المجادلة

Al-Mujaadila

The Pleading Woman · Surah 58 · Ayahs: 22 · Medinan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. قَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّتِي تُجَٰدِلُكَ فِي زَوۡجِهَا وَتَشۡتَكِيٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسۡمَعُ تَحَاوُرَكُمَآۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٌ

    Open ayah 58:1

    যে নারী তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করছে এবং ফরিয়াদ পেশ করছে আল্লাহর নিকটে, আল্লাহ তার কথা শুনেছেন। আর আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা।

  2. ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمۡۖ إِنۡ أُمَّهَٰتُهُمۡ إِلَّا ٱلَّٰٓـِٔي وَلَدۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَيَقُولُونَ مُنكَرٗا مِّنَ ٱلۡقَوۡلِ وَزُورٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ

    Open ayah 58:2

    তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, তাদের স্ত্রীরা তাদের মা নয়। তাদের মা কেবল তারাই, যারা তাদের জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।

  3. وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمۡ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُواْ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مِّن قَبۡلِ أَن يَتَمَآسَّاۚ ذَٰلِكُمۡ تُوعَظُونَ بِهِۦۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ

    Open ayah 58:3

    যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, অতঃপর তারা যা বলেছে, তা থেকে ফিরে আসে; তারা একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করবে। এর দ্বারা তোমাদের উপদেশ দেওয়া হয়। আর আল্লাহ খবর রাখেন তোমরা যা করো।

  4. فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ مِن قَبۡلِ أَن يَتَمَآسَّاۖ فَمَن لَّمۡ يَسۡتَطِعۡ فَإِطۡعَامُ سِتِّينَ مِسۡكِينٗاۚ ذَٰلِكَ لِتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ

    Open ayah 58:4

    কিন্তু যে তা পাবে না, সে একে অপরকে স্পর্শ করার পূর্বে লাগাতার দুই মাস সিয়াম পালন করবে। যে তাতে সক্ষম নয়, সে ষাট জন অভাবগ্রস্তকে আহার করাবে। এটা এজন্যে, যেন তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। আর কাফিরদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  5. إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُواْ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ

    Open ayah 58:5

    যারা আল্লাহ এবং তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা অপদস্থ হয়েছে, যেমন অপদস্থ হয়েছে তাদের পূর্ববর্তীরা। আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি। আর কাফিরদের জন্যে রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।

  6. يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ أَحۡصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ

    Open ayah 58:6

    (সেদিন স্মরণীয়); যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তাদের জানিয়ে দেবেন—যা তারা করত। আল্লাহ তার হিসাব রেখেছেন, আর তারা তা ভুলে গেছে। আল্লাহ সর্ববিষয় সম্যক সাক্ষী।

  7. أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ مَا يَكُونُ مِن نَّجۡوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمۡ وَلَا خَمۡسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمۡ وَلَآ أَدۡنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡثَرَ إِلَّا هُوَ مَعَهُمۡ أَيۡنَ مَا كَانُواْۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ

    Open ayah 58:7

    তুমি কি লক্ষ করোনি যে, আসমান ও যমিনে যা-কিছু আছে, আল্লাহ তা জানেন। তিন ব্যক্তির এমন কোনো পরামর্শ হয় না, যেখানে তিনি চতুর্থ না থাকেন এবং পাঁচজনেরও হয় না, যেখানে তিনি ষষ্ঠ না থাকেন; তারা এর চেয়ে কম হোক বা বেশি হোক, তারা যেখানেই থাকুক-না কেন, তিনি তাদের সাথে আছেন, তারা যা করে, তিনি কিয়ামতের দিন তা তাদের জানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

  8. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُواْ عَنِ ٱلنَّجۡوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُواْ عَنۡهُ وَيَتَنَٰجَوۡنَ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِۖ وَإِذَا جَآءُوكَ حَيَّوۡكَ بِمَا لَمۡ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِيٓ أَنفُسِهِمۡ لَوۡلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُۚ حَسۡبُهُمۡ جَهَنَّمُ يَصۡلَوۡنَهَاۖ فَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 58:8

    তুমি কি লক্ষ করোনি তাদের প্রতি, যাদের গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, তারপরও তারা তার পুনরাবৃত্তি করল, যা তাদের নিষেধ করা হয়েছিল; এর সাথে পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতার জন্য গোপন পরামর্শ করে। তারা যখন তোমার কাছে আসে, তখন তোমাকে এমনভাবে অভিবাদন করে, যা দ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করেননি। তারা মনে মনে বলে, আমরা যা বলি, সেজন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন? জাহান্নামই তাদের জন্য উপযুক্ত। তারা তাতে প্রবেশ করবে। কতই না নিকৃষ্ট সেই আবাস।

  9. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَنَٰجَيۡتُمۡ فَلَا تَتَنَٰجَوۡاْ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَٰجَوۡاْ بِٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ

    Open ayah 58:9

    হে মু’মিনগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো, তখন পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের অবাধ্যতার জন্য গোপন পরামর্শ করো না; বরং ক্ল্যাণকর কাজের খোদাভীতির ব্যাপারে গোপন পরামর্শ করো। আল্লাহকে ভয় করো, যাঁর কাছে তোমরা একত্রিত হবে।

  10. إِنَّمَا ٱلنَّجۡوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ لِيَحۡزُنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيۡسَ بِضَآرِّهِمۡ شَيۡـًٔا إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ 

    Open ayah 58:10

    মূলত গোপন পরামর্শ তো শয়তানের কাজ; মু’মিনদের দুঃখ দেওয়ার জন্যে। তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত সে তাদের কোনো ক্ষতি করতে পারে না। মু’মিনদের উচিত আল্লাহর ওপরই ভরসা করা।

  11. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قِيلَ لَكُمۡ تَفَسَّحُواْ فِي ٱلۡمَجَٰلِسِ فَٱفۡسَحُواْ يَفۡسَحِ ٱللَّهُ لَكُمۡۖ وَإِذَا قِيلَ ٱنشُزُواْ فَٱنشُزُواْ يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ

    Open ayah 58:11

    হে মু’মিনগণ, যখন তোমাদেরকে বলা হয়, মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা (স্থান) প্রশস্ত করে দিয়ো। আল্লাহ তোমাদের জন্য (স্থান) প্রশস্ত করে দেবেন। যখন বলা হয়, উঠে যাও, তখন উঠে যেয়ো। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দেবেন। এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের জন্য রয়েছে বিভিন্ন মর্যাদাপূর্ণ স্তর। আল্লাহ খবর রাখেন—যা-কিছু তোমরা করো।

  12. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَٰجَيۡتُمُ ٱلرَّسُولَ فَقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَةٗۚ ذَٰلِكَ خَيۡرٞ لَّكُمۡ وَأَطۡهَرُۚ فَإِن لَّمۡ تَجِدُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ

    Open ayah 58:12

    হে মু’মিনগণ, যখন তোমরা রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও তোমরা একান্তে কথা বলার পূর্বে সদকা প্রদান করবে। এটা তোমাদের জন্য উত্তম এবং গুনাহ থেকে পরিশোধনকারী। যদি তাতে সক্ষম না হও, তবে আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।

  13. ءَأَشۡفَقۡتُمۡ أَن تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَٰتٖۚ فَإِذۡ لَمۡ تَفۡعَلُواْ وَتَابَ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 58:13

    তোমরা কি একান্তে কথা বলার পূর্বে সদকা প্রদান করতে ভয় পেয়ে গেলে? অতঃপর যখন তোমরা তা করতে পারলে না এবং আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত।

  14. ۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ تَوَلَّوۡاْ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَيۡهِم مَّا هُم مِّنكُمۡ وَلَا مِنۡهُمۡ وَيَحۡلِفُونَ عَلَى ٱلۡكَذِبِ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 58:14

    তুমি কি তাদের প্রতি লক্ষ করনি, যারা এমন এক সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে, যাদের প্রতি আল্লাহ রুষ্ট? তারা মুসলিমদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয়। তারা জেনেশুনে মিথ্যা শপথ করে।

  15. أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدًاۖ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 58:15

    আল্লাহ তাদের জন্যে কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন। নিশ্চয় তারা যা করে, খুবই মন্দ।

  16. ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ فَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ

    Open ayah 58:16

    তারা তাদের শপথগুলোকে ঢাল হিসেবে গ্রহণ করে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা প্রদান করে। অতএব, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।

  17. لَّن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 58:17

    আল্লাহর বিপরীতে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কিছুই তাদের কোনো কাজে আসবে না। তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী।

  18. يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيَحۡلِفُونَ لَهُۥ كَمَا يَحۡلِفُونَ لَكُمۡ وَيَحۡسَبُونَ أَنَّهُمۡ عَلَىٰ شَيۡءٍۚ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡكَٰذِبُونَ

    Open ayah 58:18

    যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন। অতঃপর তারা আল্লাহর সামনে শপথ করবে, যেমন তোমাদের সামনে শপথ করে। তারা মনে করে যে, তারা কোনো কিছুর উপরে রয়েছে। (অর্থাৎ তারা এভাবে বিপদ ও শাস্তি থেকে বেঁচে যাবে) সাবধান, তারাই তো মিথ্যাবাদী!

  19. ٱسۡتَحۡوَذَ عَلَيۡهِمُ ٱلشَّيۡطَٰنُ فَأَنسَىٰهُمۡ ذِكۡرَ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱلشَّيۡطَٰنِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱلشَّيۡطَٰنِ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 58:19

    শয়তান তাদের বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।

  20. إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُوْلَٰٓئِكَ فِي ٱلۡأَذَلِّينَ 

    Open ayah 58:20

    নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারাই লাঞ্ছিতদের দলভুক্ত।

  21. كَتَبَ ٱللَّهُ لَأَغۡلِبَنَّ أَنَا۠ وَرُسُلِيٓۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ

    Open ayah 58:21

    আল্লাহ লিখে দিয়েছেন, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।

  22. لَّا تَجِدُ قَوۡمٗا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ يُوَآدُّونَ مَنۡ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوۡ كَانُوٓاْ ءَابَآءَهُمۡ أَوۡ أَبۡنَآءَهُمۡ أَوۡ إِخۡوَٰنَهُمۡ أَوۡ عَشِيرَتَهُمۡۚ أُوْلَٰٓئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ ٱلۡإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٖ مِّنۡهُۖ وَيُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ رَضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱللَّهِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 58:22

    তুমি পাবে না এমন কোনো সম্প্রদায়কে; যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, আবার তারা তাদের সাথে বন্ধুত্বও করে; যারা আল্লাহ এবং তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি-গোষ্ঠী যেই হোক। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদের শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ-নদী। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলই সফলকাম।