المعارج
Al-Ma'aarij
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ
Open ayah 70:1কামনাকারী কামনা করল, অবধারিত শাস্তি আপতিত হোক,
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ
Open ayah 70:2কাফিরদের জন্য, যার প্রতিরোধকারী কেউ নেই।
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ
Open ayah 70:3তা (আসবে) আল্লাহর পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্যাদার অধিকারী।
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ
Open ayah 70:4ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হবে এমন একদিনে — যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا
Open ayah 70:5সুতরাং, তুমি উত্তম ধৈর্য ধরো, পরম ধৈর্য।
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا
Open ayah 70:6তারা তাকে সুদূরপরাহত মনে করে,
وَنَرَىٰهُ قَرِيبٗا
Open ayah 70:7আর আমি একে আসন্ন দেখছি।
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
Open ayah 70:8সেদিন আকাশ হবে গলিত তামার মতো।
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ
Open ayah 70:9এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো,
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا
Open ayah 70:10বন্ধু বন্ধুকে (খবর) জিজ্ঞেস করবে না।
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ
Open ayah 70:11তাদের একে অপরকে দেখানো হবে। অপরাধী ব্যক্তি চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে (মুক্তি পেতে) তার সন্তান-সন্ততিকে পণ হিসেবে দিতে পারে
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
Open ayah 70:12তার স্ত্রীকে, তার ভাইকে,
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
Open ayah 70:13তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ
Open ayah 70:14এবং পৃথিবীর সকলকে, এভাবে সে নিজেকে রক্ষা করতে চাইবে।
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ
Open ayah 70:15কখনোই নয়। নিশ্চয়ই এটা লেলিহান আগুন।
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ
Open ayah 70:16তা যা শরীর থেকে চামড়া পৃথক করবে।
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ
Open ayah 70:17সে (জাহান্নাম) ডাকবে, যে (সত্যকে) পিঠ দেখিয়েছে এবং তা থেকে বিমুখ হয়েছে।
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ
Open ayah 70:18এবং (সম্পদ) পুঞ্জীভূত করেছে, অতঃপর সংরক্ষণ করেছে।
۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
Open ayah 70:19নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্তরূপে।
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا
Open ayah 70:20(তাই) যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হয় হা-হুতাশকারী।
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا
Open ayah 70:21আর যখন তাকে স্পর্শ করে কল্যাণ, তখন সে হয় কৃপণ।
إِلَّا ٱلۡمُصَلِّينَ
Open ayah 70:22তারা ব্যতীত যারা সালাত আদায়কারী,
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ
Open ayah 70:23যারা তাদের সালাতে সার্বক্ষণিক প্রতিষ্ঠিত থাকে।
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ
Open ayah 70:24এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে,
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
Open ayah 70:25সাহায্যপ্রার্থী ও বঞ্চিতের।
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 70:26এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ
Open ayah 70:27এবং যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-কম্পিত।
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ
Open ayah 70:28নিশ্চয় তাদের রবের শাস্তি থেকে নিঃশঙ্ক থাকার নয়।
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
Open ayah 70:29এবং যারা তাদের যৌনাঙ্গের হিফাজতকারী
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
Open ayah 70:30তবে তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসী ব্যতীত, এতে তারা তিরস্কৃত হবে না।
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
Open ayah 70:31অতএব, যারা তাদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী।
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
Open ayah 70:32এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষাকারী
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ
Open ayah 70:33এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
Open ayah 70:34এবং যারা তাদের সালাতে যত্নবান,
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ
Open ayah 70:35তারাই জান্নাতে সম্মানিত হবে।
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ
Open ayah 70:36অতএব, কাফিরদের কী হলো যে, তারা তোমার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে।
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
Open ayah 70:37ডান ও বামদিক থেকে দলে দলে।
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ
Open ayah 70:38তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে?
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ
Open ayah 70:39কখনোই নয়, আমি তাদেরকে সৃষ্টি করেছি তা থেকে, যা তারা জানে।
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
Open ayah 70:40তবে না! আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের রবের, নিশ্চয়ই আমি সক্ষম,
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 70:41তাদের থেকে উত্তমদেরকে (তাদের স্থলাভিষিক্ত) করতে, এবং এটা আমার সাধ্যের অতীত নয়।
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ
Open ayah 70:42অতএব, তুমি তাদেরকে ছেড়ে দাও, তারা বাকবিতণ্ডা ও হাসি-ঠাট্টা করুক, যতক্ষণ না তারা সাক্ষাৎ পায় সেদিনের, যেদিনের প্রতিশ্রুতি তাদের সাথে করা হয়েছে।
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ
Open ayah 70:43সেদিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
Open ayah 70:44অবনত চোখে; তাদেরকে আচ্ছন্ন করবে হীনতা। এটা সেই দিন, যে দিনের ব্যাপারে তাদের সতর্ক করা হতো।