الرحمن
Ar-Rahmaan
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلرَّحۡمَٰنُ
Open ayah 55:1পরম করুণাময়,
عَلَّمَ ٱلۡقُرۡءَانَ
Open ayah 55:2তিনি শিক্ষা দিয়েছেন কুরআন,
خَلَقَ ٱلۡإِنسَٰنَ
Open ayah 55:3তিনি সৃষ্টি করেছেন মানুষ,
عَلَّمَهُ ٱلۡبَيَانَ
Open ayah 55:4তিনি তাকে শিখিয়েছেন ভাষা।
ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ
Open ayah 55:5সূর্য ও চাঁদ (নির্ধারিত) হিসাব অনুযায়ী চলে,
وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ
Open ayah 55:6আর তারকা ও গাছ-পালা সিজদা করে।
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ
Open ayah 55:7আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।
أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ
Open ayah 55:8যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না কর।
وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ
Open ayah 55:9আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওযন প্রতিষ্ঠা কর এবং ওযনকৃত বস্তু কম দিও না।
وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ
Open ayah 55:10আর যমীনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টজীবের জন্য।
فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ
Open ayah 55:11তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত।
وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ
Open ayah 55:12আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:13সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে* অস্বীকার করবে ? *‘উভয়ে’ দ্বারা জিন ও মানুষকে বুঝানো হয়েছে।
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ
Open ayah 55:14তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির ন্যায়।
وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ
Open ayah 55:15আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:16সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ
Open ayah 55:17তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের* রব। * দুই পূর্ব বলতে গ্রীষ্ম ও শীতকালের উদয়স্থল এবং দুই পশ্চিম বলতে গ্রীষ্ম ও শীতকালের অস্তস্থলকে বুঝানো হয়েছে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:18সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ
Open ayah 55:19তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়।
بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ
Open ayah 55:20উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:21সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ
Open ayah 55:22উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:23সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ
Open ayah 55:24আর সমুদ্রে চলমান পাহাড়সম জাহাজসমূহ তাঁরই।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:25সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ
Open ayah 55:26যমীনের উপর যা কিছু রয়েছে, সবই ধ্বংসশীল।
وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
Open ayah 55:27আর থেকে যাবে শুধু মহামহিম ও মহানুভব তোমার রবের চেহারা*। *চেহারা বলতে কোন কোন তাফসীরকার আল্লাহর সত্তাকে বুঝিয়েছেন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:28সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে ?
يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ
Open ayah 55:29আসমানসমূহ ও যমীনে যারা রয়েছে, সবাই তাঁর কাছে চায়। প্রতিদিন তিনি কোন না কোন কাজে রত।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:30সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ
Open ayah 55:31হে মানুষ ও জিন, আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করব।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:32সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ
Open ayah 55:33হে জিন ও মানবজাতি, যদি তোমরা আসমানসমূহ ও যমীনের সীমানা থেকে বের হতে পার, তাহলে বের হও। কিন্তু তোমরা তো (আল্লাহর দেয়া) শক্তি ছাড়া বের হতে পারবে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:34সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ
Open ayah 55:35তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে অগ্নিশিখা ও কালো ধোঁয়া, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:36সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ
Open ayah 55:37যে দিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, অতঃপর তা রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মত হবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:38সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ
Open ayah 55:39অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:40সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে ?
يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ
Open ayah 55:41অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্নর সাহায্যে। অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা ধরে নেয়া হবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:42সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 55:43এই সেই জাহান্নাম, যাকে অপরাধীরা অস্বীকার করত।
يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ
Open ayah 55:44তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:45সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
Open ayah 55:46আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য থাকবে দু’টি জান্নাত।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:47সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
ذَوَاتَآ أَفۡنَانٖ
Open ayah 55:48উভয়ই বহু ফলদার শাখাবিশিষ্ট।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:49সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ
Open ayah 55:50উভয়ের মধ্যে থাকবে দু’টি ঝর্ণাধারা যা প্রবাহিত হবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:51সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ
Open ayah 55:52উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দু’ প্রকারের।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:53সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ
Open ayah 55:54সেখানে পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল-ফলাদি থাকবে নিকটবর্তী।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:55সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
Open ayah 55:56সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:57সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ
Open ayah 55:58তারা যেন হীরা ও প্রবাল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:59সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ
Open ayah 55:60উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে ?
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:61সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
Open ayah 55:62আর ঐ দু’টি জান্নাত ছাড়াও আরো দু’টি জান্নাত রয়েছে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:63সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
مُدۡهَآمَّتَانِ
Open ayah 55:64জান্নাত দু’টি গাঢ় সবুজ।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:65সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে?
فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ
Open ayah 55:66এ দু’টিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছলমান দু’টি ঝর্ণাধারা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:67সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে?
فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ
Open ayah 55:68এ দু’টিতে থাকবে ফলমূল, খেজুর ও আনার।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:69সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ
Open ayah 55:70সেই জান্নাতসমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ্য সুন্দরীগণ।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:71সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ
Open ayah 55:72তারা হূর, তাঁবুতে থাকবে সুরক্ষিতা।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:73সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ
Open ayah 55:74যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন ।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:75সুতরাং তোমাদের রবের কোন্ নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ
Open ayah 55:76তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান দেয়া অবস্থায় থাকবে।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
Open ayah 55:77সুতরাং তোমাদের রবের কোন্ নি‘আমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে ?
تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ
Open ayah 55:78তোমার রবের নাম বরকতময়, যিনি মহামহিম ও মহানুভব।