التحريم
At-Tahrim
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكَۖ تَبۡتَغِي مَرۡضَاتَ أَزۡوَٰجِكَۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 66:1হে নবি, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তুমি তোমার স্ত্রীদের খুশি করতে চেয়ে কেন তা নিজের জন্য হারাম করো? আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।
قَدۡ فَرَضَ ٱللَّهُ لَكُمۡ تَحِلَّةَ أَيۡمَٰنِكُمۡۚ وَٱللَّهُ مَوۡلَىٰكُمۡۖ وَهُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ
Open ayah 66:2আল্লাহ তোমাদের শপথ থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তোমাদের সহায়। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
وَإِذۡ أَسَرَّ ٱلنَّبِيُّ إِلَىٰ بَعۡضِ أَزۡوَٰجِهِۦ حَدِيثٗا فَلَمَّا نَبَّأَتۡ بِهِۦ وَأَظۡهَرَهُ ٱللَّهُ عَلَيۡهِ عَرَّفَ بَعۡضَهُۥ وَأَعۡرَضَ عَنۢ بَعۡضٖۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ قَالَتۡ مَنۡ أَنۢبَأَكَ هَٰذَاۖ قَالَ نَبَّأَنِيَ ٱلۡعَلِيمُ ٱلۡخَبِيرُ
Open ayah 66:3স্মরণ করো, যখন নবি তার একজন স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলল, অতঃপর যখন সে (স্ত্রী) তা (অন্যকে) জানিয়ে দিলো এবং আল্লাহ নবির কাছে এটা প্রকাশ করে দিলেন, তখন নবি সে বিষয়ে (তাঁর স্ত্রীকে) কিছু ব্যক্ত করল এবং কিছু এড়িয়ে গেল। নবি যখন তা স্ত্রীকে জানাল, তখন স্ত্রী বলল, কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল? নবি বলল, আমাকে অবহিত করেছেন তিনিই, যিনি মহাজ্ঞানী সর্বজ্ঞ।
إِن تَتُوبَآ إِلَى ٱللَّهِ فَقَدۡ صَغَتۡ قُلُوبُكُمَاۖ وَإِن تَظَٰهَرَا عَلَيۡهِ فَإِنَّ ٱللَّهَ هُوَ مَوۡلَىٰهُ وَجِبۡرِيلُ وَصَٰلِحُ ٱلۡمُؤۡمِنِينَۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَعۡدَ ذَٰلِكَ ظَهِيرٌ
Open ayah 66:4(হে নবির স্ত্রীদ্বয়) যদি তোমরা উভয়ে তাওবা করো, (তবে ভালো কথা), কারণ তোমাদের উভয়ের অন্তর (অন্যায়ের পক্ষে) ঝুঁকে পড়েছিল। আর যদি নবির বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো, তবে (জেনে রেখো) আল্লাহ, জিবরাঈল এবং সৎকর্মপরায়ণ মু’মিনগণ তার সহায়। উপরন্তু ফেরেশতাগণও তার সাহায্যকারী।
عَسَىٰ رَبُّهُۥٓ إِن طَلَّقَكُنَّ أَن يُبۡدِلَهُۥٓ أَزۡوَٰجًا خَيۡرٗا مِّنكُنَّ مُسۡلِمَٰتٖ مُّؤۡمِنَٰتٖ قَٰنِتَٰتٖ تَٰٓئِبَٰتٍ عَٰبِدَٰتٖ سَٰٓئِحَٰتٖ ثَيِّبَٰتٖ وَأَبۡكَارٗا
Open ayah 66:5যদি নবি তোমাদের সকলকে পরিত্যাগ করে, তবে সম্ভবত, তাঁর রব (তোমাদের) পরিবর্তে তাকে দেবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, মু’মিনা, আনুগত্যশীলা, তাওবাকারিণী, ইবাদাতকারিণী, সিয়ামপালনকারিণী, অকুমারী ও কুমারী।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارٗا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُ عَلَيۡهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٞ شِدَادٞ لَّا يَعۡصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ
Open ayah 66:6হে মু’মিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোর ফেরেশতাগণ। আল্লাহ তাদেরকে যা আদেশ করেন, তারা তা অমান্য করে না এবং যা তাদের আদেশ করা হয়, তা-ই করে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَعۡتَذِرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 66:7হে কাফির সম্প্রদায়, তোমরা আজ ওযর পেশ করো না। তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে, যা তোমরা করতে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ تُوبُوٓاْ إِلَى ٱللَّهِ تَوۡبَةٗ نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمۡ أَن يُكَفِّرَ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيُدۡخِلَكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يَوۡمَ لَا يُخۡزِي ٱللَّهُ ٱلنَّبِيَّ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥۖ نُورُهُمۡ يَسۡعَىٰ بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۡ يَقُولُونَ رَبَّنَآ أَتۡمِمۡ لَنَا نُورَنَا وَٱغۡفِرۡ لَنَآۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 66:8হে মু’মিনগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো—বিশুদ্ধ তাওবা। আশা করা যায়, তোমাদের রব তোমাদের থেকে মোচন করবেন তোমাদের মন্দ কর্মসমূহ এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ-নদী । সেদিন আল্লাহ নবি এবং তার মু’মিন সহচরদের অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডানদিকে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ جَٰهِدِ ٱلۡكُفَّارَ وَٱلۡمُنَٰفِقِينَ وَٱغۡلُظۡ عَلَيۡهِمۡۚ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 66:9হে নবি, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। তাদের ঠিকানা জাহান্নাম। তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।
ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا لِّلَّذِينَ كَفَرُواْ ٱمۡرَأَتَ نُوحٖ وَٱمۡرَأَتَ لُوطٖۖ كَانَتَا تَحۡتَ عَبۡدَيۡنِ مِنۡ عِبَادِنَا صَٰلِحَيۡنِ فَخَانَتَاهُمَا فَلَمۡ يُغۡنِيَا عَنۡهُمَا مِنَ ٱللَّهِ شَيۡـٔٗا وَقِيلَ ٱدۡخُلَا ٱلنَّارَ مَعَ ٱلدَّٰخِلِينَ
Open ayah 66:10আল্লাহ কাফিরদের জন্য নূহ-পত্নী ও লূত-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্য থেকে দুইজন সৎকর্মপরায়ণ বান্দার অধীনে। অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। ফলে তারা (নূহ ও লূত) তাদেরকে আল্লাহ থেকে রক্ষায় কোনো কাজে আসেনি এবং বলা হলো, তোমরা উভয়ে অন্য প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো।
وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا لِّلَّذِينَ ءَامَنُواْ ٱمۡرَأَتَ فِرۡعَوۡنَ إِذۡ قَالَتۡ رَبِّ ٱبۡنِ لِي عِندَكَ بَيۡتٗا فِي ٱلۡجَنَّةِ وَنَجِّنِي مِن فِرۡعَوۡنَ وَعَمَلِهِۦ وَنَجِّنِي مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 66:11আল্লাহ মু’মিনদের জন্য ফিরআউন-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার রব, তোমার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি ঘর নির্মাণ করো, আমাকে ফিরআউন ও তার কর্ম থেকে উদ্ধার করো এবং আমাকে সীমালঙ্ঘনকারী সম্প্রদায় থেকে মুক্তি দাও।
وَمَرۡيَمَ ٱبۡنَتَ عِمۡرَٰنَ ٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتۡ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦ وَكَانَتۡ مِنَ ٱلۡقَٰنِتِينَ
Open ayah 66:12আর (দৃষ্টান্ত বর্ণনা করেছেন) ইমরান-তনয়া মারইয়ামের, যে তার সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার রবের বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারীণীদের একজন।