المدثر

Al-Muddaththir

The Cloaked One · Surah 74 · Ayahs: 56 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ

    Open ayah 74:1

    হে বস্ত্রাচ্ছাদিত,

  2. قُمۡ فَأَنذِرۡ

    Open ayah 74:2

    ওঠো, সতর্ক করো,

  3. وَرَبَّكَ فَكَبِّرۡ

    Open ayah 74:3

    তোমার রবের মাহাত্ম্য ঘোষণা করো,

  4. وَثِيَابَكَ فَطَهِّرۡ

    Open ayah 74:4

    তোমার পোশাক পবিত্র করো/রাখো

  5. وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ

    Open ayah 74:5

    এবং অপবিত্রতা থেকে দূরে থাকো।

  6. وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ

    Open ayah 74:6

    অধিক পাওয়ার প্রত্যাশায় দান করো না।

  7. وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ

    Open ayah 74:7

    এবং তোমার রবের উদ্দেশে সবর করো। (অর্থাৎ তাঁর সন্তুষ্টি কামনায়)

  8. فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ

    Open ayah 74:8

    অতঃপর যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে;

  9. فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ

    Open ayah 74:9

    সেদিন হবে এক কঠিন দিন,

  10. عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ 

    Open ayah 74:10

    যা কাফিরদের জন্য সহজ নয়।

  11. ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا

    Open ayah 74:11

    ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি অনন্যরূপে।

  12. وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا

    Open ayah 74:12

    আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।

  13. وَبَنِينَ شُهُودٗا

    Open ayah 74:13

    এবং উপস্থিত অনেক ছেলে (দিয়েছি),

  14. وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا

    Open ayah 74:14

    এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের/বিলাসিতার প্রচুর উপকরণ।

  15. ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ

    Open ayah 74:15

    এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশি দিই।

  16. كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا

    Open ayah 74:16

    না, কখনো নয়, সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।

  17. سَأُرۡهِقُهُۥ صَعُودًا

    Open ayah 74:17

    আমি সত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।

  18. إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

    Open ayah 74:18

    সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,

  19. فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ

    Open ayah 74:19

    ধ্বংস হোক সে, কীভাবে সে সিদ্ধান্ত নিয়েছে!

  20. ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ 

    Open ayah 74:20

    আরও ধ্বংস হোক সে, কীভাবে সে সিদ্ধান্ত নিয়েছে!

  21. ثُمَّ نَظَرَ

    Open ayah 74:21

    তারপর সে তাকাল,

  22. ثُمَّ عَبَسَ وَبَسَرَ

    Open ayah 74:22

    অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,

  23. ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ

    Open ayah 74:23

    অতঃপর পৃষ্ঠপ্রদর্শন করেছে ও অহংকার করেছে।

  24. فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ

    Open ayah 74:24

    এরপর বলেছে, এ তো লোক-পরম্পরায়প্রাপ্ত জাদু ছাড়া কিছু নয়,

  25. إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ

    Open ayah 74:25

    এ তো মানুষের উক্তি ছাড়া কিছু নয়।

  26. سَأُصۡلِيهِ سَقَرَ

    Open ayah 74:26

    আমি তাকে প্রবেশ করাব সাকারে।

  27. وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ

    Open ayah 74:27

    কীসে তোমাকে জানাবে সাকার কী?

  28. لَا تُبۡقِي وَلَا تَذَرُ

    Open ayah 74:28

    এটা অক্ষত রাখবে না এবং ছেড়েও দেবে না।

  29. لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ

    Open ayah 74:29

    মানুষকে দগ্ধ করবে।

  30. عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ 

    Open ayah 74:30

    এর উপর রয়েছে উনিশজন (ফিরিশতা)।

  31. وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ

    Open ayah 74:31

    আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আমি কাফিরদের পরীক্ষা তাদের সংখ্যা উল্লেখ করেছি যেন তাদের দৃঢ়প্রত্যয় হয়, যাদের কিতাব দেওয়া হয়েছে, আর মু’মিনদের ঈমান বৃদ্ধি পায় এবং যাদের কিতাব দেওয়া হয়েছে, তারা এবং মু’মিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফিররা যেন বলে, ‘আল্লাহ এমন উপমা দ্বারা কী ইচ্ছা করেছেন?’ এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটা তো মানুষের জন্য উপদেশ ছাড়া কিছু নয়।

  32. كَلَّا وَٱلۡقَمَرِ

    Open ayah 74:32

    কখনোই নয় (তারা একথাগুলোর গুরুত্ব দেবে না)। চাঁদের শপথ,

  33. وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ

    Open ayah 74:33

    শপথ রাতের, যখন তার অবসান হয়,

  34. وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ

    Open ayah 74:34

    শপথ প্রভাতকালের, যখন তা আলোকোদ্ভাসিত হয়,

  35. إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ

    Open ayah 74:35

    নিশ্চয়ই জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,

  36. نَذِيرٗا لِّلۡبَشَرِ

    Open ayah 74:36

    মানুষের জন্য সতর্ককারী।

  37. لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ

    Open ayah 74:37

    তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হতে চায় অথবা পেছনে থাকে, তার জন্য।

  38. كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ

    Open ayah 74:38

    প্রত্যেক ব্যক্তি নিজ অর্জনের কারণে দায়বদ্ধ;

  39. إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ

    Open ayah 74:39

    কিন্তু ডানদিকের লোকেরা নয়,

  40. فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ 

    Open ayah 74:40

    তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসা করবে

  41. عَنِ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 74:41

    অপরাধীদের সম্পর্কে

  42. مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ

    Open ayah 74:42

    তোমাদের কীসে জাহান্নামে প্রবেশ করিয়েছে?

  43. قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ

    Open ayah 74:43

    তারা বলবে, ‘আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না।’

  44. وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ

    Open ayah 74:44

    আর অভাবগ্রস্তকে খাবার দিতাম না,

  45. وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ

    Open ayah 74:45

    আমরা (দীনের) সমালোচকদের সাথে সমালোচনা করতাম।

  46. وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 74:46

    এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।

  47. حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ

    Open ayah 74:47

    যে পর্যন্ত না আমাদের কাছে মৃত্যু এলো।

  48. فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ

    Open ayah 74:48

    ফলে, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না।

  49. فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ

    Open ayah 74:49

    তাদের কী হলো যে, তারা উপদেশ থেকে বিমুখ?

  50. كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ 

    Open ayah 74:50

    যেন তারা পলায়নপর বন্য গর্দভ।

  51. فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ

    Open ayah 74:51

    সিংহ থেকে পালাচ্ছে।

  52. بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ

    Open ayah 74:52

    বরং তাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তিই চায়, তাকে উম্মুক্ত গ্রন্থ দেওয়া হোক।

  53. كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ

    Open ayah 74:53

    কখনো না, বরং তারা পরকালকে ভয় করে না।

  54. كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ

    Open ayah 74:54

    কখনো না, এটা তো উপদেশ মাত্র।

  55. فَمَن شَآءَ ذَكَرَهُۥ

    Open ayah 74:55

    অতএব, যে ইচ্ছা করে, সে তার উপদেশ গ্রহণ করুক।

  56. وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ

    Open ayah 74:56

    তারা উপদেশ গ্রহণ করবে, যদি আল্লাহ চান। একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।