النجم

An-Najm

The Star · Surah 53 · Ayahs: 62 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ

    Open ayah 53:1

    শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত,

  2. مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ

    Open ayah 53:2

    তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,

  3. وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ

    Open ayah 53:3

    এবং সে মনগড়া কথাও বলে না।

  4. إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ

    Open ayah 53:4

    এটা তো ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়,

  5. عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ

    Open ayah 53:5

    তাকে শিক্ষা দান করে শক্তিশালী,

  6. ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ

    Open ayah 53:6

    প্রজ্ঞাসম্পন্ন, সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল,

  7. وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ

    Open ayah 53:7

    তখন সে ঊর্ধ্বদিগন্তে,

  8. ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

    Open ayah 53:8

    এরপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী,

  9. فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ

    Open ayah 53:9

    ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল বা এরও কম।

  10. فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ 

    Open ayah 53:10

    তখন আল্লাহ্ তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন।

  11. مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ

    Open ayah 53:11

    যা সে দেখেছে, তার অন্তঃকরণ তা অস্বীকার করে নাই;

  12. أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ

    Open ayah 53:12

    সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে ?

  13. وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ

    Open ayah 53:13

    নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল

  14. عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ

    Open ayah 53:14

    প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট,

  15. عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ

    Open ayah 53:15

    যার নিকট অবস্থিত বাসোদ্যান।

  16. إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ

    Open ayah 53:16

    যখন বৃক্ষটি, যা দিয়ে আচ্ছাদিত হওয়ার তা দিয়ে ছিল আচ্ছাদিত,

  17. مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ

    Open ayah 53:17

    তার দৃষ্টিবিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই।

  18. لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ

    Open ayah 53:18

    সে তো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল;

  19. أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ

    Open ayah 53:19

    তোমরা কি ভেবে দেখেছ ‘লাত’ ও ‘উয্যা’ সম্বন্ধে

  20. وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ 

    Open ayah 53:20

    এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে ?

  21. أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ

    Open ayah 53:21

    তবে কি তোমাদের জন্যে পুত্র সন্তান এবং আল্লাহ্ র জন্যে কন্যা সন্তান ?

  22. تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ

    Open ayah 53:22

    এই প্রকার বণ্টন তো অসংগত।

  23. إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ

    Open ayah 53:23

    এইগুলি কতক নামমাত্র যা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ্ কোন দলীল প্রেরণ করেন নাই। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের প্রতিপালকের পথনির্দেশ এসেছে।

  24. أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ

    Open ayah 53:24

    মানুষ যা চায় তাই কি সে পায় ?

  25. فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ

    Open ayah 53:25

    বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহ্ র ই।

  26. ۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ

    Open ayah 53:26

    আকাশে কত ফেরেশতা রয়েছে ; এদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহ্ র অনুমতির পর ; যার জন্যে তিনি ইচ্ছা করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট।

  27. إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ

    Open ayah 53:27

    যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই নারীবাচক নাম দিয়ে থাকে ফেরেশতাদেরকে;

  28. وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا

    Open ayah 53:28

    অথচ এই বিষয়ে এদের কোন জ্ঞান নেই, এরা তো কেবল অনুমানেরই অনুসরণ করে; কিন্তু সত্যের মুকাবিলায় অনুমানের কোনই মূল্য নেই।

  29. فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

    Open ayah 53:29

    অতএব যে আমার স্মরণে বিমুখ তুমি তাকে উপেক্ষা করে চল; সে তো কেবল পার্থিব জীবনই কামনা করে।

  30. ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ 

    Open ayah 53:30

    এদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। তোমার প্রতিপালকই ভাল জানেন কে তাঁর পথ হতে বিচ্যুত, তিনিই ভাল জানেন কে সৎপথপ্রাপ্ত।

  31. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى

    Open ayah 53:31

    আকাশমণ্ডলীতে যা কিছু আছে ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহ্ র ই। যারা মন্দ কর্ম করে তাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যারা সৎকর্ম করে তাদেরকে দেন উত্তম পুরস্কার।

  32. ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

    Open ayah 53:32

    এরাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে, ছোটখাট অপরাধ করলেও। তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম ; আল্লাহ্ তোমাদের সম্পর্কে সম্যক অবগত-যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মৃত্তিকা হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রƒণরূপে ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা কর না, তিনিই সম্যক জানেন মুত্তাকী কে।

  33. أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ

    Open ayah 53:33

    তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়;

  34. وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ

    Open ayah 53:34

    এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয় ?

  35. أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ

    Open ayah 53:35

    তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে ?

  36. أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ

    Open ayah 53:36

    তাকে কি অবগত করা হয় নাই যা আছে মূসার কিতাবে,

  37. وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ

    Open ayah 53:37

    এবং ইব্রাহীমের কিতাবে, যে পালন করেছিল তার দায়িত্ব ?

  38. أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ

    Open ayah 53:38

    তা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করবে না,

  39. وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ

    Open ayah 53:39

    আর এই যে, মানুষ তাই পায় যা সে করে,

  40. وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ 

    Open ayah 53:40

    আর এই যে, তার কর্ম অচিরেই দেখান হবে-

  41. ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ

    Open ayah 53:41

    এরপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান,

  42. وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ

    Open ayah 53:42

    আর এই যে, সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট,

  43. وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ

    Open ayah 53:43

    আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান,

  44. وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا

    Open ayah 53:44

    আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান,

  45. وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ

    Open ayah 53:45

    আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী

  46. مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ

    Open ayah 53:46

    শুক্রবিন্দু হতে, যখন তা স্খলিত হয়,

  47. وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ

    Open ayah 53:47

    আর এই যে, পুনরুত্থান ঘটাবার দায়িত্ব তাঁরই,

  48. وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ

    Open ayah 53:48

    আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন,

  49. وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ

    Open ayah 53:49

    আর এই যে, তিনি শি‘রা নক্ষত্রের মালিক।

  50. وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ 

    Open ayah 53:50

    আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন

  51. وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ

    Open ayah 53:51

    এবং সামূদ সম্প্রদায়কেও; কাউকেও তিনি বাকি রাখেন নাই-

  52. وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ

    Open ayah 53:52

    আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও, এরা ছিল অতিশয় জালিম ও অবাধ্য।

  53. وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ

    Open ayah 53:53

    উল্টানো আবাসভ‚মিকে নিক্ষেপ করেছিলেন,

  54. فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ

    Open ayah 53:54

    একে আচ্ছন্ন করল কী সর্বগ্রাসী শাস্তি!

  55. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ

    Open ayah 53:55

    তবে তুমি তোমার প্রতিপালকের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে ?

  56. هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ

    Open ayah 53:56

    অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী।

  57. أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ

    Open ayah 53:57

    কিয়ামত আসন্ন,

  58. لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ

    Open ayah 53:58

    আল্লাহ্ ব্যতীত কেউই এটা ব্যক্ত করতে সক্ষম নয়।

  59. أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ

    Open ayah 53:59

    তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছো!

  60. وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ 

    Open ayah 53:60

    এবং হাসিঠাট্টা করছো! ক্রন্দন করছো না ?

  61. وَأَنتُمۡ سَٰمِدُونَ

    Open ayah 53:61

    তোমরা তো উদাসীন,

  62. فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩

    Open ayah 53:62

    অতএব আল্লাহ্কে সিজ্দা কর এবং তাঁরই ‘ইবাদত কর।