الرحمن
Ar-Rahmaan
Translation: Bangla - Taisirul Quran · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلرَّحۡمَٰنُ
Open ayah 55:1পরম দয়ালু (আল্লাহ),
عَلَّمَ ٱلۡقُرۡءَانَ
Open ayah 55:2তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
خَلَقَ ٱلۡإِنسَٰنَ
Open ayah 55:3তিনিই মানুষ সৃষ্টি করেছেন,
عَلَّمَهُ ٱلۡبَيَانَ
Open ayah 55:4তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ
Open ayah 55:5সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ
Open ayah 55:6তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ
Open ayah 55:7তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ
Open ayah 55:8যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ
Open ayah 55:9সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ
Open ayah 55:10আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ
Open ayah 55:11এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,
وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ
Open ayah 55:12আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:13অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ
Open ayah 55:14তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা পচা কাদা হতে,
وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ
Open ayah 55:15আর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:16অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ
Open ayah 55:17তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:18অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ
Open ayah 55:19দু’টি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়,
بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ
Open ayah 55:20(কিন্তু তা সত্ত্বেও) উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:21অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ
Open ayah 55:22এ সব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল,
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:23অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ
Open ayah 55:24পর্বত সম জাহাজসমূহ তাঁরই, যা দরিয়ার বুকে শান্তভাবে চলাচল করে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:25অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ
Open ayah 55:26পৃথিবী পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল,
وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
Open ayah 55:27কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা (সত্তা)- যিনি মহীয়ান, গরীয়ান,
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:28অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ
Open ayah 55:29আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা (নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার) তাঁর কাছেই চায়, প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত (কাউকেও বাঁচাচ্ছেন, কাউকেও মারছেন, কাউকেও সম্মানিত ক’রে ঊর্ধ্বে উঠাচ্ছেন, কাউকেও অপমানিত ক’রে নামিয়ে দিচ্ছেন ইত্যাদি)।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:30অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ
Open ayah 55:31(দায়িত্বের) ভারে ভারাক্রান্ত ওহে (জ্বিন ও মানুষ) দু’ (জাতি)! অতি শীঘ্র (কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য) আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব,
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:32অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ
Open ayah 55:33হে জ্বিন ও মানুষ জাতি! তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পার তাহলে অতিক্রম কর, কিন্তু (আল্লাহর) প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:34অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ
Open ayah 55:35(অতিক্রম করতে চাইলে) তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:36অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ
Open ayah 55:37যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:38অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ
Open ayah 55:39সে দিন না মানুষকে, না জ্বিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:40অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ
Open ayah 55:41অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই, আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:42অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 55:43এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যে মনে করেছিল।
يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ
Open ayah 55:44সেই জাহান্নাম আর ফুটন্ত পানিতে তারা ঘুরপাক খেতে থাকবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:45অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
Open ayah 55:46আর যে তার প্রতিপালকের সামনে হাজির হওয়ার ভয় রাখে তার জন্য আছে দু’টো বাগান।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:47অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘মাতকে অস্বীকার করবে?
ذَوَاتَآ أَفۡنَانٖ
Open ayah 55:48দু’টোই শাখা পল্লবে ভরপুর।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:49অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ
Open ayah 55:50দু’বাগানেই আছে দু’টো করে প্রবহমান ঝর্ণা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:51অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ
Open ayah 55:52উভয় বাগানে আছে প্রত্যেকটি ফলের দু’টি প্রকার।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:53অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ
Open ayah 55:54তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরু রেশমের। দু’বাগানের ফল হবে নিকটবর্তী (জান্নাতীদের নাগালের মধ্যে)।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:55অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
Open ayah 55:56তার মধ্যে থাকবে সতীসাধ্বী সংযত-নয়না (কুমারী)রা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোন মানুষ আর কোন জ্বিন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:57অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ
Open ayah 55:58তারা যেন পদ্মরাগ ও প্রবাল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:59অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ
Open ayah 55:60উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:61অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
Open ayah 55:62এ দু’টো বাগান ছাড়াও আরো বাগান আছে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:63অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مُدۡهَآمَّتَانِ
Open ayah 55:64ঘন সবুজ এ বাগান দু’টো।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:65অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ
Open ayah 55:66দু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:67অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ
Open ayah 55:68তাতে আছে ফলমূল, আর খেজুর আর ডালিম,
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:69অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ
Open ayah 55:70তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:71অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ
Open ayah 55:72(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:73অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
Open ayah 55:74পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:75অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ
Open ayah 55:76তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:77অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
Open ayah 55:78মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।