الحاقة

Al-Haaqqa

The Reality · Surah 69 · Ayahs: 52 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:1

    সেই অবশ্যম্ভাবী ঘটনা,

  2. مَا ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:2

    সেই অবশ্যম্ভাবী ঘটনাটা কী?

  3. وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:3

    তুমি কি জানো সেই অবশ্যম্ভাবী ঘটনা কী?

  4. كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ

    Open ayah 69:4

    আদ ও সামূদ গোত্র মহাপ্রলয়কে অস্বীকার করেছিল।

  5. فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ

    Open ayah 69:5

    অতঃপর সামূদ-গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকারী বিপর্যয় দ্বারা।

  6. وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ

    Open ayah 69:6

    এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ুর দ্বারা।

  7. سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ

    Open ayah 69:7

    যা তিনি তাদের ওপর অবিরাম প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন পর্যন্ত। (তখন) তুমি সে জাতিকে দেখলে দেখতে যে, তারা অসার খেজুরকাণ্ডের মতো ভূপাতিত রয়েছে।

  8. فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ

    Open ayah 69:8

    তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? (অর্থাৎ তাদের কেউ কি এখন আছে?)

  9. وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ

    Open ayah 69:9

    ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উলটে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

  10. فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً 

    Open ayah 69:10

    তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদের কঠোর হস্তে পাকড়াও করলেন।

  11. إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ

    Open ayah 69:11

    যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদের চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

  12. لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ

    Open ayah 69:12

    (এমনটা আমি করেছি) যেন আমি একে তোমাদের জন্য করি উপদেশ এবং যেন সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে।

  13. فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ

    Open ayah 69:13

    যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ; একটিমাত্র ফুৎকার

  14. وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ

    Open ayah 69:14

    এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে এবং এক (আঘাতে) উভয়কে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে,

  15. فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ

    Open ayah 69:15

    সেদিন কিয়ামাত সংঘটিত হবে।

  16. وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ

    Open ayah 69:16

    আকাশ বিদীর্ণ হবে এবং তা সেদিন বিক্ষিপ্ত হবে।

  17. وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ

    Open ayah 69:17

    এবং ফেরেশতাগণ তার (আকাশের) প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা সেদিন তোমার রবের আরশ তাদের ঊর্ধ্বে বহন করবে।

  18. يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ

    Open ayah 69:18

    সেদিন তোমাদের উপস্থিত করা হবে। তোমাদের কোনো কিছু গোপন থাকবে না।

  19. فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ

    Open ayah 69:19

    অতঃপর যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, ‘নাও, তোমরাও আমার আমলনামা পড়ে দেখো।’

  20. إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ 

    Open ayah 69:20

    ‘আমি জানতাম , আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।’

  21. فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ

    Open ayah 69:21

    সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে;

  22. فِي جَنَّةٍ عَالِيَةٖ

    Open ayah 69:22

    সমুন্নত জান্নাতে।

  23. قُطُوفُهَا دَانِيَةٞ

    Open ayah 69:23

    তার ফলসমূহ অবনমিত থাকবে।

  24. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ

    Open ayah 69:24

    (তাদেরকে বলা হবে,) ‘বিগত দিনে তোমরা যা পাঠিয়েছিলে, তার প্রতিদানে তোমরা পানাহার করো তৃপ্তি সহকারে।’

  25. وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ

    Open ayah 69:25

    কিন্তু যাকে আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, ‘হায়, আমাকে যদি আমার আমলনামা না-দেওয়া হতো!’

  26. وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ

    Open ayah 69:26

    ‘আমি যদি না জানতাম আমার হিসাব!’

  27. يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ

    Open ayah 69:27

    ‘হায়, আমার মৃত্যুই যদি শেষ পরিণতি হতো!’

  28. مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ

    Open ayah 69:28

    ‘আমার ধন-সম্পদ আমার কোনো উপকারে এলো না!’

  29. هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ

    Open ayah 69:29

    ‘আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।’

  30. خُذُوهُ فَغُلُّوهُ 

    Open ayah 69:30

    (ফেরেশতাদেরকে বলা হবে,) ‘তাকে ধরো, তার গলায় বেড়ি পরিয়ে দাও,’

  31. ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ

    Open ayah 69:31

    ‘অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো।’

  32. ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ

    Open ayah 69:32

    ‘অতঃপর তাকে শৃঙ্খলিত করো এক শিকলে, যার দৈর্ঘ্য সত্তর হাত।’

  33. إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ

    Open ayah 69:33

    নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

  34. وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ

    Open ayah 69:34

    এবং মিসকীনকে খাদ্য দানে উৎসাহিত করত না।

  35. فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ

    Open ayah 69:35

    অতএব, আজকের দিন এখানে তার কোনো সুহৃদ বন্ধু নেই।

  36. وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ

    Open ayah 69:36

    এবং ক্ষত-নিঃসৃত পূঁজ ব্যতীত কোনো খাদ্য নেই।

  37. لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ

    Open ayah 69:37

    পাপাচারীরাই কেবল তা খাবে।

  38. فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ

    Open ayah 69:38

    কখনো না! আমি শপথ করছি, তার যা তোমরা দেখো,

  39. وَمَا لَا تُبۡصِرُونَ

    Open ayah 69:39

    এবং যা তোমরা দেখো না,

  40. إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ 

    Open ayah 69:40

    নিশ্চয়ই এটি (কুরআন) একজন সম্মানিত রাসূলের (নিয়ে আসা) বাণী।

  41. وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ

    Open ayah 69:41

    এবং এটা কোনো কবির কথা নয়; তোমরা অল্পই ঈমান আনো।

  42. وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ

    Open ayah 69:42

    এবং কোনো গণকের কথা নয়; তোমরা কমই অনুধাবন করো।

  43. تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 69:43

    (বরং তা) জগৎসমূহের রবের নিকট থেকে অবতীর্ণ।

  44. وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ

    Open ayah 69:44

    সে যদি আমার নামে কোনো কথা রচনা করত,

  45. لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ

    Open ayah 69:45

    তবে আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম,

  46. ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ

    Open ayah 69:46

    অতঃপর কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা।

  47. فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ

    Open ayah 69:47

    অতঃপর তোমাদের থেকে এমন কেউ নেই, যে তা থেকে রক্ষা করতে পারতে।

  48. وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ

    Open ayah 69:48

    এটা মুত্তাকিদের জন্য অবশ্যই একটি উপদেশ।

  49. وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

    Open ayah 69:49

    এবং আমি নিশ্চয়ই জানি, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপকারী রয়েছে।

  50. وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ 

    Open ayah 69:50

    নিশ্চয়ই এটা কাফিরদের অনুতাপের কারণ।

  51. وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ

    Open ayah 69:51

    নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য।

  52. فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

    Open ayah 69:52

    অতএব, তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা মহিমা বর্ণনা করো।