القمر
Al-Qamar
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ
Open ayah 54:1কিয়ামত নিকটবর্তী হয়েছে, আর চন্দ্র বিদীর্ণ হয়েছে,
وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ
Open ayah 54:2এরা কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এটা তো চিরাচরিত জাদু।’
وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ
Open ayah 54:3এরা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল-খুশির অনুসরণ করে, আর প্রত্যেক ব্যাপারই লক্ষ্যে পৌঁছিবে।
وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ
Open ayah 54:4এদের নিকট এসেছে সুসংবাদ, যাতে আছে সাবধান বাণী;
حِكۡمَةُۢ بَٰلِغَةٞۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ
Open ayah 54:5এটা পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্কবাণী এদের কোন উপকারে আসে নাই।
فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ
Open ayah 54:6অতএব তুমি এদের উপেক্ষা কর। যেদিন আহবানকারী আহ্বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে,
خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ
Open ayah 54:7অপমানে অবনমিত নেত্রে সেদিন এরা কবর হতে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়,
مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ
Open ayah 54:8এরা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহŸল হয়ে। কাফিররা বলবে, ‘কঠিন এই দিন।’
۞كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ
Open ayah 54:9এদের পূর্বে নূহের সম্প্রদায়ও অস্বীকার করেছিল-অস্বীকার করেছিল আমার বান্দাকে আর বলেছিল, ‘এ তো এক পাগল।’ আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল।
فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ
Open ayah 54:10তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, ‘আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান কর।’
فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ
Open ayah 54:11ফলে আমি উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বার প্রবল বারি বর্ষণে,
وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُيُونٗا فَٱلۡتَقَى ٱلۡمَآءُ عَلَىٰٓ أَمۡرٖ قَدۡ قُدِرَ
Open ayah 54:12এবং মৃত্তিকা হতে উৎসারিত করলাম প্রস্রবণ; এরপর সকল পানি মিলিত হল এক পরিকল্পনা অনুসারে।
وَحَمَلۡنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَٰحٖ وَدُسُرٖ
Open ayah 54:13তখন নূহকে আরোহণ করালাম কাষ্ঠ ও কীলক নির্মিত এক নৌযানে,
تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ
Open ayah 54:14যা চলত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে; এটা পুরস্কার তার জন্যে, যে প্রত্যাখ্যাত হয়েছিল।
وَلَقَد تَّرَكۡنَٰهَآ ءَايَةٗ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:15আমি তো এটাকে রেখে দিয়েছি এক নিদর্শনরূপে; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ?
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:16কী কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:17কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:18‘আদ সম্প্রদায় সত্য অস্বীকার করেছিল, ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ
Open ayah 54:19এদের ওপর আমি প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু নিরবচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে,
تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ
Open ayah 54:20মানুষকে তা উৎখাত করেছিল উন্মুলিত খর্জুর-কাণ্ডের ন্যায়।
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:21কী কঠোর আমার শাস্তি ও সতর্কবাণী!
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:22কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
كَذَّبَتۡ ثَمُودُ بِٱلنُّذُرِ
Open ayah 54:23সামূদ সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করেছিল,
فَقَالُوٓاْ أَبَشَرٗا مِّنَّا وَٰحِدٗا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذٗا لَّفِي ضَلَٰلٖ وَسُعُرٍ
Open ayah 54:24তারা বলেছিল, ‘আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করব ? তবে তো আমরা পথভ্রষ্টতায় এবং উন্মত্ততায় পতিত হব।
أَءُلۡقِيَ ٱلذِّكۡرُ عَلَيۡهِ مِنۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرٞ
Open ayah 54:25‘আমাদের মধ্যে কি এরই প্রতি প্রত্যাদেশ হয়েছে ? না, সে তো একজন মিথ্যাবাদী, দাম্ভিক।’
سَيَعۡلَمُونَ غَدٗا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ
Open ayah 54:26আগামীকল্য এরা জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক।
إِنَّا مُرۡسِلُواْ ٱلنَّاقَةِ فِتۡنَةٗ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ
Open ayah 54:27আমি এদের পরীক্ষার জন্যে পাঠিয়েছি এক উষ্ট্রী, অতএব তুমি এদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও।
وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ
Open ayah 54:28এবং এদেরকে জানিয়ে দাও যে, এদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্যে প্রত্যেকে উপস্থিত হবে পালাক্রমে।
فَنَادَوۡاْ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ
Open ayah 54:29এরপর এরা এদের এক সঙ্গীকে আহ্বান করল, সে একে ধরে হত্যা করল।
فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:30কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَكَانُواْ كَهَشِيمِ ٱلۡمُحۡتَظِرِ
Open ayah 54:31আমি এদেরকে আঘাত হানিয়েছিলাম এক মহানাদ দিয়ে; ফলে এরা হয়ে গেল খোঁয়াড় প্রস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক শাখা-প্রশাখার ন্যায়।
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:32আমি কুরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
كَذَّبَتۡ قَوۡمُ لُوطِۭ بِٱلنُّذُرِ
Open ayah 54:33লূত সম্প্রদায় অস্বীকার করেছিল সতর্ককারীদেরকে,
إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٖۖ نَّجَّيۡنَٰهُم بِسَحَرٖ
Open ayah 54:34আমি এদের ওপর প্রেরণ করেছিলাম প্রস্তর বহনকারী প্রচণ্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের ওপর নয় ; তাদেরকে আমি উদ্ধার করেছিলাম রাত্রির শেষাংশে
نِّعۡمَةٗ مِّنۡ عِندِنَاۚ كَذَٰلِكَ نَجۡزِي مَن شَكَرَ
Open ayah 54:35আমার বিশেষ অনুগ্রহস্বরূপ; যারা কৃতজ্ঞ, আমি এইভাবেই তাদেরকে পুরস্কৃত করে থাকি।
وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡاْ بِٱلنُّذُرِ
Open ayah 54:36লূত এদেরকে সতর্ক করেছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে; কিন্তু এরা সতর্কবাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করল।
وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:37এরা লূতের নিকট হতে তার মেহমানদেরকে অসৎ উদ্দেশ্যে দাবি করল, তখন আমি এদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং আমি বললাম, ‘আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্ক-বাণীর পরিণাম।
وَلَقَدۡ صَبَّحَهُم بُكۡرَةً عَذَابٞ مُّسۡتَقِرّٞ
Open ayah 54:38প্রত্যূষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল।
فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ
Open ayah 54:39এবং আমি বললাম, ‘আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম।’
وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:40আমি কুরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
وَلَقَدۡ جَآءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ
Open ayah 54:41ফির‘আওন সম্প্রদায়ের নিকটও এসেছিল সতর্ককারী;
كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ
Open ayah 54:42কিন্তু এরা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করল, এরপর পরাক্রম-শালী ও সর্বশক্তিমানরূপে আমি এদেরকে সুকঠিন শাস্তি দিলাম।
أَكُفَّارُكُمۡ خَيۡرٞ مِّنۡ أُوْلَٰٓئِكُمۡ أَمۡ لَكُم بَرَآءَةٞ فِي ٱلزُّبُرِ
Open ayah 54:43তোমাদের মধ্যকার কাফিররা কি এদের অপেক্ষা শ্রেষ্ঠ ? না কি তোমাদের অব্যাহতির কোন সনদ রয়েছে পূর্ববর্তী কিতাবে ?
أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ
Open ayah 54:44এরা কি বলে, ‘আমরা এক সঙ্ঘবদ্ধ অপরাজেয় দল ?’
سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ
Open ayah 54:45এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে,
بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ
Open ayah 54:46অধিকন্তু কিয়ামত এদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হবে কঠিনতর ও তিক্ততর;
إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ
Open ayah 54:47নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত।
يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ
Open ayah 54:48যেদিন এদের উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে ; সেদিন বলা হবে, ‘জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর।’
إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ
Open ayah 54:49আমি সকল কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে,
وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ
Open ayah 54:50আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মত।
وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ
Open ayah 54:51আমি ধ্বংস করেছি তোমাদের মত দলগুলিকে; অতএব তা হতে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ?
وَكُلُّ شَيۡءٖ فَعَلُوهُ فِي ٱلزُّبُرِ
Open ayah 54:52এদের সমস্ত কার্যকলাপ আছে আমলনামায়,
وَكُلُّ صَغِيرٖ وَكَبِيرٖ مُّسۡتَطَرٌ
Open ayah 54:53আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَهَرٖ
Open ayah 54:54মুত্তাকীরা থাকবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে,
فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۭ
Open ayah 54:55যোগ্য আসনে, সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহ্ র সান্নিধ্যে।