الواقعة
Al-Waaqia
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Open ayah 56:1যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ
Open ayah 56:2তখন তার সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না,
خَافِضَةٞ رَّافِعَةٌ
Open ayah 56:3(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا
Open ayah 56:4যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত,
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا
Open ayah 56:5আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ,
فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا
Open ayah 56:6তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ
Open ayah 56:7আর তোমরা হবে তিন অংশে বিভক্ত,
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 56:8তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 56:9আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
Open ayah 56:10আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,
أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 56:11তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 56:12(তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:13পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।
وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:14আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।
عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ
Open ayah 56:15(তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে,
مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ
Open ayah 56:16তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে।
يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ
Open ayah 56:17তাদের চারপাশে ঘুর ঘুর করবে (সেবায় নিয়োজিত) চির কিশোররা।
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ
Open ayah 56:18পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে,
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ
Open ayah 56:19তা পান করলে মাথা ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ
Open ayah 56:20আর নানান ফলমূল, ইচ্ছেমত যেটা তারা বেছে নেবে,
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ
Open ayah 56:21আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,
وَحُورٌ عِينٞ
Open ayah 56:22আর (সেখানে থাকবে) ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা,
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ
Open ayah 56:23সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 56:24তাদের কর্মের প্রতিদান হিসেবে!
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا
Open ayah 56:25সেখানে তারা শুনবে না কোন অনর্থক কথাবার্তা, আর পাপের বুলি,
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا
Open ayah 56:26এমন কথা ছাড়া যা হবে শান্তিময়, নিরাপদ,
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ
Open ayah 56:27আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ
Open ayah 56:28তারা থাকবে কাঁটা বিহীন বরই গাছগুলোর মাঝে,
وَطَلۡحٖ مَّنضُودٖ
Open ayah 56:29কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা,
وَظِلّٖ مَّمۡدُودٖ
Open ayah 56:30বিস্তীর্ণ অঞ্চল-জুড়া ছায়ায়,
وَمَآءٖ مَّسۡكُوبٖ
Open ayah 56:31অবিরাম প্রবহমান পানির ধারে,
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ
Open ayah 56:32আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে,
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ
Open ayah 56:33যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না।
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ
Open ayah 56:34আর উঁচু উঁচু বিছানায়।
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ
Open ayah 56:35তাদেরকে (অর্থাৎ ঐ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে,
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا
Open ayah 56:36আর তাদেরকে করেছি কুমারী,
عُرُبًا أَتۡرَابٗا
Open ayah 56:37স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:38(এ সব হল) ডান দিকের লোকদের জন্য,
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:39(যারা হবে) পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:40আর পরবর্তীদের মধ্য থেকে বহুসংখ্যক
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ
Open ayah 56:41আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল!
فِي سَمُومٖ وَحَمِيمٖ
Open ayah 56:42(তারা থাকবে) অত্যধিক গরম হাওয়া, ফুটন্ত পানি
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ
Open ayah 56:43আর কালো ধোঁয়ার ছায়ায়,
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ
Open ayah 56:44যা শীতলও নয়, তৃপ্তিদায়কও নয়।
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ
Open ayah 56:45ইতোপূর্বে তারা ভোগ বিলাসে মত্ত ছিল,
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ
Open ayah 56:46আর অবিরাম ক’রে যেত বড় বড় পাপের কাজ,
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 56:47আর তারা বলত- ‘আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে (নতুন জীবন দিয়ে) আবার উঠানো হবে?
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 56:48আর আমাদের বাপদাদাদেরকেও?
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ
Open ayah 56:49বল- ‘পূর্ববর্তী আর পরবর্তী
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 56:50অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা (আল্লাহর) জানা আছে।
ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ
Open ayah 56:51তখন হে গুমরাহ (সত্য) প্রত্যাখ্যানকারীরা!
لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ
Open ayah 56:52তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে আহার করবে,
فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 56:53তা দিয়ে তোমরা তোমাদের পেট ভর্তি করবে,
فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ
Open ayah 56:54আর তার উপর পান করবে ফুটন্ত পানি,
فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ
Open ayah 56:55আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত
هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 56:56প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন
نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ
Open ayah 56:57আমিই তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন?
أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ
Open ayah 56:58তোমরা কি ভেবে দেখেছ- তোমরা যে বীর্য নিক্ষেপ কর,
ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ
Open ayah 56:59তা কি তোমরা সৃষ্টি কর, না তার সৃষ্টিকর্তা আমিই।
نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 56:60তোমাদের মধ্যে মৃত্যু আমিই নির্ধারণ করি, আর আমি কিছুমাত্র অক্ষম নই
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 56:61তোমাদের আকার আকৃতি পরিবর্তন করতে আর তোমাদেরকে (নতুনভাবে) এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না।
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ
Open ayah 56:62তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জান তাহলে (আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা) তোমরা অনুধাবন কর না কেন?
أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ
Open ayah 56:63তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে?
ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ
Open ayah 56:64তোমরাই কি তা উৎপন্ন কর, না আমিই উৎপন্নকারী?
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ
Open ayah 56:65আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই খড়কুটা করে দিতে পারি, তখন তোমরা হয়ে যাবে বিস্ময়ে হতবাক।
إِنَّا لَمُغۡرَمُونَ
Open ayah 56:66(আর বলবে যে) ‘আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়লাম,
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
Open ayah 56:67বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম।
أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ
Open ayah 56:68তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান কর?
ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ
Open ayah 56:69তা কি তোমরাই মেঘ থেকে বর্ষণ কর, নাকি তার বষর্ণকারী আমিই?
لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ
Open ayah 56:70আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করে দিতে পারি, তাহলে কেন তোমরা শোকর আদায় কর না?
أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ
Open ayah 56:71তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছ?
ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ
Open ayah 56:72তার (জ্বালানোর) গাছ (অর্থাৎ কাঠ) কি তোমরাই বানিয়েছ, নাকি আমিই বানিয়েছি?
نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ
Open ayah 56:73আমি তাকে (অর্থাৎ আগুনকে) করেছি স্মারক (যা জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়) আর মরুর অধিবাসীদের জন্য দরকারী ও আরামের বস্তু।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:74কাজেই (হে নবী!) তুমি তোমার মহান প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা কর।
۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
Open ayah 56:75উপরন্তু আমি শপথ করছি তারকারাজির অস্তাচলের।
وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ
Open ayah 56:76তা অবশ্যই অতি বড় শপথ যদি তোমরা জানতে!
إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ
Open ayah 56:77অবশ্যই তা সম্মানিত কুরআন,
فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ
Open ayah 56:78(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে,
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ
Open ayah 56:79পূত-পবিত্র (ফেরেশতা) ছাড়া (শয়ত্বানেরা) তা স্পর্শ করতে পারে না,
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 56:80জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ
Open ayah 56:81তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ?
وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ
Open ayah 56:82আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ।
فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ
Open ayah 56:83তাহলে কেন (তোমরা বাধা দাও না) যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে?
وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ
Open ayah 56:84আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ,
وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ
Open ayah 56:85আর আমি তোমাদের চেয়ে তার (অর্থাৎ প্রাণের) নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাওনা।
فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ
Open ayah 56:86তোমরা যদি (আমার) কর্তৃত্বের অধীন না হও
تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 56:87তাহলে তোমরা তাকে (অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময়) ফিরিয়ে নাও না কেন যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়েই থাক?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 56:88অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়
فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ
Open ayah 56:89তাহলে (তার জন্য আছে) আরাম-শান্তি, উত্তম রিযক আর নি‘মাতে-ভরা জান্নাত।
وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:90আর যদি সে ডান দিকের একজন হয়
فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:91তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
Open ayah 56:92আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,
فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ
Open ayah 56:93তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।
وَتَصۡلِيَةُ جَحِيمٍ
Open ayah 56:94আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ
Open ayah 56:95এটা সুনিশ্চিত সত্য।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:96কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।