ق

Qaaf

The letter Qaaf · Surah 50 · Ayahs: 45 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. قٓۚ وَٱلۡقُرۡءَانِ ٱلۡمَجِيدِ

    Open ayah 50:1

    কা-ফ্, শপথ সম্মানিত কুরআনের

  2. بَلۡ عَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡ فَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا شَيۡءٌ عَجِيبٌ

    Open ayah 50:2

    বরং তারা বিস্ময় বোধ করে যে, এদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হয়েছে, আর কাফিররা বলে, ‘এটা তো এক আশ্চর্য ব্যাপার !

  3. أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗاۖ ذَٰلِكَ رَجۡعُۢ بَعِيدٞ

    Open ayah 50:3

    ‘আমাদের মৃত্যু হলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হলে আমরা কি পুনরুত্থিত হব ? সুদূরপরাহত সেই প্রত্যাবর্তন।’

  4. قَدۡ عَلِمۡنَا مَا تَنقُصُ ٱلۡأَرۡضُ مِنۡهُمۡۖ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظُۢ

    Open ayah 50:4

    আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে এদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব।

  5. بَلۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَهُمۡ فِيٓ أَمۡرٖ مَّرِيجٍ

    Open ayah 50:5

    বস্তুত এদের নিকট সত্য আসার পর এরা তা প্রত্যাখ্যান করেছে। ফলে, এরা সংশয়ে দোদুল্যমান।

  6. أَفَلَمۡ يَنظُرُوٓاْ إِلَى ٱلسَّمَآءِ فَوۡقَهُمۡ كَيۡفَ بَنَيۡنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٖ

    Open ayah 50:6

    এরা কি এদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না, আমি কিভাবে তা নির্মাণ করেছি ও একে সুশোভিত করেছি এবং এতে কোন ফাটলও নেই ?

  7. وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ

    Open ayah 50:7

    আমি বিস্তৃত করেছি ভ‚মিকে ও তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং এতে উদ্গত করেছি নয়নপ্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ,

  8. تَبۡصِرَةٗ وَذِكۡرَىٰ لِكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ

    Open ayah 50:8

    আল্লাহ্ র অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্যে জ্ঞান ও উপদেশস্বরূপ।

  9. وَنَزَّلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ مُّبَٰرَكٗا فَأَنۢبَتۡنَا بِهِۦ جَنَّٰتٖ وَحَبَّ ٱلۡحَصِيدِ

    Open ayah 50:9

    আকাশ হতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তা দিয়ে আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ব শস্যরাজি,

  10. وَٱلنَّخۡلَ بَاسِقَٰتٖ لَّهَا طَلۡعٞ نَّضِيدٞ 

    Open ayah 50:10

    ও সমুন্নত খর্জুর বৃক্ষ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর-

  11. رِّزۡقٗا لِّلۡعِبَادِۖ وَأَحۡيَيۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ ٱلۡخُرُوجُ

    Open ayah 50:11

    আমার বান্দাদের জীবিকাস্বরূপ। বৃষ্টি দিয়ে আমি সঞ্জীবিত করি মৃত ভ‚মিকে ; এভাবে উত্থান ঘটবে।

  12. كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَأَصۡحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ

    Open ayah 50:12

    এদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায়, রাস্ ও সামূদ সম্প্রদায়,

  13. وَعَادٞ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَٰنُ لُوطٖ

    Open ayah 50:13

    ‘আদ, ফির‘আওন ও লূত সম্প্রদায়

  14. وَأَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ وَقَوۡمُ تُبَّعٖۚ كُلّٞ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ

    Open ayah 50:14

    এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় ; এরা সকলেই রাসূলগণকে মিথ্যাবাদী বলেছিল, ফলে এদের ওপর আমার শাস্তি আপতিত হয়েছে।

  15. أَفَعَيِينَا بِٱلۡخَلۡقِ ٱلۡأَوَّلِۚ بَلۡ هُمۡ فِي لَبۡسٖ مِّنۡ خَلۡقٖ جَدِيدٖ

    Open ayah 50:15

    আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি! বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে এরা সন্দেহে পতিত।

  16. وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ

    Open ayah 50:16

    আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর।

  17. إِذۡ يَتَلَقَّى ٱلۡمُتَلَقِّيَانِ عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٞ

    Open ayah 50:17

    স্মরণ রেখ, ‘দুই গ্রহণকারী’ ফিরিশতা তার দক্ষিণে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে ;

  18. مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ

    Open ayah 50:18

    মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্যে তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।

  19. وَجَآءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِيدُ

    Open ayah 50:19

    মৃত্যুযন্ত্রণা সত্যই আসবে ; এটা হতেই তোমরা অব্যাহতি চেয়ে এসেছো।

  20. وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ 

    Open ayah 50:20

    আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, এটাই শাস্তির দিন।

  21. وَجَآءَتۡ كُلُّ نَفۡسٖ مَّعَهَا سَآئِقٞ وَشَهِيدٞ

    Open ayah 50:21

    সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী।

  22. لَّقَدۡ كُنتَ فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا فَكَشَفۡنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلۡيَوۡمَ حَدِيدٞ

    Open ayah 50:22

    তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হতে পর্দা উন্মোচন করেছি। অদ্য তোমার দৃষ্টি প্রখর।

  23. وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ

    Open ayah 50:23

    তার সঙ্গী ফেরেশতা বলবে, ‘এই তো আমার নিকট ‘আমলনামা প্রস্তুত।’

  24. أَلۡقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٖ

    Open ayah 50:24

    আদেশ করা হবে, তোমরা উভয়ে নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে-

  25. مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٖ مُّرِيبٍ

    Open ayah 50:25

    কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী।

  26. ٱلَّذِي جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلۡقِيَاهُ فِي ٱلۡعَذَابِ ٱلشَّدِيدِ

    Open ayah 50:26

    যে ব্যক্তি আল্লাহ্ র সঙ্গে অন্য ইলাহ্ গ্রহণ করত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।

  27. ۞قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطۡغَيۡتُهُۥ وَلَٰكِن كَانَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ

    Open ayah 50:27

    তার সহচর শয়তান বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমি তাকে অবাধ্য করি নাই। বস্তুত সে-ই ছিল ঘোর বিভ্রান্ত।

  28. قَالَ لَا تَخۡتَصِمُواْ لَدَيَّ وَقَدۡ قَدَّمۡتُ إِلَيۡكُم بِٱلۡوَعِيدِ

    Open ayah 50:28

    আল্লাহ্ বলবেন, ‘আমার সামনে বাক-বিতণ্ডা কর না; তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি।

  29. مَا يُبَدَّلُ ٱلۡقَوۡلُ لَدَيَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ

    Open ayah 50:29

    ‘আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না।’

  30. يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٖ 

    Open ayah 50:30

    সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, ‘তুমি কি পূর্ণ হয়ে গেছো ?’ জাহান্নাম বলবে, ‘আরও আছে কি ?’

  31. وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ

    Open ayah 50:31

    আর জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকীদের-কোন দূরত্ব থাকবে না।

  32. هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٖ

    Open ayah 50:32

    এটারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল-প্রত্যেক আল্লাহ্-অভিমুখী, হিফাযতকারীর জন্যে-

  33. مَّنۡ خَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِ وَجَآءَ بِقَلۡبٖ مُّنِيبٍ

    Open ayah 50:33

    যারা না দেখে দয়াময় আল্লাহ্কে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়-

  34. ٱدۡخُلُوهَا بِسَلَٰمٖۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُلُودِ

    Open ayah 50:34

    তাদেরকে বলা হবে, ‘শান্তির সঙ্গে তোমরা এতে প্রবেশ কর ; তা অনন্ত জীবনের দিন।’

  35. لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيۡنَا مَزِيدٞ

    Open ayah 50:35

    এখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে তারও অধিক।

  36. وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَشَدُّ مِنۡهُم بَطۡشٗا فَنَقَّبُواْ فِي ٱلۡبِلَٰدِ هَلۡ مِن مَّحِيصٍ

    Open ayah 50:36

    আমি তাদের পূর্বে আরও কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি যারা ছিল এদের অপেক্ষা শক্তিতে প্রবল, এরা দেশে দেশে ঘুরে বেড়াইত ; এদের কোন পলায়নস্থল রইল কি ?

  37. إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلۡبٌ أَوۡ أَلۡقَى ٱلسَّمۡعَ وَهُوَ شَهِيدٞ

    Open ayah 50:37

    নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্যে যার আছে অন্তঃকরণ বা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে।

  38. وَلَقَدۡ خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٖ

    Open ayah 50:38

    আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি ছয় দিনে; আমাকে কোন ক্লান্তি স্পর্শ করে নাই।

  39. فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ ٱلۡغُرُوبِ

    Open ayah 50:39

    অতএব এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে,

  40. وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَٰرَ ٱلسُّجُودِ 

    Open ayah 50:40

    তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর রাত্রির একাংশে এবং সালাতের পরেও।

  41. وَٱسۡتَمِعۡ يَوۡمَ يُنَادِ ٱلۡمُنَادِ مِن مَّكَانٖ قَرِيبٖ

    Open ayah 50:41

    শোন, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে,

  42. يَوۡمَ يَسۡمَعُونَ ٱلصَّيۡحَةَ بِٱلۡحَقِّۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُرُوجِ

    Open ayah 50:42

    যেদিন মানুষ অবশ্যই শুনতে পাবে মহানাদ, সেই দিনই বের হওয়ার দিন।

  43. إِنَّا نَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَإِلَيۡنَا ٱلۡمَصِيرُ

    Open ayah 50:43

    আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে।

  44. يَوۡمَ تَشَقَّقُ ٱلۡأَرۡضُ عَنۡهُمۡ سِرَاعٗاۚ ذَٰلِكَ حَشۡرٌ عَلَيۡنَا يَسِيرٞ

    Open ayah 50:44

    যেদিন তাদের ওপরস্থ যমীন বিদীর্ণ হবে এবং মানুষ ত্রস্ত-ব্যস্ত হয়ে ছুটাছুটি করবে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্যে সহজ।

  45. نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِجَبَّارٖۖ فَذَكِّرۡ بِٱلۡقُرۡءَانِ مَن يَخَافُ وَعِيدِ

    Open ayah 50:45

    এরা যা বলে তা আমি জানি, তুমি এদের ওপর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান কর কুরআনের সাহায্যে।