الرحمن
Ar-Rahmaan
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلرَّحۡمَٰنُ
Open ayah 55:1দয়াময় আল্লাহ্,
عَلَّمَ ٱلۡقُرۡءَانَ
Open ayah 55:2তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
خَلَقَ ٱلۡإِنسَٰنَ
Open ayah 55:3তিনিই সৃষ্টি করেছেন মানুষ,
عَلَّمَهُ ٱلۡبَيَانَ
Open ayah 55:4তিনিই তাকে শিখেয়েছেন ভাব প্রকাশ করতে,
ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ
Open ayah 55:5সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে,
وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ
Open ayah 55:6তৃণলতা ও বৃক্ষাদি তাঁরই সিজ্দায় রত রয়েছে,
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ
Open ayah 55:7তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদণ্ড,
أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ
Open ayah 55:8যাতে তোমরা সীমালংঘন না কর মানদণ্ডে।
وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ
Open ayah 55:9ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না।
وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ
Open ayah 55:10তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্যে;
فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ
Open ayah 55:11এতে রয়েছে ফলমূল এবং খর্জুর বৃক্ষ যার ফল আবরণযুক্ত,
وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ
Open ayah 55:12এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:13অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ
Open ayah 55:14মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুষ্ক মৃত্তিকা হতে,
وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ
Open ayah 55:15এবং জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা হতে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:16সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ
Open ayah 55:17তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:18সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ
Open ayah 55:19তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়,
بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ
Open ayah 55:20কিন্তু এদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা এরা অতিক্রম করতে পারে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:21সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ
Open ayah 55:22উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:23সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ
Open ayah 55:24সমুদ্রে বিচরণশীল পর্বতপ্রমাণ নৌযানসমূহ তাঁরই নিয়ন্ত্রণাধীন;
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:25সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ
Open ayah 55:26ভ‚পৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর,
وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
Open ayah 55:27অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমময়, মহানুভব;
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:28সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ
Open ayah 55:29আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে সকলেই তাঁর নিকট প্রার্থী, তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যে রত।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:30সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ
Open ayah 55:31হে মানুষ ও জিন! আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব,
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:32সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ
Open ayah 55:33হে জিন ও মনুষ্য সম্প্রদায়! আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পার অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ব্যতিরেকে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:34সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ
Open ayah 55:35তোমাদের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:36সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ
Open ayah 55:37যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্ত-রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে;
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:38সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ
Open ayah 55:39সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, না জিনকে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:40সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ
Open ayah 55:41অপরাধীদের পরিচয় পাওয়া যাবে এদের লক্ষণ হতে, এদেরকে পাকড়াও করা হবে মাথার ঝুঁটি ও পা ধরে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:42সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 55:43এটাই সেই জাহান্নাম, যা অপরাধীরা অবিশ্বাস করত,
يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ
Open ayah 55:44এরা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:45সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
Open ayah 55:46আর যে আল্লাহ্ র সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দুইটি উদ্যান।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:47সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
ذَوَاتَآ أَفۡنَانٖ
Open ayah 55:48উভয়ই বহু শাখা-পল্লববিশিষ্ট।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:49সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ
Open ayah 55:50উভয় উদ্যানে রয়েছে প্রবহমান দুই প্রস্রবণ;
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:51সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ
Open ayah 55:52উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:53সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ
Open ayah 55:54সেখানে এরা হেলান দিয়ে বসিবে পুরু রেশমের আস্তরবিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হবে নিকটবর্তী।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:55সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
Open ayah 55:56সেই সকলের মাঝে রয়েছে বহু আনতনয়না, যাদেরকে পূর্বে কোন মানুষ বা জিন স্পর্শ করে নাই।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:57সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ
Open ayah 55:58তারা যেন পদ্মরাগ ও প্রবাল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:59সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ
Open ayah 55:60উত্তম কাজের জন্যে উত্তম পুরস্কার ব্যতীত কী হতে পারে ?
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:61সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
Open ayah 55:62এই উদ্যানদ্বয় ব্যতীত আরও দুইটি উদ্যান রয়েছে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:63সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
مُدۡهَآمَّتَانِ
Open ayah 55:64ঘন সবুজ এই উদ্যান দুইটি।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:65সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ
Open ayah 55:66উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:67সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ
Open ayah 55:68সেখানে রয়েছে ফলমূল-খর্জুর ও আনার।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:69সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ
Open ayah 55:70সেই উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা, সুন্দরীগণ।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:71সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ
Open ayah 55:72তারা হ‚র, তাঁবুতে সুরক্ষিতা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:73সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
Open ayah 55:74এদেরকে ইতিপূর্বে কোন মানুষ বা জিন স্পর্শ করে নাই।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:75সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ
Open ayah 55:76এরা হেলান দিয়ে বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:77সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
Open ayah 55:78কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিমময় ও মহানুভব!