الملك

Al-Mulk

The Sovereignty · Surah 67 · Ayahs: 30 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. تَبَٰرَكَ ٱلَّذِي بِيَدِهِ ٱلۡمُلۡكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 67:1

    বরকতময় তিনি, যাঁর হাতে রাজত্ব। তিনি সর্ব বিষয়ে সর্ব শক্তিমান।

  2. ٱلَّذِي خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَيَوٰةَ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفُورُ

    Open ayah 67:2

    যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে সর্বশ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।

  3. ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗاۖ مَّا تَرَىٰ فِي خَلۡقِ ٱلرَّحۡمَٰنِ مِن تَفَٰوُتٖۖ فَٱرۡجِعِ ٱلۡبَصَرَ هَلۡ تَرَىٰ مِن فُطُورٖ

    Open ayah 67:3

    যিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো গরমিল দেখতে পাবে না। পুনরায় দৃষ্টি ফেরাও; কোনো ত্রুটি দেখতে পাও কি?

  4. ثُمَّ ٱرۡجِعِ ٱلۡبَصَرَ كَرَّتَيۡنِ يَنقَلِبۡ إِلَيۡكَ ٱلۡبَصَرُ خَاسِئٗا وَهُوَ حَسِيرٞ

    Open ayah 67:4

    অতঃপর তুমি বারংবার দৃষ্টি ফেরাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।

  5. وَلَقَدۡ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَجَعَلۡنَٰهَا رُجُومٗا لِّلشَّيَٰطِينِۖ وَأَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابَ ٱلسَّعِيرِ

    Open ayah 67:5

    আর আমি পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি প্রদীপমালা দ্বারা; সেগুলোকে শয়তানদের জন্যে নিক্ষেপণের উপকরণ করেছি এবং আমি প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জ্বলন্ত আগুনের শাস্তি।

  6. وَلِلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ عَذَابُ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 67:6

    যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি; কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।

  7. إِذَآ أُلۡقُواْ فِيهَا سَمِعُواْ لَهَا شَهِيقٗا وَهِيَ تَفُورُ

    Open ayah 67:7

    যখন তারা তন্মধ্যে নিক্ষিপ্ত হবে, তখন তার গর্জন শুনতে পাবে আর তা হবে উদ্বেলিত।

  8. تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلۡغَيۡظِۖ كُلَّمَآ أُلۡقِيَ فِيهَا فَوۡجٞ سَأَلَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ نَذِيرٞ

    Open ayah 67:8

    ক্রোধে সে (জাহান্নাম) যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদের তার প্রহরীরা জিজ্ঞাসা করবে, ‘ তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি?’

  9. قَالُواْ بَلَىٰ قَدۡ جَآءَنَا نَذِيرٞ فَكَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ كَبِيرٖ

    Open ayah 67:9

    তারা বলবে, “হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, অতঃপর আমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কোনো কিছু অবতীর্ণ করেননি; বরং তোমরা এক মহা বিভ্রান্তির মধ্যে আছ।

  10. وَقَالُواْ لَوۡ كُنَّا نَسۡمَعُ أَوۡ نَعۡقِلُ مَا كُنَّا فِيٓ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ 

    Open ayah 67:10

    তারা আরও বলবে, ‘হায়, যদি আমরা শুনতাম অথবা বোধবুদ্ধি খাটাতাম! তবে আমরা জাহান্নামীদের অর্ন্তভুক্ত হতাম না।’

  11. فَٱعۡتَرَفُواْ بِذَنۢبِهِمۡ فَسُحۡقٗا لِّأَصۡحَٰبِ ٱلسَّعِيرِ

    Open ayah 67:11

    অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশপ্ত হোক জাহান্নামের অধিবাসীরা।

  12. إِنَّ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٞ

    Open ayah 67:12

    নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।

  13. وَأَسِرُّواْ قَوۡلَكُمۡ أَوِ ٱجۡهَرُواْ بِهِۦٓۖ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 67:13

    তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।

  14. أَلَا يَعۡلَمُ مَنۡ خَلَقَ وَهُوَ ٱللَّطِيفُ ٱلۡخَبِيرُ

    Open ayah 67:14

    যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত।

  15. هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ ذَلُولٗا فَٱمۡشُواْ فِي مَنَاكِبِهَا وَكُلُواْ مِن رِّزۡقِهِۦۖ وَإِلَيۡهِ ٱلنُّشُورُ

    Open ayah 67:15

    তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সুগম করেছেন, অতএব, তোমরা তার বিভিন্ন প্রান্তে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিযিক থেকে আহার করো। তাঁরই কাছে পুনরুত্থিত হবে।

  16. ءَأَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يَخۡسِفَ بِكُمُ ٱلۡأَرۡضَ فَإِذَا هِيَ تَمُورُ

    Open ayah 67:16

    তোমরা কি এ বিষয়ে ভাবনামুক্ত হয়ে গেছ, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে, এমনটা হতে পারে না?

  17. أَمۡ أَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبٗاۖ فَسَتَعۡلَمُونَ كَيۡفَ نَذِيرِ

    Open ayah 67:17

    নাকি তোমরা ভাবনামুক্ত হয়ে গেছ, যিনি আকাশে আছেন, তিনি তোমাদের ওপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী!

  18. وَلَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَكَيۡفَ كَانَ نَكِيرِ

    Open ayah 67:18

    আর তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, অতঃপর কত কঠোর হয়েছিল আমার দৃষ্টান্তমূলক শাস্তি।

  19. أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلطَّيۡرِ فَوۡقَهُمۡ صَٰٓفَّٰتٖ وَيَقۡبِضۡنَۚ مَا يُمۡسِكُهُنَّ إِلَّا ٱلرَّحۡمَٰنُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءِۭ بَصِيرٌ

    Open ayah 67:19

    তারা কি লক্ষ্য করে না, তাদের ঊর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি, যারা পাখা বিস্তার করে ও পাখা সংকুচিত করে? রহমান ব্যতীত কেউ তাদের স্থির রাখে না; নিশ্চয় তিনি সর্ব বিষয় সম্যক দ্রষ্টা।

  20. أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ جُندٞ لَّكُمۡ يَنصُرُكُم مِّن دُونِ ٱلرَّحۡمَٰنِۚ إِنِ ٱلۡكَٰفِرُونَ إِلَّا فِي غُرُورٍ 

    Open ayah 67:20

    রহমান ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্য বাহিনী আছে কি, যে তোমাদের সাহায্য করবে? কাফিররা বিভ্রান্তিতেই পতিত আছে।

  21. أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي يَرۡزُقُكُمۡ إِنۡ أَمۡسَكَ رِزۡقَهُۥۚ بَل لَّجُّواْ فِي عُتُوّٖ وَنُفُورٍ

    Open ayah 67:21

    তিনি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদের রিযিক দেবে? বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে আছে।

  22. أَفَمَن يَمۡشِي مُكِبًّا عَلَىٰ وَجۡهِهِۦٓ أَهۡدَىٰٓ أَمَّن يَمۡشِي سَوِيًّا عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 67:22

    যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি সৎ পথে চলে, নাকি সে ব্যক্তি যে সোজা হয়ে সরলপথে চলে?

  23. قُلۡ هُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُمۡ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ

    Open ayah 67:23

    বলো, ‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কান, চোখ ও হৃদয়। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো।’

  24. قُلۡ هُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ

    Open ayah 67:24

    বলো, ‘তিনিই তোমাদের পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাঁরই নিকট তোমরা সমবেত হবে।’

  25. وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 67:25

    কাফিররা বলে, ‘কবে বাস্তবায়িত হবে এই প্রতিশ্রুতি, যদি তোমরা সত্যবাদী হও?’

  26. قُلۡ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٞ

    Open ayah 67:26

    বলো, ‘এর জ্ঞান আল্লাহ তাআলার কাছেই আছে। আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী।’

  27. فَلَمَّا رَأَوۡهُ زُلۡفَةٗ سِيٓـَٔتۡ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُواْ وَقِيلَ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَدَّعُونَ

    Open ayah 67:27

    যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমন্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে, ‘এটাই তো তোমরা চাইতে।’

  28. قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَهۡلَكَنِيَ ٱللَّهُ وَمَن مَّعِيَ أَوۡ رَحِمَنَا فَمَن يُجِيرُ ٱلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٍ أَلِيمٖ

    Open ayah 67:28

    বলো, ‘তোমরা ভেবে দেখেছ কি — যদি আল্লাহ তাআলা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, (তাতে কাফিরদের কী?) কাফিরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?’

  29. قُلۡ هُوَ ٱلرَّحۡمَٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيۡهِ تَوَكَّلۡنَاۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ هُوَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 67:29

    বলো, ‘তিনি দয়ালু, আমরা তাঁর প্রতি ঈমান রাখি এবং তাঁরই ওপর ভরসা করি। অচিরেই তোমরা জানতে পারবে, কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে।’

  30. قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَصۡبَحَ مَآؤُكُمۡ غَوۡرٗا فَمَن يَأۡتِيكُم بِمَآءٖ مَّعِينِۭ 

    Open ayah 67:30

    বলো, ‘তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?’