الجن

Al-Jinn

The Jinn · Surah 72 · Ayahs: 28 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. قُلۡ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ ٱسۡتَمَعَ نَفَرٞ مِّنَ ٱلۡجِنِّ فَقَالُوٓاْ إِنَّا سَمِعۡنَا قُرۡءَانًا عَجَبٗا

    Open ayah 72:1

    বলো, ‘আমার প্রতি ওয়াহি করা হয়েছে, জিনদের একটি দল মনোযোগের সাথে কুরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি;’

  2. يَهۡدِيٓ إِلَى ٱلرُّشۡدِ فَـَٔامَنَّا بِهِۦۖ وَلَن نُّشۡرِكَ بِرَبِّنَآ أَحَدٗا

    Open ayah 72:2

    যা সত্যের দিকে হিদায়াত করে। ফলে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না।

  3. وَأَنَّهُۥ تَعَٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَٰحِبَةٗ وَلَا وَلَدٗا

    Open ayah 72:3

    এবং নিশ্চয়ই সমুন্নত আমাদের রবের মর্যাদা। তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী ও না কোনো সন্তান।

  4. وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطٗا

    Open ayah 72:4

    আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে অবান্তর কথা বলত।

  5. وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبٗا

    Open ayah 72:5

    অথচ আমরা মনে করতাম, মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না।

  6. وَأَنَّهُۥ كَانَ رِجَالٞ مِّنَ ٱلۡإِنسِ يَعُوذُونَ بِرِجَالٖ مِّنَ ٱلۡجِنِّ فَزَادُوهُمۡ رَهَقٗا

    Open ayah 72:6

    আর নিশ্চয়ই কিছু মানুষ কিছু জিনের শরণাপন্ন হতো, ফলে তারা তাদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত।

  7. وَأَنَّهُمۡ ظَنُّواْ كَمَا ظَنَنتُمۡ أَن لَّن يَبۡعَثَ ٱللَّهُ أَحَدٗا

    Open ayah 72:7

    তারা ধারণা করত, যেমন তোমরা (মানবেরা) ধারণা করো, যে (মৃত্যুর পর) আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না।

  8. وَأَنَّا لَمَسۡنَا ٱلسَّمَآءَ فَوَجَدۡنَٰهَا مُلِئَتۡ حَرَسٗا شَدِيدٗا وَشُهُبٗا

    Open ayah 72:8

    আমরা আকাশ স্পর্শ করতে (আকাশের সংবাদ সংগ্রহ করতে) চেয়েছিলাম, অতঃপর সেটাকে পেলাম এ অবস্থায় যে, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।

  9. وَأَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَٰعِدَ لِلسَّمۡعِۖ فَمَن يَسۡتَمِعِ ٱلۡأٓنَ يَجِدۡ لَهُۥ شِهَابٗا رَّصَدٗا

    Open ayah 72:9

    আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম। কিন্তু এখন যে শুনতে চাইবে, সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ড পাবে।

  10. وَأَنَّا لَا نَدۡرِيٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِي ٱلۡأَرۡضِ أَمۡ أَرَادَ بِهِمۡ رَبُّهُمۡ رَشَدٗا 

    Open ayah 72:10

    এবং আমরা জানি না পৃথিবীতে যারা রয়েছে, তাদের জন্য অমঙ্গল চাওয়া হয়েছে, নাকি তাদের রব তাদের মঙ্গল সাধনের ইচ্ছা করেছেন।

  11. وَأَنَّا مِنَّا ٱلصَّٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَۖ كُنَّا طَرَآئِقَ قِدَدٗا

    Open ayah 72:11

    আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন মত-পথে বিভক্ত।

  12. وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعۡجِزَ ٱللَّهَ فِي ٱلۡأَرۡضِ وَلَن نُّعۡجِزَهُۥ هَرَبٗا

    Open ayah 72:12

    এখন আমরা বুঝতে পেরেছি, আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না এবং পালিয়ে গিয়েও তাকে অক্ষম করতে পারব না।

  13. وَأَنَّا لَمَّا سَمِعۡنَا ٱلۡهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦۖ فَمَن يُؤۡمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخۡسٗا وَلَا رَهَقٗا

    Open ayah 72:13

    আর আমরা যখন হিদায়াতের বাণী শুনলাম, তখন তাতে ঈমান আনলাম। অতএব, যে তার রবের প্রতি ঈমান আনে, সে কোনো ক্ষতি ও নির্যাতনের ভয় করবে না।

  14. وَأَنَّا مِنَّا ٱلۡمُسۡلِمُونَ وَمِنَّا ٱلۡقَٰسِطُونَۖ فَمَنۡ أَسۡلَمَ فَأُوْلَٰٓئِكَ تَحَرَّوۡاْ رَشَدٗا

    Open ayah 72:14

    আমাদের কেউ কেউ আত্মসমর্পণকারী এবং কেউ কেউ সীমালঙ্ঘনকারী; তবে যারা সমর্পণ করেছে, তারা সৎপথ বেছে নিয়েছে।

  15. وَأَمَّا ٱلۡقَٰسِطُونَ فَكَانُواْ لِجَهَنَّمَ حَطَبٗا

    Open ayah 72:15

    আর যারা সীমালঙ্ঘনকারী, তারা তো জাহান্নামের ইন্ধন।

  16. وَأَلَّوِ ٱسۡتَقَٰمُواْ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسۡقَيۡنَٰهُم مَّآءً غَدَقٗا

    Open ayah 72:16

    আর এই যে, তারা যদি সত্যপথে প্রতিষ্ঠিত থাকত, তবে অবশ্যই আমি বৃষ্টিপাতের মাধ্যমে তাদের প্রচুর পানি পান করাতাম।

  17. لِّنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَمَن يُعۡرِضۡ عَن ذِكۡرِ رَبِّهِۦ يَسۡلُكۡهُ عَذَابٗا صَعَدٗا

    Open ayah 72:17

    এর দ্বারা আমি তাদের পরীক্ষা করতাম। পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের স্মরণ থেকে বিমুখ হয়। তিনি তাকে কঠিন শাস্তিতে প্রবেশ করাবেন।

  18. وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا

    Open ayah 72:18

    আর নিশ্চয়ই মাসজিদসমূহ আল্লাহর, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না।

  19. وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبۡدُ ٱللَّهِ يَدۡعُوهُ كَادُواْ يَكُونُونَ عَلَيۡهِ لِبَدٗا

    Open ayah 72:19

    আর যখন আল্লাহর বান্দা তাঁকে ডাকার জন্য দাঁড়াল, তখন তারা তার কাছে ভিড় জমাল।

  20. قُلۡ إِنَّمَآ أَدۡعُواْ رَبِّي وَلَآ أُشۡرِكُ بِهِۦٓ أَحَدٗا 

    Open ayah 72:20

    বলো, ‘আমি তো আমার রবকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরিক করি না।’

  21. قُلۡ إِنِّي لَآ أَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا رَشَدٗا

    Open ayah 72:21

    বলো, ‘আমি তোমাদের অকল্যাণ ও কল্যাণের ক্ষমতা রাখি না।’

  22. قُلۡ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ ٱللَّهِ أَحَدٞ وَلَنۡ أَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدًا

    Open ayah 72:22

    বলো, ‘আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না।’

  23. إِلَّا بَلَٰغٗا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦۚ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا

    Open ayah 72:23

    তবে আল্লাহর বাণী ও তাঁর রিসালাত পৌঁছানোই আমার কাজ। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। সেখানে তারা স্থায়ী হবে।

  24. حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ فَسَيَعۡلَمُونَ مَنۡ أَضۡعَفُ نَاصِرٗا وَأَقَلُّ عَدَدٗا

    Open ayah 72:24

    এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে, সাহায্যকারী হিসেবে কে অধিক দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প।

  25. قُلۡ إِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٞ مَّا تُوعَدُونَ أَمۡ يَجۡعَلُ لَهُۥ رَبِّيٓ أَمَدًا

    Open ayah 72:25

    বলো, ‘আমি জানি না, তা কি আসন্ন, তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নাকি আমার রব এর জন্য কোনো মেয়াদ নির্ধারণ করবেন?’

  26. عَٰلِمُ ٱلۡغَيۡبِ فَلَا يُظۡهِرُ عَلَىٰ غَيۡبِهِۦٓ أَحَدًا

    Open ayah 72:26

    তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা। তিনি অদৃশ্য বিষয় কারও কাছে প্রকাশ করেন না।

  27. إِلَّا مَنِ ٱرۡتَضَىٰ مِن رَّسُولٖ فَإِنَّهُۥ يَسۡلُكُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ رَصَدٗا

    Open ayah 72:27

    তাঁর মনোনীত রাসূল ব্যতীত, সে ক্ষেত্রে তিনি তার সামনে ও পেছনে প্রহরী নিযুক্ত করেন।

  28. لِّيَعۡلَمَ أَن قَدۡ أَبۡلَغُواْ رِسَٰلَٰتِ رَبِّهِمۡ وَأَحَاطَ بِمَا لَدَيۡهِمۡ وَأَحۡصَىٰ كُلَّ شَيۡءٍ عَدَدَۢا

    Open ayah 72:28

    রাসূলগণ তাঁদের রবের বার্তা পৌঁছিয়েছে কি না, তা জানার জন্য তাদের সবকিছুকে তিনি বেষ্টন করে আছেন। তিনি সবকিছু হিসাব করে রাখেন।