الرحمن
Ar-Rahmaan
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلرَّحۡمَٰنُ
Open ayah 55:1তিনি তো রহমানই,
عَلَّمَ ٱلۡقُرۡءَانَ
Open ayah 55:2যিনি কুরআন শিক্ষা দিয়েছেন
خَلَقَ ٱلۡإِنسَٰنَ
Open ayah 55:3মানুষকে সৃষ্টি করেছেন।
عَلَّمَهُ ٱلۡبَيَانَ
Open ayah 55:4তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন।
ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ
Open ayah 55:5সূর্য ও চন্দ্র একটি হিসাবের সাথে আবদ্ধ আছে।
وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ
Open ayah 55:6তৃণলতা ও বৃক্ষ তাঁর সম্মুখে সিজদা করে।
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ
Open ayah 55:7এবং তিনিই আকাশকে উঁচু করেছেন এবং তুলাদণ্ড স্থাপন করেছেন,
أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ
Open ayah 55:8যাতে তোমরা পরিমাপে জুলুম না কর।
وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ
Open ayah 55:9এবং ইনসাফের সাথে ওজন ঠিক রাখ এবং পরিমাপে কম না দাও।
وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ
Open ayah 55:10এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন সৃষ্টজীবের জন্য।
فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ
Open ayah 55:11তাতে আছে ফলমূল এবং চুমরিযুক্ত খেজুর গাছ।
وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ
Open ayah 55:12এবং খোসা বিশিষ্ট শস্যদানা ও সুগন্ধযুক্ত ফুল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:13সুতরাং (হে মানুষ ও জিন্ন!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ
Open ayah 55:14তিনিই মানুষকে পোড়া মাটির মত ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছেন।
وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ
Open ayah 55:15আর জিন্নদেরকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দ্বারা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:16সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ
Open ayah 55:17তিনিই দুই মাশরিক (উদয়াচল) ও দুই মাগরিব (অস্তাচল)-এর প্রতিপালক।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:18সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ
Open ayah 55:19তিনিই দুই সাগরকে এভাবে প্রবাহিত করেন যে, তারা পরস্পর মিলিত হয়,
بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ
Open ayah 55:20কিন্তু (তা সত্ত্বেও) তাদের মধ্যে থাকে এক অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:21সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ
Open ayah 55:22উভয় সাগর থেকে উৎপন্ন হয় মুক্তা ও পলা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:23সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ
Open ayah 55:24সাগরে উঁচু পাহাড়ের মত চলমান জাহাজসমূহ তাঁরই নিয়ন্ত্রণাধীন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:25সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ
Open ayah 55:26ভূ-পৃষ্ঠে যা-কিছু আছে, সবই ধ্বংস হবে।
وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
Open ayah 55:27বাকি থাকবে কেবল তোমার প্রতিপালকের গৌরবময়, মহানুভব সত্তা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:28সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ
Open ayah 55:29আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা-কিছু আছে, সকলে তাঁরই কাছে (আপন-আপন প্রয়োজন) যাচনা করে। তিনি প্রত্যহ একেকটি শানে থাকেন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:30সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ
Open ayah 55:31ওহে দুই ওজনদার সৃষ্টি! আমি শীঘ্রই তোমাদের (হিসাব নেওয়ার) জন্য মুক্ত হয়ে যাব।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:32সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ
Open ayah 55:33হে মানুষ ও জিন্ন সম্প্রদায়! তোমাদের যদি আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা অতিক্রম করার সামর্থ্য থাকে, তবে তা অতিক্রম কর। তোমরা প্রচণ্ড শক্তি ছাড়া তা অতিক্রম করতে পারবে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:34সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ
Open ayah 55:35তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে আগুনের শিখা এবং তাম্রবর্ণের ধোঁয়া। তখন তোমরা পারবে না আত্মরক্ষা করতে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:36সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ
Open ayah 55:37(সেই সময় অবশ্যম্ভাবী) যখন আকাশ ফেটে যাবে এবং তা লাল চামড়ার মত লাল-গোলাপী হয়ে যাবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:38সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ
Open ayah 55:39সেই দিন না কোন মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, না কোন জিন্নকে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:40সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ
Open ayah 55:41অপরাধীদেরকে তাদের আলামত দ্বারা চেনা যাবে। তারপর তাদেরকে পাকড়াও করা হবে তাদের পা ও মাথার অগ্রভাগের চুল ধরে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:42সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 55:43এই সেই জাহান্নাম, অপরাধীরা যা অবিশ্বাস করত।
يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ
Open ayah 55:44তারা এর আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:45সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
Open ayah 55:46(দুনিয়ায়) যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখত, তার জন্য থাকবে দু’টি উদ্যান।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:47সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
ذَوَاتَآ أَفۡنَانٖ
Open ayah 55:48উভয় উদ্যান শাখা-প্রশাখায় পরিপূর্ণ।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:49সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ
Open ayah 55:50উভয় উদ্যানে দু’টি প্রস্রবণ প্রবাহিত থাকবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:51সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ
Open ayah 55:52তাতে প্রত্যেক ফল থাকবে দু’ দু’প্রকার।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:53সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ
Open ayah 55:54তারা (অর্থাৎ জান্নাতবাসীগণ) সেখানে এমন বিছানায় হেলান দিয়ে বসবে, যাতে থাকবে পুরু রেশমের আস্তর এবং উভয় উদ্যানের ফল তাদের কাছে ঝোঁকা থাকবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:55সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
Open ayah 55:56সেই উদ্যানসমূহের মধ্যে থাকবে এমন আনত নয়না (নারী) যাদেরকে জান্নাতবাসীদের আগে না কোন মানুষ স্পর্শ করেছে, না কোন জিন্ন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:57সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ
Open ayah 55:58তারা যেন পদ্মরাগ ও প্রবাল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:59সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ
Open ayah 55:60উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে?
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:61সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
Open ayah 55:62এবং সেই উদ্যান দু’টি অপেক্ষা কিছুটা নিম্নস্তরের আরও দু’টি উদ্যান থাকবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:63সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
مُدۡهَآمَّتَانِ
Open ayah 55:64উদ্যান দু’টি (অত্যধিক সবুজ হওয়ার কারণে) কৃষ্ণাভ দেখা যাবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:65সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ
Open ayah 55:66উভয় উদ্যানে থাকবে দু’টি উচ্ছলিত প্রস্রবণ।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:67সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ
Open ayah 55:68তাতে থাকবে ফলমূল, খেজুর ও আনার।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:69সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ
Open ayah 55:70তাতে থাকবে সচ্চরিত্রা, সুন্দরী নারী।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:71সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ
Open ayah 55:72এমন হুর, যাদেরকে তাঁবুতে হেফাজতে রাখা হয়েছে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:73সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
Open ayah 55:74তাদেরকে তাদের (অর্থাৎ জান্নাতবাসীদের) পূর্বে না কোন মানুষ স্পর্শ করেছে, না কোন জিন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:75সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ
Open ayah 55:76তারা (অর্থাৎ জান্নাতবাসীগণ) সবুজ রফরফ ও অদ্ভুত সুন্দর গালিচায় হেলান দিয়ে বসা থাকবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:77সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
Open ayah 55:78বড় মহিয়ান তোমার প্রতিপালকের নাম, যিনি গৌরবময়, মহানুভব!