الحديد

Al-Hadid

The Iron · Surah 57 · Ayahs: 29 · Medinan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 57:1

    আসমানসমূহ ও যমিনে যা-কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী; প্রজ্ঞাময়।

  2. لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 57:2

    আসমানসমূহ ও যমিনের রাজত্ব তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।

  3. هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأٓخِرُ وَٱلظَّٰهِرُ وَٱلۡبَاطِنُۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ

    Open ayah 57:3

    তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশমান, তিনিই গুপ্ত এবং তিনি সর্ব বিষয়ে সম্যক জ্ঞাত।

  4. هُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۖ وَهُوَ مَعَكُمۡ أَيۡنَ مَا كُنتُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ

    Open ayah 57:4

    তিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয়দিনে, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন—যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

  5. لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ

    Open ayah 57:5

    আকাশসমূহ ও পৃথিবীর রাজত্ব তাঁরই। সবকিছু আল্লাহরই দিকে প্রত্যাবর্তিত হবে।

  6. يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۚ وَهُوَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 57:6

    তিনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতে। তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্যক জ্ঞাত।

  7. ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُواْ مِمَّا جَعَلَكُم مُّسۡتَخۡلَفِينَ فِيهِۖ فَٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَأَنفَقُواْ لَهُمۡ أَجۡرٞ كَبِيرٞ

    Open ayah 57:7

    তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো এবং তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন, তা থেকে ব্যয় করো। তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও ব্যয় করবে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।

  8. وَمَا لَكُمۡ لَا تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ لِتُؤۡمِنُواْ بِرَبِّكُمۡ وَقَدۡ أَخَذَ مِيثَٰقَكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 57:8

    তোমাদের কী হলো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছ না, অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনতে আহ্বান করছে? এবং আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন—অবশ্য যদি তোমরা তাতে বিশ্বাসী হও।

  9. هُوَ ٱلَّذِي يُنَزِّلُ عَلَىٰ عَبۡدِهِۦٓ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لِّيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ

    Open ayah 57:9

    তিনিই তাঁর বান্দার প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন, তোমাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, অসীম দয়ালু।

  10. وَمَا لَكُمۡ أَلَّا تُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا يَسۡتَوِي مِنكُم مَّنۡ أَنفَقَ مِن قَبۡلِ ٱلۡفَتۡحِ وَقَٰتَلَۚ أُوْلَٰٓئِكَ أَعۡظَمُ دَرَجَةٗ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُواْ مِنۢ بَعۡدُ وَقَٰتَلُواْۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ 

    Open ayah 57:10

    তোমাদের কী হলো, তোমরা আল্লাহর পথে ব্যয় করছ না! অথচ আকাশসমূহ ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই; তোমাদের মধ্যে যে মাক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে, (এবং যে পরবর্তী) সে সমান নয়; এমন লোকেরা তাদের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ, যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে। তবে আল্লাহ উভয়কে প্রতিশ্রুতি দিয়েছেন কল্যাণের। তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত।

  11. مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥ وَلَهُۥٓ أَجۡرٞ كَرِيمٞ

    Open ayah 57:11

    কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? তা হলে তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার।

  12. يَوۡمَ تَرَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ يَسۡعَىٰ نُورُهُم بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۖ بُشۡرَىٰكُمُ ٱلۡيَوۡمَ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 57:12

    যেদিন তুমি দেখবে মু’মিন ও মু’মিনাদের, তাদের সামনে ও ডানপাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে, (বলা হবে) ‘আজ তোমাদের জন্যে জান্নাতের সুসংবাদ, যার তলদেশে প্রবাহিত হয় নদ-নদী, তাতে তোমরা স্থায়ী; এটাই মহাসাফল্য।

  13. يَوۡمَ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ لِلَّذِينَ ءَامَنُواْ ٱنظُرُونَا نَقۡتَبِسۡ مِن نُّورِكُمۡ قِيلَ ٱرۡجِعُواْ وَرَآءَكُمۡ فَٱلۡتَمِسُواْ نُورٗاۖ فَضُرِبَ بَيۡنَهُم بِسُورٖ لَّهُۥ بَابُۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحۡمَةُ وَظَٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلۡعَذَابُ

    Open ayah 57:13

    যেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মু’মিনদের বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরা কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে। বলা হবে, তোমরা পেছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। অতঃপর তাদের মাঝখানে স্থাপন করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রাহমাত এবং বাইরে থাকবে শাস্তি।

  14. يُنَادُونَهُمۡ أَلَمۡ نَكُن مَّعَكُمۡۖ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنَّكُمۡ فَتَنتُمۡ أَنفُسَكُمۡ وَتَرَبَّصۡتُمۡ وَٱرۡتَبۡتُمۡ وَغَرَّتۡكُمُ ٱلۡأَمَانِيُّ حَتَّىٰ جَآءَ أَمۡرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ

    Open ayah 57:14

    তারা তাদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ। তোমরা (আমাদের অমঙ্গলের) প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলীক আশা তোমাদের বিভ্রান্ত করেছে, অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে। আর মহাপ্রতারক শয়তানই তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে।

  15. فَٱلۡيَوۡمَ لَا يُؤۡخَذُ مِنكُمۡ فِدۡيَةٞ وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ مَأۡوَىٰكُمُ ٱلنَّارُۖ هِيَ مَوۡلَىٰكُمۡۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 57:15

    অতএব, আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফিরদের থেকেও নয়। তোমাদের আবাসস্থল জাহান্নাম। সেটাই তোমাদের যোগ্য স্থান। কতই-না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল!

  16. ۞أَلَمۡ يَأۡنِ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَن تَخۡشَعَ قُلُوبُهُمۡ لِذِكۡرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلۡحَقِّ وَلَا يَكُونُواْ كَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلُ فَطَالَ عَلَيۡهِمُ ٱلۡأَمَدُ فَقَسَتۡ قُلُوبُهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 57:16

    যারা মু’মিন, তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় হয়নি? তারা তাদের মতো যেন না হয়, যাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল। তাদের ওপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেছে। আর তাদের অধিকাংশই ছিল পাপাচারী।

  17. ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 57:17

    তোমরা জেনে রাখো, আল্লাহই পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন; আর আমি আয়াতসমূহ বিশদভাবে তোমাদের জন্য ব্যক্ত করেছি, যেন তোমরা অনুধাবন করো।

  18. إِنَّ ٱلۡمُصَّدِّقِينَ وَٱلۡمُصَّدِّقَٰتِ وَأَقۡرَضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا يُضَٰعَفُ لَهُمۡ وَلَهُمۡ أَجۡرٞ كَرِيمٞ

    Open ayah 57:18

    নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, তাদেরকে বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হবে এবং তাদের জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার।

  19. وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَۖ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمۡ لَهُمۡ أَجۡرُهُمۡ وَنُورُهُمۡۖ وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ

    Open ayah 57:19

    আর যারা আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি ঈমান আনে, তারাই তাদের রবের কাছে সিদ্দীক ও শহীদ, তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি; আর যারা অস্বীকার করে এবং আমার নিদর্শন মিথ্যা সাব্যস্ত করে, তারাই জাহান্নামের অধিবাসী।

  20. ٱعۡلَمُوٓاْ أَنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞ وَزِينَةٞ وَتَفَاخُرُۢ بَيۡنَكُمۡ وَتَكَاثُرٞ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِۖ كَمَثَلِ غَيۡثٍ أَعۡجَبَ ٱلۡكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَكُونُ حُطَٰمٗاۖ وَفِي ٱلۡأٓخِرَةِ عَذَابٞ شَدِيدٞ وَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٞۚ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ 

    Open ayah 57:20

    তোমরা জেনে রাখো, পার্থিব-জীবন তো ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, তোমাদের পারস্পরিক অহমিকা এবং ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়। তার উপমা বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদের চমৎকৃত করে! এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটায় পরিণত হয়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি; তবে পার্থিব-জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছু নয়।

  21. سَابِقُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا كَعَرۡضِ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أُعِدَّتۡ لِلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ

    Open ayah 57:21

    তোমরা প্রতিযোগী হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো। এটা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য, যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনে। এটা আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা দান করেন। আর আল্লাহ মহাঅনুগ্রহশীল।

  22. مَآ أَصَابَ مِن مُّصِيبَةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِيٓ أَنفُسِكُمۡ إِلَّا فِي كِتَٰبٖ مِّن قَبۡلِ أَن نَّبۡرَأَهَآۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ

    Open ayah 57:22

    পৃথিবীতে অথবা তোমাদের ব্যক্তিগত পর্যায়ে যেকোনো বিপর্যয় আসে, সে বিষয়ে জগৎ সৃষ্টির পূর্বেই লিখিত আছে, আমি তা সংঘটিত করব। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ।

  23. لِّكَيۡلَا تَأۡسَوۡاْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا تَفۡرَحُواْ بِمَآ ءَاتَىٰكُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٍ

    Open ayah 57:23

    এটা এজন্য যে, যেন তোমরা যা হারাও, তার জন্য দুঃখিত না হও এবং তিনি তোমাদের যা দিয়েছেন, সে জন্যে উল্লসিত না হও। আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না।

  24. ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ

    Open ayah 57:24

    যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়; এবং (এবং দানের নির্দেশ থেকে) যে মুখ ফিরিয়ে নেয়, (তার জানা উচিত) নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  25. لَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلَنَا بِٱلۡبَيِّنَٰتِ وَأَنزَلۡنَا مَعَهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلۡقِسۡطِۖ وَأَنزَلۡنَا ٱلۡحَدِيدَ فِيهِ بَأۡسٞ شَدِيدٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ

    Open ayah 57:25

    নিশ্চয়ই আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ পাঠিয়েছি এবং তাঁদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি অবতীর্ণ করেছি লোহা, তাতে আছে প্রচণ্ড শক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্যে যে, আল্লাহ জেনে নেবেন, কে অদেখা সত্ত্বেও তাঁকে এবং তাঁর রাসূলগণকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।

  26. وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحٗا وَإِبۡرَٰهِيمَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَۖ فَمِنۡهُم مُّهۡتَدٖۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 57:26

    আমি নূহ ও ইবরাহীমকে রাসূলরূপে পাঠিয়েছি এবং তাদের বংশধরের মধ্যে নবুওয়াত ও কিতাব অব্যাহত রেখেছি। অতঃপর তাদের কেউ কেউ হিদায়াতপ্রাপ্ত হয়েছে এবং অধিকাংশই হয়েছে পাপাচারী।

  27. ثُمَّ قَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيۡنَا بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَۖ وَجَعَلۡنَا فِي قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأۡفَةٗ وَرَحۡمَةٗۚ وَرَهۡبَانِيَّةً ٱبۡتَدَعُوهَا مَا كَتَبۡنَٰهَا عَلَيۡهِمۡ إِلَّا ٱبۡتِغَآءَ رِضۡوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوۡهَا حَقَّ رِعَايَتِهَاۖ فَـَٔاتَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ مِنۡهُمۡ أَجۡرَهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 57:27

    অতঃপর আমি তাদের পেছনে পাঠিয়েছি আমার রাসূলগণকে এবং তাদের অনুগামী করেছি মারইয়াম-তনয় ঈসাকে এবং তাকে দিয়েছি ইনজীল। আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া। আর বৈরাগ্য, সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে; আমি এটা তাদের ওপর ফরজ করিনি; কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টিলাভের জন্যে এটা অবলম্বন করেছে। অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল, আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি। আর তাদের অধিকাংশই পাপাচারী।

  28. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَءَامِنُواْ بِرَسُولِهِۦ يُؤۡتِكُمۡ كِفۡلَيۡنِ مِن رَّحۡمَتِهِۦ وَيَجۡعَل لَّكُمۡ نُورٗا تَمۡشُونَ بِهِۦ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 57:28

    হে মু’মিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর রাসূলের প্রতি ঈমান আনো। তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদের দেবেন, তোমাদের দেবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।

  29. لِّئَلَّا يَعۡلَمَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَلَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّن فَضۡلِ ٱللَّهِ وَأَنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ

    Open ayah 57:29

    এটা এজন্য যে, কিতাবধারীরা যেন জানতে পারে, আল্লাহর সামান্য অনুগ্রহের ওপরও তাদের কোনো ক্ষমতা নেই, এবং দয়া আল্লাহরই হাতে; তিনি যাকে ইচ্ছা, তা দান করেন। আল্লাহ মহাঅনুগ্রহশীল।