القيامة

Al-Qiyaama

The Resurrection · Surah 75 · Ayahs: 40 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ

    Open ayah 75:1

    আমি শপথ করছি কিয়ামত দিবসের,

  2. وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ

    Open ayah 75:2

    আরও শপথ করছি আত্মভর্ৎসনাকারী আত্মার।

  3. أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ

    Open ayah 75:3

    মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলো একত্র করতে পারব না?

  4. بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ

    Open ayah 75:4

    হ্যাঁ, আমি তো এর উপরেও সক্ষম, আমি পুনর্বিন্যস্ত করব তার অাঙুলের অগ্রভাগ পর্যন্ত।

  5. بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ

    Open ayah 75:5

    বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও পাপাচার করতে চায়,

  6. يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ

    Open ayah 75:6

    সে প্রশ্ন করে, কিয়ামত দিবস কবে?

  7. فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ

    Open ayah 75:7

    যখন দৃষ্টি চমকে যাবে,

  8. وَخَسَفَ ٱلۡقَمَرُ

    Open ayah 75:8

    চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে।

  9. وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ

    Open ayah 75:9

    এবং সূর্য ও চাঁদকে একত্র করা হবে ;

  10. يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ 

    Open ayah 75:10

    সেদিন মানুষ বলবে, পালাবার জায়গা কোথায়?

  11. كَلَّا لَا وَزَرَ

    Open ayah 75:11

    না, কোনো আশ্রয়স্থল নেই।

  12. إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ

    Open ayah 75:12

    তোমার রবের কাছেই সেদিন ঠাঁই হবে।

  13. يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

    Open ayah 75:13

    সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা আগে পাঠিয়েছে ও পেছনে রেখে গিয়েছে।

  14. بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ

    Open ayah 75:14

    বরং মানুষ তার নিজের ওপর দৃষ্টিমান।

  15. وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ

    Open ayah 75:15

    যদিও সে তার নানা অজুহাত পেশ করে থাকে।

  16. لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ

    Open ayah 75:16

    তুমি কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তোমার জিহ্বাকে ওয়াহির সাহে দ্রুত আন্দোলিত করো না

  17. إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ

    Open ayah 75:17

    এর সংরক্ষণ ও পাঠ করানো আমারই দায়িত্ব।

  18. فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ

    Open ayah 75:18

    অতঃপর আমি যখন তা পড়ি, তখন তুমি সেই পড়ার অনুসরণ করো।

  19. ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ

    Open ayah 75:19

    এরপর বিশদ বর্ণনার দায়িত্ব আমারই।

  20. كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ 

    Open ayah 75:20

    কখনো না, বরং তোমরা পার্থিব-জীবনকে ভালোবাসো

  21. وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ

    Open ayah 75:21

    এবং পরকালকে উপেক্ষা করো।

  22. وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ

    Open ayah 75:22

    সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে।

  23. إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ

    Open ayah 75:23

    তার রবের দিকে তাকিয়ে থাকবে।

  24. وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ

    Open ayah 75:24

    আর অনেক মুখমণ্ডল সেদিন বিবর্ণ হয়ে পড়বে।

  25. تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ

    Open ayah 75:25

    তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙা আচরণ করা হবে। (অর্থাৎ তারা এক মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে)

  26. كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ

    Open ayah 75:26

    কখনো না, যখন প্রাণ গলায় এসে পৌঁছবে।

  27. وَقِيلَ مَنۡۜ رَاقٖ

    Open ayah 75:27

    এবং বলা হবে, ‘কে রক্ষাকারী?’

  28. وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ

    Open ayah 75:28

    এবং সে দৃঢ়ভাবে মনে করবে, এটিই বিদায়ক্ষণ।

  29. وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

    Open ayah 75:29

    এবং পায়ের গোছা গোছার সাথে জড়িয়ে যাবে।

  30. إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ 

    Open ayah 75:30

    সেদিন, তোমার রবের নিকট সবকিছু প্রত্যানীত হবে।

  31. فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

    Open ayah 75:31

    সে ঈমান আনেনি এবং সালাত আদায় করেনি;

  32. وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

    Open ayah 75:32

    বরং মিথ্যারোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে।

  33. ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ

    Open ayah 75:33

    অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।

  34. أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ

    Open ayah 75:34

    দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ।

  35. ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ

    Open ayah 75:35

    পুনরায়, দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ।

  36. أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى

    Open ayah 75:36

    মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে?

  37. أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ

    Open ayah 75:37

    সে কি স্খলিত বীর্যের শুক্রবিন্দু ছিল না?

  38. ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ

    Open ayah 75:38

    অতঃপর সে ছিল ঝুলে থাকা পিচ্ছিল দ্রব্য (রক্তপিণ্ড), অতঃপর তিনি তাকে সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন।

  39. فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ

    Open ayah 75:39

    অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।

  40. أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ 

    Open ayah 75:40

    তবুও কি সেই আল্লাহ মৃতদের জীবিত করতে সক্ষম নন?