الواقعة
Al-Waaqia
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Open ayah 56:1যখন অবশ্যম্ভাবী ঘটনা ঘটবে,
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ
Open ayah 56:2তখন এর সংঘটনকে অস্বীকার করার কেউ থাকবে না।
خَافِضَةٞ رَّافِعَةٌ
Open ayah 56:3তা নিচু ও উঁচুকারক জিনিস।
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا
Open ayah 56:4যখন পৃথিবীকে প্রবল কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে।
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا
Open ayah 56:5এবং পর্বতসমূহকে পিষে চূর্ণ করা হবে।
فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا
Open ayah 56:6ফলে তা বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত হবে।
وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ
Open ayah 56:7এবং (হে মানুষ!) তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হবে।
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 56:8সুতরাং যারা ডান হাত বিশিষ্ট, আহা, কেমন যে সে ডান হাত বিশিষ্টগণ!
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 56:9আর যারা বাম হাত বিশিষ্ট, কী (হতভাগ্য) সে বাম হাত বিশিষ্টগণ!
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
Open ayah 56:10আর যারা অগ্রগামী, তারা তো অগ্রগামীই!
أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 56:11তারাই আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দা।
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 56:12তারা থাকবে নি‘আমতপূর্ণ উদ্যানে।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:13বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে
وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:14এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য হতে।
عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ
Open ayah 56:15সোনার তারে বোনা উঁচু আসনে
مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ
Open ayah 56:16তারা পরস্পর সামনাসামনি হেলান দিয়ে থাকবে।
يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ
Open ayah 56:17তাদের সামনে (সেবার জন্য) ঘোরাফেরা করবে চির কিশোরেরা,
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ
Open ayah 56:18এমন পান-পাত্র, জগ ও প্রস্রবণ-নিসৃত স্বচ্ছ সূরা পাত্র নিয়ে,
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ
Open ayah 56:19যা পানে তাদের মাথা ব্যথা হবে না এবং তারা চেতনা হারাবে না
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ
Open ayah 56:20এবং তাদের পছন্দমত ফল নিয়ে,
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ
Open ayah 56:21এবং তাদের চাহিদা মত পাখির গোশত নিয়ে
وَحُورٌ عِينٞ
Open ayah 56:22এবং তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ
Open ayah 56:23যেন তারা লুকিয়ে রাখা মুক্তা।
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 56:24তাদের কৃতকর্মের প্রতিদানস্বরূপ।
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا
Open ayah 56:25তারা সে জান্নাতে শুনবে না কোন অহেতুক কথা এবং না কোন পাপের কথা।
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا
Open ayah 56:26তবে সেখানে হবে কেবল শান্তিপূর্ণ কথা, কেবলই শান্তিপূর্ণ কথা।
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ
Open ayah 56:27আর যারা ডান হাত বিশিষ্ট, আহা, কেমন যে সে ডান-হাত বিশিষ্টগণ!
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ
Open ayah 56:28(তারা আয়েশে থাকবে) কাঁটাবিহীন কুল গাছের মাঝে
وَطَلۡحٖ مَّنضُودٖ
Open ayah 56:29এবং কাঁদি ভরা কলা গাছ,
وَظِلّٖ مَّمۡدُودٖ
Open ayah 56:30সুদূর বিস্তৃত ছায়া,
وَمَآءٖ مَّسۡكُوبٖ
Open ayah 56:31প্রবহমান পানি
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ
Open ayah 56:32এবং প্রচুর ফলমূলের ভেতর।
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ
Open ayah 56:33যা কখনও শেষ হবে না এবং যাতে কোন বাধাও দেওয়া হবে না।
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ
Open ayah 56:34আর তারা থাকবে উঁচুতে রাখা ফরাশে।
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ
Open ayah 56:35নিশ্চয়ই আমি সে নারীদেরকে দিয়েছি নব উত্থান।
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا
Open ayah 56:36সুতরাং তাদেরকে বানিয়েছি কুমারী।
عُرُبًا أَتۡرَابٗا
Open ayah 56:37(স্বামীদের পক্ষে) প্রেমময়ী ও সমবয়স্কা।
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:38সবই ডান হাত বিশিষ্টদের জন্য।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:39(যাদের মধ্যে) অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য হতে
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:40এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে।
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ
Open ayah 56:41আর যারা বাম হাতবিশিষ্ট, কী হতভাগ্য সে বাম-হাত বিশিষ্টগণ!
فِي سَمُومٖ وَحَمِيمٖ
Open ayah 56:42তারা থাকবে উত্তপ্ত বায়ু ও ফুটন্ত পানিতে।
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ
Open ayah 56:43কালো ধুয়ার ছায়ায়
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ
Open ayah 56:44যা হবে না শীতল, না উপকারী।
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ
Open ayah 56:45ইতঃপূর্বে তারা ছিল আরাম-আয়েশের ভেতর।
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ
Open ayah 56:46অতি বড় পাপের উপর অনড় থাকত।
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 56:47এবং বলত, আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে?
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 56:48এবং আমাদের বাপ-দাদাদেরকেও, যারা পূর্বে গত হয়ে গেছে?
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ
Open ayah 56:49বলে দাও, নিশ্চয়ই আগের ও পরের সমস্ত মানুষকে
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 56:50নির্দিষ্ট এক দিনের স্থিরীকৃত সময়ে একত্র করা হবে।
ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ
Open ayah 56:51অতঃপর হে অবিশ্বাসী পথভ্রষ্টগণ! অবশ্যই তোমরা
لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ
Open ayah 56:52এমন এক গাছ থেকে খাবে, যার নাম যাক্কুম।
فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 56:53অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে।
فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ
Open ayah 56:54তদুপরি পান করবে ফুটন্ত পানি।
فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ
Open ayah 56:55পানও করবে সেইভাবে, যেভাবে পান করে তৃষ্ণার রোগে আক্রান্ত উট।
هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 56:56এটাই বিচার দিবসে তাদের আপ্যায়ন।
نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ
Open ayah 56:57আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি। অতঃপর তোমরা কেন বিশ্বাস করছ না?
أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ
Open ayah 56:58আচ্ছা বল তো, তোমরা যে বীর্য স্খলন কর
ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ
Open ayah 56:59তা কি তোমরা সৃষ্টি কর না আমিই তার স্রষ্টা?
نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 56:60আমি তোমাদের মধ্যে মৃত্যুর ফায়সালা করে রেখেছি এবং এমন কেউ নেই, যে আমাকে ব্যর্থ করে দিতে পারে
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 56:61এ ব্যাপারে যে, আমি তোমাদের স্থলে তোমাদের মত অন্য লোক আনয়ন করব এবং তোমাদেরকে এমন কোন রূপ দান করব, যা তোমরা জান না।
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ
Open ayah 56:62তোমরা তো তোমাদের প্রথম সৃজন সম্পর্কে অবগত আছ। তা সত্ত্বেও তোমরা কেন উপদেশ গ্রহণ কর না?
أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ
Open ayah 56:63তোমরা কি ভেবে দেখেছ, তোমরা জমিতে যা-কিছু বোন,
ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ
Open ayah 56:64তা কি তোমরা উদগত কর, না আমিই তার উদগতকারী?
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ
Open ayah 56:65আমি ইচ্ছা করলে তা চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারি, ফলে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে
إِنَّا لَمُغۡرَمُونَ
Open ayah 56:66যে, আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম,
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
Open ayah 56:67বরং আমরা সম্পূর্ণ বঞ্চিত হলাম!
أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ
Open ayah 56:68আচ্ছা বল তো, এই যে পানি তোমরা পান কর
ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ
Open ayah 56:69মেঘ থেকে তা কি তোমরা বর্ষণ করাও, না আমিই তার বর্ষণকারী?
لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ
Open ayah 56:70আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কি তোমরা শোকর আদায় কর না?
أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ
Open ayah 56:71আচ্ছা বল তো, এই যে আগুন তোমরা জ্বালাও,
ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ
Open ayah 56:72তার বৃক্ষ কি তোমরা সৃষ্টি কর, না আমিই তার স্রষ্টা?
نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ
Open ayah 56:73আমিই তাকে বানিয়েছি উপদেশের উপকরণ এবং মরুচারীদের জন্য উপকারী বস্তু।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:74সুতরাং (হে রাসূল!) তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তাসবীহ পাঠ কর।
۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
Open ayah 56:75যে সকল স্থানে নক্ষত্র পতিত হয় আমি তার শপথ করে বলছি,
وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ
Open ayah 56:76আর তোমরা যদি বোঝ, তো এটা এক মহা শপথ,
إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ
Open ayah 56:77নিশ্চয়ই এটা অতি সম্মানিত কুরআন,
فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ
Open ayah 56:78যা এক সুরক্ষিত কিতাবে (পূর্ব থেকেই) লিপিবদ্ধ আছে।
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ
Open ayah 56:79একে স্পর্শ করে কেবল তারাই, যারা অত্যন্ত পবিত্র,
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 56:80এটা জগতসমূহের প্রতিপালকের পক্ষ হতে অল্প অল্প করে অবতীর্ণ।
أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ
Open ayah 56:81তবুও কি তোমরা এ বাণীকে অবহেলা কর?
وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ
Open ayah 56:82এবং তোমরা (এর প্রতি) অবিশ্বাসকেই তোমাদের উপজীব্য বানিয়ে নিয়েছ?
فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ
Open ayah 56:83অতঃপর এমন কেন হয় না যে, যখন (কারও) প্রাণ কণ্ঠাগত হয়,
وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ
Open ayah 56:84এবং তোমরা (বিমর্ষ মনে তার দিকে) তাকিয়ে থাক,
وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ
Open ayah 56:85এবং তোমাদের চেয়ে আমিই তার বেশি কাছে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না।
فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ
Open ayah 56:86যদি তোমাদের হিসাব-নিকাশ হওয়ার না-ই থাকে,
تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 56:87তবে তোমরা সেই প্রাণকে ফিরিয়ে আনছ না কেন যদি তোমরা সত্যবাদী হও?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 56:88অতপর সে (মৃত ব্যক্তি) যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একজন হয়,
فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ
Open ayah 56:89তবে (তার জন্য) শুধু আরাম, সুরভি ও নি‘আমতপূর্ণ জান্নাত।
وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:90আর যদি হয় ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত,
فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:91তবে (তাকে বলা হবে যে,) তোমার জন্য রয়েছে শান্তি, যেহেতু তুমি ডান হাত বিশিষ্টদের অন্তর্ভুক্ত।
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
Open ayah 56:92আর যদি হয় সেই পথভ্রষ্টদেরঅন্তর্ভুক্ত, যারা সত্য প্রত্যাখ্যান করত,
فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ
Open ayah 56:93তবে (তার জন্য আছে) ফুটন্ত পানির আপ্যায়ন,
وَتَصۡلِيَةُ جَحِيمٍ
Open ayah 56:94আর জাহান্নামে প্রবেশ।
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ
Open ayah 56:95এতে কোন সন্দেহ নেই যে, এটাই যথার্থ সুনিশ্চিত বিষয়।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:96সুতরাং (হে রাসূল!) তুমি তোমার মহান প্রতিপালকের নাম নিয়ে তার তাসবীহ পাঠ কর।