الواقعة
Al-Waaqia
Translation: Bangla - Muhiuddin Khan · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
Open ayah 56:1যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ
Open ayah 56:2যার বাস্তবতায় কোন সংশয় নেই।
خَافِضَةٞ رَّافِعَةٌ
Open ayah 56:3এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا
Open ayah 56:4যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا
Open ayah 56:5এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا
Open ayah 56:6অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ
Open ayah 56:7এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
Open ayah 56:8যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
Open ayah 56:9এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
Open ayah 56:10অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 56:11তারাই নৈকট্যশীল,
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 56:12অবদানের উদ্যানসমূহে,
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:13তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:14এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ
Open ayah 56:15স্বর্ণ খচিত সিংহাসন।
مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ
Open ayah 56:16তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ
Open ayah 56:17তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ
Open ayah 56:18পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ
Open ayah 56:19যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ
Open ayah 56:20আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ
Open ayah 56:21এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
وَحُورٌ عِينٞ
Open ayah 56:22তথায় থাকবে আনতনয়না হুরগণ,
كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ
Open ayah 56:23আবরণে রক্ষিত মোতির ন্যায়,
جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 56:24তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا
Open ayah 56:25তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا
Open ayah 56:26কিন্তু শুনবে সালাম আর সালাম।
وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ
Open ayah 56:27যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
فِي سِدۡرٖ مَّخۡضُودٖ
Open ayah 56:28তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
وَطَلۡحٖ مَّنضُودٖ
Open ayah 56:29এবং কাঁদি কাঁদি কলায়,
وَظِلّٖ مَّمۡدُودٖ
Open ayah 56:30এবং দীর্ঘ ছায়ায়।
وَمَآءٖ مَّسۡكُوبٖ
Open ayah 56:31এবং প্রবাহিত পানিতে,
وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ
Open ayah 56:32ও প্রচুর ফল-মূলে,
لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ
Open ayah 56:33যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ
Open ayah 56:34আর থাকবে সমুন্নত শয্যায়।
إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ
Open ayah 56:35আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا
Open ayah 56:36অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
عُرُبًا أَتۡرَابٗا
Open ayah 56:37কামিনী, সমবয়স্কা।
لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:38ডান দিকের লোকদের জন্যে।
ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 56:39তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ
Open ayah 56:40এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ
Open ayah 56:41বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
فِي سَمُومٖ وَحَمِيمٖ
Open ayah 56:42তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
وَظِلّٖ مِّن يَحۡمُومٖ
Open ayah 56:43এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ
Open ayah 56:44যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ
Open ayah 56:45তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ
Open ayah 56:46তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 56:47তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 56:48এবং আমাদের পূর্বপুরুষগণও!
قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ
Open ayah 56:49বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ
Open ayah 56:50সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ
Open ayah 56:51অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ
Open ayah 56:52তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 56:53অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ
Open ayah 56:54অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ
Open ayah 56:55পান করবে পিপাসিত উটের ন্যায়।
هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ
Open ayah 56:56কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ
Open ayah 56:57আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ
Open ayah 56:58তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ
Open ayah 56:59তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 56:60আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ
Open ayah 56:61এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ
Open ayah 56:62তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ
Open ayah 56:63তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ
Open ayah 56:64তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ
Open ayah 56:65আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
إِنَّا لَمُغۡرَمُونَ
Open ayah 56:66বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
Open ayah 56:67বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ
Open ayah 56:68তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ
Open ayah 56:69তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ
Open ayah 56:70আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ
Open ayah 56:71তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ
Open ayah 56:72তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ
Open ayah 56:73আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:74অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
Open ayah 56:75অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ
Open ayah 56:76নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ
Open ayah 56:77নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ
Open ayah 56:78যা আছে এক গোপন কিতাবে,
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ
Open ayah 56:79যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 56:80এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ
Open ayah 56:81তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ
Open ayah 56:82এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ
Open ayah 56:83অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ
Open ayah 56:84এবং তোমরা তাকিয়ে থাক,
وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ
Open ayah 56:85তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ
Open ayah 56:86যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 56:87তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ
Open ayah 56:88যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ
Open ayah 56:89তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:90আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ
Open ayah 56:91তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
Open ayah 56:92আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ
Open ayah 56:93তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
وَتَصۡلِيَةُ جَحِيمٍ
Open ayah 56:94এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ
Open ayah 56:95এটা ধ্রুব সত্য।
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ
Open ayah 56:96অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।