الواقعة
Al-Waaqia
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Open ayah 56:1যখন কিয়ামাত সংঘটিত হবে।
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ
Open ayah 56:2তা বাস্তবায়নে কোনো অস্কীকারকারী থাকবে না।।
خَافِضَةٞ رَّافِعَةٌ
Open ayah 56:3এটা কাউকে করবে অবনত, কাউকে করবে সমুন্নত,
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا
Open ayah 56:4যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী,
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا
Open ayah 56:5এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে,
فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا
Open ayah 56:6অতঃপর তা পরিণত হবে বিক্ষিপ্ত ধূলিকণা।
وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ
Open ayah 56:7এবং তোমরা তিন শ্রেণিতে বিভক্ত হয়ে পড়বে।
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 56:8আর ডানপন্থীরা, কত ভাগ্যবান ডানপন্থীরা।
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 56:9এবং বামপন্থীরা, কত হতভাগ্য বামপন্থীরা।
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
Open ayah 56:10অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 56:11তারাই নৈকট্যশীল,
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 56:12তারা থাকবে নিয়ামাতপূর্ণ জান্নাতসমূহে।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:13বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:14এবং অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে,
عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ
Open ayah 56:15স্বর্ণখচিত সিংহাসনে,
مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ
Open ayah 56:16তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ
Open ayah 56:17তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ
Open ayah 56:18পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে,
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ
Open ayah 56:19যা পান করলে তাদের মাথাব্যথা হবে না এবং তারা বিকারগ্রস্তও হবে না।
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ
Open ayah 56:20আর তাদের পছন্দমত ফল-মূল নিয়ে,
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ
Open ayah 56:21এবং পাখির গোশত নিয়ে, যা তারা চাইবে।
وَحُورٌ عِينٞ
Open ayah 56:22এবং সুন্দর চক্ষুধারী হুরগণ,
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ
Open ayah 56:23উপমায় যেন তারা সুরক্ষিত মুক্তা,
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 56:24(এসব নিয়ামত) তারা যা-কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا
Open ayah 56:25তারা সেখানে অবান্তর ও পাপকথা শুনবে না।
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا
Open ayah 56:26‘সালাম’ আর ‘সালাম’ বাণী ছাড়া।
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ
Open ayah 56:27আর ডানপন্থীরা, কত ভাগ্যবান ডানপন্থী লোকেরা!
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ
Open ayah 56:28তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছে।
وَطَلۡحٖ مَّنضُودٖ
Open ayah 56:29এবং কাঁদি কাঁদি সাজানো কলাগাছে,
وَظِلّٖ مَّمۡدُودٖ
Open ayah 56:30আর সম্প্রসারিত ছায়ায়।
وَمَآءٖ مَّسۡكُوبٖ
Open ayah 56:31এবং সদা প্রবহমান পানিতে,
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ
Open ayah 56:32ও প্রচুর ফল-মূলে,
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ
Open ayah 56:33যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়,
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ
Open ayah 56:34আর থাকবে সমুন্নত শয্যা।
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ
Open ayah 56:35নিশ্চয়ই আমি তাদের (রূপে) বিশেষরূপে সৃষ্টি করেছি।
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا
Open ayah 56:36অতঃপর তাদের করেছি কুমারী।
عُرُبًا أَتۡرَابٗا
Open ayah 56:37কামিনী, সমবয়স্কা।
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:38ডানপন্থীদের জন্য।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:39তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:40এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ
Open ayah 56:41আর বামপন্থী লোক, কত না হতভাগা বামপন্থীরা!
فِي سَمُومٖ وَحَمِيمٖ
Open ayah 56:42তারা থাকবে গরম বাতাস এবং উত্তপ্ত পানিতে,
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ
Open ayah 56:43এবং কালো ধোঁয়ার ছায়ায়।
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ
Open ayah 56:44যা শীতলও নয় এবং আরামদায়কও নয়।
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ
Open ayah 56:45তারা ইতোপূর্বে ভোগ-বিলাসে ছিল।
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ
Open ayah 56:46তারা ঘোরতর পাপকাজে ডুবে থাকত।
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 56:47আর তারা বলত, ‘আমরা যখন মরে হাড্ডি ও মাটিতে পরিণত হয়ে যাব, তখনো কি পুনরুত্থিত হব?
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 56:48আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও?
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ
Open ayah 56:49বলো, পূর্ববর্তী ও পরবর্তীগণ,
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 56:50সবাই একত্রিত হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ
Open ayah 56:51অতঃপর নিশ্চয়ই হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীরা,
لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ
Open ayah 56:52তোমরা অবশ্যই যাক্কুম গাছ থেকে খাবে,
فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 56:53অতঃপর তা দ্বারা পেট ভর্তি করবে,
فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ
Open ayah 56:54অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ
Open ayah 56:55আর পান করবে তৃষ্ণার্ত উটের মতো।
هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 56:56কিয়ামাতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ
Open ayah 56:57আমিই তোমাদের সৃষ্টি করেছি। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না?
أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ
Open ayah 56:58তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীর্যপাত করছ, সে সম্পর্কে?
ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ
Open ayah 56:59তা কি তোমরা সৃষ্টি করো, না আমিই তার স্রষ্টা?
نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 56:60আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই,
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 56:61এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের সদৃশ আনতে এবং তোমাদের এমন করে সৃষ্টি করতে—যা তোমরা জানো না।
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ
Open ayah 56:62আর তোমরা তো অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করো না?
أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ
Open ayah 56:63তোমরা যে বীজ বপন করো, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ
Open ayah 56:64তোমরা তাকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি?
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ
Open ayah 56:65আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর তোমরা হয়ে যাবে বিস্ময়াবিষ্ট।
إِنَّا لَمُغۡرَمُونَ
Open ayah 56:66(বলবে,) আমরা তো দায়গ্রস্ত (ক্ষতিগ্রস্ত) হয়ে গেলাম;
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
Open ayah 56:67বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম।
أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ
Open ayah 56:68তোমরা যে পানি পান করো, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ
Open ayah 56:69তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো, না আমি বর্ষণকারী?
لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ
Open ayah 56:70আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, তবুও তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না?
أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ
Open ayah 56:71তোমরা যে আগুন প্রজ্বলিত করো, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ
Open ayah 56:72তোমরা কি এর গাছ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করি?
نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ
Open ayah 56:73আমি তাকে করেছি স্মরণিকা এবং মরুচারীদের জন্য উত্তম পাথেয়।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:74অতএব, তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো।
۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
Open ayah 56:75আমি শপথ করছি, তারকারাজির অস্তাচলের
وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ
Open ayah 56:76নিশ্চয়ই এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ
Open ayah 56:77নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন,
فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ
Open ayah 56:78যা আছে এক সুরক্ষিত কিতাবে (লাওহে মাহফুজে)
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ
Open ayah 56:79পূত-পবিত্ররা ব্যতীত কেউ তাকে স্পর্শ করে না।
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 56:80এটা জগতসমূহের রবের পক্ষ থেকে অবতীর্ণ।
أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ
Open ayah 56:81তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে?
وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ
Open ayah 56:82এবং তোমরা তোমাদের উপজীব্য বানিয়ে নিয়েছ যে, তোমরা মিথ্যারোপ করবে।
فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ
Open ayah 56:83সুতরাং কেন নয়—প্রাণ যখন কণ্ঠনালীতে পৌঁছে।
وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ
Open ayah 56:84আর তখন তোমরা তাকিয়ে থাকো,
وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ
Open ayah 56:85অথচ আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখতে পাও না।
فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ
Open ayah 56:86সুতরাং যদি তোমরা কারও কর্তৃত্বাধীন না হও,
تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 56:87তবে তোমরা এই আত্মাকে ফিরিয়ে আনো! যদি তোমরা সত্যবাদী হও?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 56:88অতঃপর যদি সে নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়;
فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ
Open ayah 56:89তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নিয়ামাতে ভরা উদ্যান।
وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:90আর যদি সে ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়,
فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:91তবে তাকে বলা হবে, তোমার জন্যে ডানপন্থীদের পক্ষ থেকে সালাম।
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
Open ayah 56:92আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের অন্তর্ভুক্ত হয়,
فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ
Open ayah 56:93তবে আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দিয়ে।
وَتَصۡلِيَةُ جَحِيمٍ
Open ayah 56:94এবং সে নিক্ষেপযোগ্য হবে আগুনে।
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ
Open ayah 56:95নিশ্চয়ই এটা ধ্রুব সত্য।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:96অতএব, তুমি তোমার মহান রবের নামে পবিত্রতা ঘোষণা করো।