القلم

Al-Qalam

The Pen · Surah 68 · Ayahs: 52 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ

    Open ayah 68:1

    নূন, শপথ কলমের এবং তার যা তারা লিপিবদ্ধ করে,

  2. مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ

    Open ayah 68:2

    তোমার রবের অনুগ্রহে তুমি উম্মাদ নও।

  3. وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ

    Open ayah 68:3

    এবং তোমার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।

  4. وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ

    Open ayah 68:4

    এবং তুমি অবশ্যই সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত।

  5. فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ

    Open ayah 68:5

    সত্বরই তুমি দেখে নেবে এবং তারাও দেখে নেবে।

  6. بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ

    Open ayah 68:6

    কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।

  7. إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ

    Open ayah 68:7

    তোমার রব সম্যক জ্ঞাত কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথপ্রাপ্ত।

  8. فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 68:8

    অতএব, তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করবে না।

  9. وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ

    Open ayah 68:9

    তারা চায় যদি তুমি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে।

  10. وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ 

    Open ayah 68:10

    এবং যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, তুমি তার আনুগত্য করবে না।

  11. هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ

    Open ayah 68:11

    যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।

  12. مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ

    Open ayah 68:12

    যে ভালো কাজে বাধা দেয়, সে সীমালঙ্ঘনকারী, সে পাপিষ্ঠ,

  13. عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ

    Open ayah 68:13

    কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;

  14. أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ

    Open ayah 68:14

    এ কারণে যে, সে প্রচুর ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী।

  15. إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 68:15

    তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে , ‘পুরোনো দিনের রূপকথা।’

  16. سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ

    Open ayah 68:16

    আমি তার নাসিকা দাগিয়ে দেব।

  17. إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ

    Open ayah 68:17

    নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদেরকে, যখন তারা শপথ করেছিল যে, প্রত্যুষে বাগানের ফল আহরণ করবে,

  18. وَلَا يَسۡتَثۡنُونَ

    Open ayah 68:18

    ‘ইনশাআল্লাহ’ না বলে ।

  19. فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ

    Open ayah 68:19

    অতঃপর তোমার রবের পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।

  20. فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ 

    Open ayah 68:20

    ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।

  21. فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ

    Open ayah 68:21

    প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বলল,

  22. أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ

    Open ayah 68:22

    ‘তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চলো।’

  23. فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ

    Open ayah 68:23

    অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,

  24. أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ

    Open ayah 68:24

    আজ যেন কোনো মিসকীন ব্যক্তি তোমাদের কাছে প্রবেশ করতে না পারে।’

  25. وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ

    Open ayah 68:25

    অতঃপর তারা নিবৃত করতে সক্ষম এ ধারণা নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল।

  26. فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ

    Open ayah 68:26

    অতঃপর যখন তারা তা দেখল, তখন বলল, ‘আমরা তো পথ ভুলে গেছি।’

  27. بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

    Open ayah 68:27

    ‘বরং আমরা তো বঞ্চিত।’

  28. قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ

    Open ayah 68:28

    তাদের উত্তম ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছ না কেন?’

  29. قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

    Open ayah 68:29

    তারা বলল, ‘আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।’

  30. فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ 

    Open ayah 68:30

    অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।

  31. قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ

    Open ayah 68:31

    তারা বলল, ‘হায়! দুর্ভোগ আমাদের; আমরা ছিলাম সীমাতিক্রমকারী।’

  32. عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ

    Open ayah 68:32

    ‘হয়তো আমাদের রব এর পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দেবেন। আমরা আমাদের রবের কাছে আশাবাদী।’

  33. كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

    Open ayah 68:33

    শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত!

  34. إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ

    Open ayah 68:34

    মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামাতপূর্ণ জান্নাত।

  35. أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 68:35

    তবে কি আমি সমর্পিতদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?

  36. مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

    Open ayah 68:36

    তোমাদের কী হলো? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?

  37. أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ

    Open ayah 68:37

    তোমাদের কি কোনো কিতাব আছে, যা তোমরা পাঠ করো।

  38. إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

    Open ayah 68:38

    তাতে তোমরা যা পছন্দ করো, তাই রয়েছে?

  39. أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ

    Open ayah 68:39

    নাকি তোমরা আমার কাছ থেকে কিয়ামাত পর্যন্ত বলবৎ কোনো শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা স্থির করবে?

  40. سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ 

    Open ayah 68:40

    তুমি তাদের জিজ্ঞাসা করো তাদের এ বিষয়ে দায়িত্বশীল কে?

  41. أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ

    Open ayah 68:41

    নাকি তাদের কোনো শরিক আছে? থাকলে তাদের শরিকদের উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।

  42. يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ

    Open ayah 68:42

    যে মহান দিনে পায়ের গোছা উন্মোচন করা হবে সেদিন তাদের সাজদা করতে আহবান জানানো হবে, কিন্তু তারা সক্ষম হবে না।

  43. خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ

    Open ayah 68:43

    তাদের দৃষ্টি অবনমিত থাকবে; লাঞ্ছনা তাদের আচ্ছাদিত করবে, অথচ যখন তারা সুস্থ ও সক্ষম ছিল, তখন তাদের সাজদা করতে আহ্বান করা হয়েছিল।

  44. فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ

    Open ayah 68:44

    অতএব, তুমি ছেড়ে দাও, আমাকে ও তাকে যে এই কালামকে মিথ্যা সাব্যস্ত করে; আমি তাদের ধাপে ধাপে এমনভাবে ধরব যে, তারা জানতে পারবে না।

  45. وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ

    Open ayah 68:45

    আমি তাদের সময় দিয়ে থাকি। নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত মজবুত।

  46. أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ

    Open ayah 68:46

    তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাও? ফলে তাদের কাছে তা জরিমানার বোঝা মনে হয়?

  47. أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ

    Open ayah 68:47

    নাকি তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।

  48. فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ

    Open ayah 68:48

    অতএব, তুমি সবর করো তোমার রবের আদেশের জন্য এবং মাছওয়ালার মতো হবে না, যখন সে বিষাদচ্ছন্ন চিত্তে প্রার্থনা করেছিল।

  49. لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ

    Open ayah 68:49

    যদি তার রবের অনুগ্রহ তাকে স্পর্শ না করত, তবে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো।

  50. فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ 

    Open ayah 68:50

    অতঃপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।

  51. وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ

    Open ayah 68:51

    কাফিররা যখন কুরআন শোনে, তখন তারা তাদের তির্যক-দৃষ্টি দ্বারা যেন তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবো এবং তারা বলে, ‘সে তো একজন নিশ্চিত পাগল।’

  52. وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 68:52

    অথচ এই কুরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ ছাড়া কিছু নয়।