَ تَقَوَّلَهُۥۚ بَل لَّا يُؤۡمِنُونَ

    Open ayah 52:33

    এরা কি বলে, ‘এই কুরআন তার নিজের রচনা ?’ বরং এরা অবিশ্বাসী।

  34. فَلۡيَأۡتُواْ بِحَدِيثٖ مِّثۡلِهِۦٓ إِن كَانُواْ صَٰدِقِينَ

    Open ayah 52:34

    এরা যদি সত্যবাদী হয় তবে এটার সদৃশ কোন রচনা উপস্থিত করুক না!

  35. أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ

    Open ayah 52:35

    এরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না এরা নিজেরাই স্রষ্টা ?

  36. أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ

    Open ayah 52:36

    না কি এরা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে ? বরং এরা তো অবিশ্বাসী।

  37. أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَبِّكَ أَمۡ هُمُ ٱلۡمُصَۜيۡطِرُونَ

    Open ayah 52:37

    তোমার প্রতিপালকের ভাণ্ডার কি এদের নিকট রয়েছে, না এরা এই সমুদয়ের নিয়ন্তা?

  38. أَمۡ لَهُمۡ سُلَّمٞ يَسۡتَمِعُونَ فِيهِۖ فَلۡيَأۡتِ مُسۡتَمِعُهُم بِسُلۡطَٰنٖ مُّبِينٍ

    Open ayah 52:38

    না কি এদের কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করে এর শোনে? থাকলে এদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক!

  39. أَمۡ لَهُ ٱلۡبَنَٰتُ وَلَكُمُ ٱلۡبَنُونَ

    Open ayah 52:39

    তবে কি কন্যা সন্তান তাঁর জন্যে এবং পুত্র সন্তান তোমাদের জন্যে ?

  40. أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ 

    Open ayah 52:40

    তবে কি তুমি এদের নিকট পারিশ্রমিক চাইছো যে, এরা এটাকে একটি দুর্বহ বোঝা মনে করে ?

  41. أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ

    Open ayah 52:41

    না কি অদৃশ্য বিষয়ে এদের কোন জ্ঞান আছে যে, এরা এই বিষয়ে কিছু লিখে ?

  42. أَمۡ يُرِيدُونَ كَيۡدٗاۖ فَٱلَّذِينَ كَفَرُواْ هُمُ ٱلۡمَكِيدُونَ

    Open ayah 52:42

    অথবা এরা কি কোন ষড়যন্ত্র করতে চায় ? পরিণামে কাফিররাই হবে ষড়যন্ত্রের শিকার।

  43. أَمۡ لَهُمۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 52:43

    না কি আল্লাহ্ ব্যতীত এদের অন্য কোন ইলাহ্ আছে ? এরা যাকে শরীক স্থির করে আল্লাহ্ তা হতে পবিত্র।

  44. وَإِن يَرَوۡاْ كِسۡفٗا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطٗا يَقُولُواْ سَحَابٞ مَّرۡكُومٞ

    Open ayah 52:44

    এরা আকাশের কোন খণ্ড ভাঙ্গিয়া পড়তে দেখলে বলবে, ‘এটা তো এক পুঞ্জীভ‚ত মেঘ।’

  45. فَذَرۡهُمۡ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي فِيهِ يُصۡعَقُونَ

    Open ayah 52:45

    এদের উপেক্ষা করে চল সেদিন পর্যন্ত যেদিন এরা বজ্রাঘাতে হতচেতন হবে।

  46. يَوۡمَ لَا يُغۡنِي عَنۡهُمۡ كَيۡدُهُمۡ شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ

    Open ayah 52:46

    সেদিন এদের ষড়যন্ত্র কোন কাজে আসবে না এবং এদেরকে সাহায্যও করা হবে না।

  47. وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ عَذَابٗا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 52:47

    এটা ছাড়া আরও শাস্তি রয়েছে জালিমদের জন্যে। কিন্তু এদের অধিকাংশই তা জানে না।

  48. وَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعۡيُنِنَاۖ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِينَ تَقُومُ

    Open ayah 52:48

    ধৈর্য ধারণ কর তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়; তুমি আমার চোখের সামনেই রয়েছ। তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন তুমি শয্যা ত্যাগ কর,

  49. وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَإِدۡبَٰرَ ٱلنُّجُومِ

    Open ayah 52:49

    এবং তাঁর পবিত্রতা ঘোষণা কর রাত্রিকালে ও তারকার অস্তগমনের পর।