الانسان
Al-Insaan
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
هَلۡ أَتَىٰ عَلَى ٱلۡإِنسَٰنِ حِينٞ مِّنَ ٱلدَّهۡرِ لَمۡ يَكُن شَيۡـٔٗا مَّذۡكُورًا
Open ayah 76:1মানুষের ওপর কি কালের এমন এক সময় আসেনি, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না।
إِنَّا خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن نُّطۡفَةٍ أَمۡشَاجٖ نَّبۡتَلِيهِ فَجَعَلۡنَٰهُ سَمِيعَۢا بَصِيرًا
Open ayah 76:2নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে; আমি তাকে পরীক্ষা করব, তাই আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
إِنَّا هَدَيۡنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرٗا وَإِمَّا كَفُورًا
Open ayah 76:3অবশ্য আমি তাকে পথ দেখিয়েছি। হয়তো সে কৃতজ্ঞ হবে, নয়তো অকৃতজ্ঞ।
إِنَّآ أَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ سَلَٰسِلَاْ وَأَغۡلَٰلٗا وَسَعِيرًا
Open ayah 76:4আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত আগুন।
إِنَّ ٱلۡأَبۡرَارَ يَشۡرَبُونَ مِن كَأۡسٖ كَانَ مِزَاجُهَا كَافُورًا
Open ayah 76:5নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে পানপাত্র থেকে (এমন পানীয়) যার মিশ্রণ হবে কর্পূর।
عَيۡنٗا يَشۡرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفۡجِيرٗا
Open ayah 76:6আল্লাহর বান্দাগণ পান করবে এমন একটা ঝরনা থেকে — তারা একে প্রবাহিত করবে যেখানে ইচ্ছা।
يُوفُونَ بِٱلنَّذۡرِ وَيَخَافُونَ يَوۡمٗا كَانَ شَرُّهُۥ مُسۡتَطِيرٗا
Open ayah 76:7তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
وَيُطۡعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسۡكِينٗا وَيَتِيمٗا وَأَسِيرًا
Open ayah 76:8তারা খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীকে খাবার খাওয়ায়।
إِنَّمَا نُطۡعِمُكُمۡ لِوَجۡهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمۡ جَزَآءٗ وَلَا شُكُورًا
Open ayah 76:9তারা বলে, ‘কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাবার দান করি এবং আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।’
إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوۡمًا عَبُوسٗا قَمۡطَرِيرٗا
Open ayah 76:10‘আমরা আমাদের রবের তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।’
فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلۡيَوۡمِ وَلَقَّىٰهُمۡ نَضۡرَةٗ وَسُرُورٗا
Open ayah 76:11অতঃপর আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদের দেবেন সজীবতা ও আনন্দ।
وَجَزَىٰهُم بِمَا صَبَرُواْ جَنَّةٗ وَحَرِيرٗا
Open ayah 76:12এবং তারা সবর করেছিল, তার বিনিময়ে প্রতিদান দেবেন জান্নাত ও রেশমি পোশাক।
مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلۡأَرَآئِكِۖ لَا يَرَوۡنَ فِيهَا شَمۡسٗا وَلَا زَمۡهَرِيرٗا
Open ayah 76:13তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে তারা রোদের তাপ ও শীতের প্রকোপ দেখবে না (অনুভব করবে না)।
وَدَانِيَةً عَلَيۡهِمۡ ظِلَٰلُهَا وَذُلِّلَتۡ قُطُوفُهَا تَذۡلِيلٗا
Open ayah 76:14উদ্যানের ছায়া তাদের ওপর সন্নিহিত থাকবে এবং তার ফলসমূহ সম্পূর্ণ তাদের আয়ত্তাধীন রাখা হবে।
وَيُطَافُ عَلَيۡهِم بِـَٔانِيَةٖ مِّن فِضَّةٖ وَأَكۡوَابٖ كَانَتۡ قَوَارِيرَا۠
Open ayah 76:15এবং তাদের চারপাশে আবর্তিত হবে রূপার পেয়ালা এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র।
قَوَارِيرَاْ مِن فِضَّةٖ قَدَّرُوهَا تَقۡدِيرٗا
Open ayah 76:16রূপালী স্ফটিক পাত্রে, তারা নির্ধারণ করবে তার পরিমাপ।
وَيُسۡقَوۡنَ فِيهَا كَأۡسٗا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا
Open ayah 76:17তাদের সেখানে পান করানো হবে ‘যানজাবীল’ মিশ্রিত পানীয়।
عَيۡنٗا فِيهَا تُسَمَّىٰ سَلۡسَبِيلٗا
Open ayah 76:18সেখানকার একটি ঝরনা থেকে যার নাম হবে ‘সালসাবীল’।
۞وَيَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ إِذَا رَأَيۡتَهُمۡ حَسِبۡتَهُمۡ لُؤۡلُؤٗا مَّنثُورٗا
Open ayah 76:19তাদের কাছে পরিবেশন-কাজে ঘোরাফেরা করবে চির-কিশোরগণ। যখন তুমি তাদের দেখবে, মনে করবে — যেন বিক্ষিপ্ত মণি-মুক্তা।
وَإِذَا رَأَيۡتَ ثَمَّ رَأَيۡتَ نَعِيمٗا وَمُلۡكٗا كَبِيرًا
Open ayah 76:20তুমি যখন সেখানে দেখবে, তখন নিয়ামাতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবে।
عَٰلِيَهُمۡ ثِيَابُ سُندُسٍ خُضۡرٞ وَإِسۡتَبۡرَقٞۖ وَحُلُّوٓاْ أَسَاوِرَ مِن فِضَّةٖ وَسَقَىٰهُمۡ رَبُّهُمۡ شَرَابٗا طَهُورًا
Open ayah 76:21তাদের পোশাক হবে সবুজ, মিহি ও মোটা রেশমের পোশাক, এবং তারা অলংকৃত হবে রুপোয় নির্মিত কঙ্কণে এবং তাদের রব তাদের পান করাবেন বিশুদ্ধ পানীয়।
إِنَّ هَٰذَا كَانَ لَكُمۡ جَزَآءٗ وَكَانَ سَعۡيُكُم مَّشۡكُورًا
Open ayah 76:22নিশ্চয়ই এটা তোমাদের প্রতিদান। আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য।
إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ تَنزِيلٗا
Open ayah 76:23আমি তোমার প্রতি পর্যায়ক্রমে কুরআন অবতীর্ণ করেছি।
فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تُطِعۡ مِنۡهُمۡ ءَاثِمًا أَوۡ كَفُورٗا
Open ayah 76:24অতএব, তুমি তোমার রবের আদেশের জন্য ধৈর্য ধরো এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠের অথবা কাফিরের আনুগত্য করো না।
وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ بُكۡرَةٗ وَأَصِيلٗا
Open ayah 76:25এবং সকাল-সন্ধ্যা তোমার রবের নাম স্মরণ করো।
وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلٗا طَوِيلًا
Open ayah 76:26রাতের কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদাবনত হও এবং দীর্ঘ রাত তাঁর পবিত্রতা বর্ণনা করো।
إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمٗا ثَقِيلٗا
Open ayah 76:27নিশ্চয়ই এরা পার্থিব-জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিনকে পেছনে ফেলে রাখে।
نَّحۡنُ خَلَقۡنَٰهُمۡ وَشَدَدۡنَآ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَآ أَمۡثَٰلَهُمۡ تَبۡدِيلًا
Open ayah 76:28আমি তাদের সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তাদের পরিবর্তে তাদের অনুরূপ জাতিকে প্রতিষ্ঠিত করব।
إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا
Open ayah 76:29এটা উপদেশ। অতএব, যার ইচ্ছা হয়, সে তার রবের দিকে চলার পথ গ্রহণ করুক।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 76:30কেবল আল্লাহ ইচ্ছা করবেন, তোমরা ইচ্ছা করবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمۡ عَذَابًا أَلِيمَۢا
Open ayah 76:31তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে প্রবেশ করান, আর সীমালঙ্ঘনকারীদের জন্য তো প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি।