المرسلات
Al-Mursalaat
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
Open ayah 77:1শপথ কল্যাণবাহী পাঠানো বাতাসের,
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
Open ayah 77:2শপথ সজোরে প্রবাহিত ঝটিকার,
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
Open ayah 77:3শপথ সঞ্চালনকারী বাতাসের,
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
Open ayah 77:4শপথ মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বাতাসের,
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
Open ayah 77:5শপথ ওয়াহি নিয়ে অবতরণকারী ফেরেশতাদের,
عُذۡرًا أَوۡ نُذۡرًا
Open ayah 77:6অজুহাত দূরকারী ও সতর্ককারী।
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
Open ayah 77:7নিশ্চয়ই যা তোমাদের ওয়াদা করা হয়েছে তা অবশ্যম্ভাবী,
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
Open ayah 77:8অতঃপর যখন নক্ষত্রসমূহ নির্বাপিত হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
Open ayah 77:9যখন আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
Open ayah 77:10আর যখন পর্বতমালাকে বিক্ষিপ্ত করা হবে,
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
Open ayah 77:11আর যখন রাসূলগণের নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে,
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
Open ayah 77:12(এসব) স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য?
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
Open ayah 77:13ফায়সালার দিনের জন্য।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
Open ayah 77:14কীসে তোমাকে জানাবে, ফায়সালার দিন কী?
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:15সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 77:16আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি?
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
Open ayah 77:17অতঃপর তাদের অনুসারী বানাই পরবর্তীদের।
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 77:18অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:19সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 77:20আমি কি তোমাদের তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
Open ayah 77:21অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
Open ayah 77:22এক নির্দিষ্ট কাল পর্যন্ত।
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
Open ayah 77:23অতঃপর আমি তাকে গঠন করেছি পরিমিতভাবে। আর আমিই কতই-না উত্তম গঠনকারী!
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:24সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
Open ayah 77:25আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারীরূপে?
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
Open ayah 77:26জীবিত ও মৃতদের,
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
Open ayah 77:27আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদের সুপেয় পানি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:28সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য!
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 77:29চলো তোমরা তার দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
Open ayah 77:30চলো তোমরা তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে, (জাহান্নাম হতে নির্গত ধোঁয়া তিনভাগে বিভক্ত হয়ে ছায়ার রূপ ধারণ করবে এবং পাপীদের আচ্ছন্ন করবে)
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
Open ayah 77:31যে ছায়া-সুনিবিড় নয় এবং আগুনের উত্তাপ থেকে রক্ষা করে না।
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
Open ayah 77:32নিশ্চয় তা (জাহান্নাম) নিক্ষেপ করবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
Open ayah 77:33তা যেন হলুদ উটের সারি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:34সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
Open ayah 77:35এটা এমন দিন, যেদিন তারা কথা বলবে না।
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
Open ayah 77:36এবং তাদেরকে ওজর পেশ করার অনুমতি দেওয়া হবে না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:37সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
Open ayah 77:38এটা বিচারের দিন, আমি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের একত্র করেছি।
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
Open ayah 77:39অতএব, তোমাদের কোনো অপকৌশল থাকলে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:40সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
Open ayah 77:41নিশ্চয়ই খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণপূর্ণ স্থানে;
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
Open ayah 77:42এবং ফল-মূলের মধ্যে, যা তারা আকাঙ্ক্ষা করবে।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 77:43বলা হবে, ‘তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো।’
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 77:44এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:45সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
Open ayah 77:46তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:47সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
Open ayah 77:48যখন তাদের বলা হয়, ‘নত হও, তারা নত হয় না।’
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:49সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
Open ayah 77:50সুতরাং এর পর তারা আর কোন কথায় ঈমান আনবে?