نوح

Nooh

Noah · Surah 71 · Ayahs: 28 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِنَّآ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ أَنۡ أَنذِرۡ قَوۡمَكَ مِن قَبۡلِ أَن يَأۡتِيَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 71:1

    আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ দিয়ে, ‘তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে।’

  2. قَالَ يَٰقَوۡمِ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ

    Open ayah 71:2

    সে বলল, ‘হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্যে স্পষ্ট সতর্ককারী।’

  3. أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ

    Open ayah 71:3

    ‘এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ইবাদাত করো, তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো’

  4. يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُۚ لَوۡ كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 71:4

    ‘আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নিশ্চয় আল্লাহর নির্দিষ্টকাল যখন আসবে, তখন অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা তা জানতে!’

  5. قَالَ رَبِّ إِنِّي دَعَوۡتُ قَوۡمِي لَيۡلٗا وَنَهَارٗا

    Open ayah 71:5

    সে বলল, ‘হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে দিন-রাত দাওয়াত দিয়েছি;’

  6. فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِيٓ إِلَّا فِرَارٗا

    Open ayah 71:6

    ‘কিন্তু আমার দাওয়াত তাদের পালিয়ে যাওয়াই বৃদ্ধি করেছে।’

  7. وَإِنِّي كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوٓاْ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِمۡ وَٱسۡتَغۡشَوۡاْ ثِيَابَهُمۡ وَأَصَرُّواْ وَٱسۡتَكۡبَرُواْ ٱسۡتِكۡبَارٗا

    Open ayah 71:7

    ‘আমি যখনই তাদের দাওয়াত দিয়েছি, যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে আঙুল দিয়েছে, (নিজেদেরকে) কাপড়ে আবৃত করেছে, জেদ করেছে এবং অতিশয় ঔদ্ধত্য প্রদর্শন করেছে।’

  8. ثُمَّ إِنِّي دَعَوۡتُهُمۡ جِهَارٗا

    Open ayah 71:8

    ‘অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি,’

  9. ثُمَّ إِنِّيٓ أَعۡلَنتُ لَهُمۡ وَأَسۡرَرۡتُ لَهُمۡ إِسۡرَارٗا

    Open ayah 71:9

    ‘অতঃপর আমি তাদের জন্য প্রকাশ্যে প্রচার করেছি এবং তাদেরকে অতি গোপনে দাওয়াত দিয়েছি।’

  10. فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ إِنَّهُۥ كَانَ غَفَّارٗا 

    Open ayah 71:10

    অতঃপর বলেছি, ‘তোমরা তোমাদের রবের ক্ষমাপ্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল,’

  11. يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا

    Open ayah 71:11

    ‘তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টিবর্ষণ করবেন,’

  12. وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّٰتٖ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡهَٰرٗا

    Open ayah 71:12

    ‘তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন;’

  13. مَّا لَكُمۡ لَا تَرۡجُونَ لِلَّهِ وَقَارٗا

    Open ayah 71:13

    তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আশা করছো না!

  14. وَقَدۡ خَلَقَكُمۡ أَطۡوَارًا

    Open ayah 71:14

    অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে।

  15. أَلَمۡ تَرَوۡاْ كَيۡفَ خَلَقَ ٱللَّهُ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗا

    Open ayah 71:15

    তোমরা কি লক্ষ করোনি, আল্লাহ কীভাবে সাত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন?

  16. وَجَعَلَ ٱلۡقَمَرَ فِيهِنَّ نُورٗا وَجَعَلَ ٱلشَّمۡسَ سِرَاجٗا

    Open ayah 71:16

    এবং এগুলোর মধ্যে চাঁদকে করেছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ।

  17. وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلۡأَرۡضِ نَبَاتٗا

    Open ayah 71:17

    আল্লাহ তোমাদের মাটি থেকে উদ্গত করেছেন।

  18. ثُمَّ يُعِيدُكُمۡ فِيهَا وَيُخۡرِجُكُمۡ إِخۡرَاجٗا

    Open ayah 71:18

    অতঃপর তাতে তোমাদেরকে ফিরিয়ে নেবেন এবং তোমাদের পুনরুত্থিত করবেন।

  19. وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ بِسَاطٗا

    Open ayah 71:19

    আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা।

  20. لِّتَسۡلُكُواْ مِنۡهَا سُبُلٗا فِجَاجٗا 

    Open ayah 71:20

    যেন তোমরা তাতে প্রশস্ত পথে চলাফেরা করো।

  21. قَالَ نُوحٞ رَّبِّ إِنَّهُمۡ عَصَوۡنِي وَٱتَّبَعُواْ مَن لَّمۡ يَزِدۡهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارٗا

    Open ayah 71:21

    নূহ বলল, ‘হে আমার রব, তারা (আমার সম্প্রদায়) আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোকের, যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কেবল তার ক্ষতিই বৃদ্ধি করছে।’

  22. وَمَكَرُواْ مَكۡرٗا كُبَّارٗا

    Open ayah 71:22

    আর তারা ভয়ানক চক্রান্ত করছে।

  23. وَقَالُواْ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدّٗا وَلَا سُوَاعٗا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسۡرٗا

    Open ayah 71:23

    তারা বলছে, ‘তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সূয়া, ইয়াগূস, ইয়াউক ও নসরকে।’

  24. وَقَدۡ أَضَلُّواْ كَثِيرٗاۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلٗا

    Open ayah 71:24

    (এভাবে) তারা অনেককে পথভ্রষ্ট করেছে। অতএব, আপনি সীমালঙ্ঘনকারীদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দেন।’

  25. مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمۡ أُغۡرِقُواْ فَأُدۡخِلُواْ نَارٗا فَلَمۡ يَجِدُواْ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارٗا

    Open ayah 71:25

    তাদের গুনাহের দরুন তাদের নিমজ্জিত করা হয়েছে, অতঃপর দাখিল করা হয়েছে জাহান্নামে। অতঃপর তারা তাদের জন্য আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি।

  26. وَقَالَ نُوحٞ رَّبِّ لَا تَذَرۡ عَلَى ٱلۡأَرۡضِ مِنَ ٱلۡكَٰفِرِينَ دَيَّارًا

    Open ayah 71:26

    নূহ আরও বলল, ‘হে আমার রব, আপনি পৃথিবীতে কোনো কাফির গৃহবাসীকে রেহাই দেবেন না।’

  27. إِنَّكَ إِن تَذَرۡهُمۡ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوٓاْ إِلَّا فَاجِرٗا كَفَّارٗا

    Open ayah 71:27

    ‘যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফির।’

  28. رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا

    Open ayah 71:28

    ‘হে আমার রব, আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মু’মিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে ক্ষমা করে দিন এবং সীমালঙ্ঘনকারীদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।’