المزمل

Al-Muzzammil

The Enshrouded One · Surah 73 · Ayahs: 20 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَٰٓأَيُّهَا ٱلۡمُزَّمِّلُ

    Open ayah 73:1

    হে বস্ত্রাবৃত,

  2. قُمِ ٱلَّيۡلَ إِلَّا قَلِيلٗا

    Open ayah 73:2

    রাতে (সালাতে) দাঁড়াও, কিছু অংশ ব্যতীত;

  3. نِّصۡفَهُۥٓ أَوِ ٱنقُصۡ مِنۡهُ قَلِيلًا

    Open ayah 73:3

    রাতের অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম।

  4. أَوۡ زِدۡ عَلَيۡهِ وَرَتِّلِ ٱلۡقُرۡءَانَ تَرۡتِيلًا

    Open ayah 73:4

    অথবা তার চেয়ে বেশি এবং কুরআন তিলাওয়াত করো ধীরে ধীরে স্পষ্টভাবে।

  5. إِنَّا سَنُلۡقِي عَلَيۡكَ قَوۡلٗا ثَقِيلًا

    Open ayah 73:5

    আমি তোমার প্রতি অবতীর্ণ করছি শীঘ্রই গুরুত্বভার বাণী।

  6. إِنَّ نَاشِئَةَ ٱلَّيۡلِ هِيَ أَشَدُّ وَطۡـٔٗا وَأَقۡوَمُ قِيلًا

    Open ayah 73:6

    নিশ্চয়ই রাত জাগরণ প্রবৃত্তি দলনে শক্তিশালী এবং মনের ভাবপ্রকাশে সহায়ক।

  7. إِنَّ لَكَ فِي ٱلنَّهَارِ سَبۡحٗا طَوِيلٗا

    Open ayah 73:7

    নিশ্চয়ই দিনে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মচাঞ্চল্য।

  8. وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَيۡهِ تَبۡتِيلٗا

    Open ayah 73:8

    তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি নিমগ্ন হও।

  9. رَّبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذۡهُ وَكِيلٗا

    Open ayah 73:9

    তিনি পূর্ব ও পশ্চিমের রব। তিনি ব্যতীত কোনো ইলাহ্ নেই। অতএব, কর্মবিধায়ক অভিভাবকরূপে তাঁকেই গ্রহণ করো।

  10. وَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهۡجُرۡهُمۡ هَجۡرٗا جَمِيلٗا 

    Open ayah 73:10

    এবং তারা যা বলে তাতে তুমি সবর করো, এবং উত্তম পন্থায় তাদের এড়িয়ে চলো।

  11. وَذَرۡنِي وَٱلۡمُكَذِّبِينَ أُوْلِي ٱلنَّعۡمَةِ وَمَهِّلۡهُمۡ قَلِيلًا

    Open ayah 73:11

    তুমি আমাকে এবং বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদের ছেড়ে দাও (আমি তাদেরকে অবশ্যই শাস্তি দেবো এক্ষেত্রে) এবং তাদের অবকাশ দাও কিছু কালের।

  12. إِنَّ لَدَيۡنَآ أَنكَالٗا وَجَحِيمٗا

    Open ayah 73:12

    নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও প্রজ্বলিত আগুন।

  13. وَطَعَامٗا ذَا غُصَّةٖ وَعَذَابًا أَلِيمٗا

    Open ayah 73:13

    এবং গলায় আটকে যাওয়া খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।

  14. يَوۡمَ تَرۡجُفُ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ وَكَانَتِ ٱلۡجِبَالُ كَثِيبٗا مَّهِيلًا

    Open ayah 73:14

    যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হবে বহমান বালুকারাশি।

  15. إِنَّآ أَرۡسَلۡنَآ إِلَيۡكُمۡ رَسُولٗا شَٰهِدًا عَلَيۡكُمۡ كَمَآ أَرۡسَلۡنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ رَسُولٗا

    Open ayah 73:15

    আমি তোমাদের কাছে একজন রাসূলকে তোমাদের জন্যে সাক্ষী করে পাঠিয়েছি, যেমন পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে একজন রাসূল।

  16. فَعَصَىٰ فِرۡعَوۡنُ ٱلرَّسُولَ فَأَخَذۡنَٰهُ أَخۡذٗا وَبِيلٗا

    Open ayah 73:16

    কিন্তু ফিরআউন সেই রাসূলকে অমান্য করল, ফলে আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করলাম।

  17. فَكَيۡفَ تَتَّقُونَ إِن كَفَرۡتُمۡ يَوۡمٗا يَجۡعَلُ ٱلۡوِلۡدَٰنَ شِيبًا

    Open ayah 73:17

    অতএব, তোমরা কীভাবে আত্মরক্ষা করবে যদি তোমরা অস্বীকার করো, সেদিনকে যে দিন বালককে বৃদ্ধ করে দেবে?

  18. ٱلسَّمَآءُ مُنفَطِرُۢ بِهِۦۚ كَانَ وَعۡدُهُۥ مَفۡعُولًا

    Open ayah 73:18

    যার কারণে আকাশ বিদীর্ণ হবে; তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।

  19. إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا

    Open ayah 73:19

    নিশ্চয়ই এটা উপদেশ। অতএব, যে ইচ্ছা করে, সে তার রবের পথ অবলম্বন করুক!

  20. ۞إِنَّ رَبَّكَ يَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَيِ ٱلَّيۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٞ مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَيۡكُمۡۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ يَضۡرِبُونَ فِي ٱلۡأَرۡضِ يَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنۡهُۚ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗاۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمُۢ 

    Open ayah 73:20

    নিশ্চয়ই তোমার রব জানেন, তুমি (সালাতের জন্য) দাঁড়াও কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ, কখনো অর্ধাংশ ও কখনো প্রায় এক-তৃতীয়াংশ এবং তোমার সঙ্গীদের একটি দলও। আল্লাহই নির্ধারণ করেন দিন-রাতের পরিমাপ, তিনি জানেন যে, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারবে না। অতএব, তিনি তোমাদের প্রতি ক্ষমাপরায়ণ হয়েছেন। কাজেই কুরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু তিলাওয়াত করো। তিনি জানেন যে, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হবে, আর কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবী ভ্রমণ করবে এবং কেউ আল্লাহর পথে যুদ্ধ করবে। কাজেই কুরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ ততটুকু তিলাওয়াত করো। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্যে মঙ্গলজনক যা-কিছু আগে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু।