النبإ

An-Naba

The Announcement · Surah 78 · Ayahs: 40 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. عَمَّ يَتَسَآءَلُونَ

    Open ayah 78:1

    তারা পরস্পরে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

  2. عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ

    Open ayah 78:2

    মহা সংবাদ সম্পর্কে,

  3. ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ

    Open ayah 78:3

    যে বিষয়ে তারা মতানৈক্যে লিপ্ত।

  4. كَلَّا سَيَعۡلَمُونَ

    Open ayah 78:4

    কখনো না, সত্বরই তারা জানতে পারবে,

  5. ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ

    Open ayah 78:5

    আবারও বলছি, কখনো না, সত্বর তারা জানতে পারবে।

  6. أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا

    Open ayah 78:6

    আমি কি যমিনকে বিছানা করিনি?

  7. وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا

    Open ayah 78:7

    এবং পর্বতমালাকে পেরেক?

  8. وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا

    Open ayah 78:8

    আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি,

  9. وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا

    Open ayah 78:9

    এবং তোমাদের ঘুমকে করেছি আরামদায়ক।

  10. وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا 

    Open ayah 78:10

    রাতকে করেছি আবরণ।

  11. وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا

    Open ayah 78:11

    এবং দিনকে করেছি জীবিকা উপার্জনের সময়।

  12. وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا

    Open ayah 78:12

    এবং নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ।

  13. وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا

    Open ayah 78:13

    এবং সৃষ্টি করেছি একটি উজ্জ্বল প্রদীপ।

  14. وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا

    Open ayah 78:14

    এবং আমি বর্ষণ করেছি মেঘমালা থেকে মুষলধারে।

  15. لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا

    Open ayah 78:15

    যেন তা দ্বারা উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ।

  16. وَجَنَّٰتٍ أَلۡفَافًا

    Open ayah 78:16

    ও ঘন সন্নিবেশিত উদ্যান।

  17. إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا

    Open ayah 78:17

    নিশ্চয়ই ফায়সালার দিন নির্ধারিত আছে।

  18. يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا

    Open ayah 78:18

    যেদিন শিংগায় ফুঁ দেওয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।

  19. وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا

    Open ayah 78:19

    আর আকাশ বিদীর্ণ হবে; ফলে তা হবে বহু দরজাবিশিষ্ট।

  20. وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا 

    Open ayah 78:20

    এবং চলমান করা হবে পর্বতমালাকে, ফলে তা হবে মরীচিকার মতো।

  21. إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا

    Open ayah 78:21

    নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে,

  22. لِّلطَّٰغِينَ مَـَٔابٗا

    Open ayah 78:22

    সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তনস্থলরূপে।

  23. لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا

    Open ayah 78:23

    তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে।

  24. لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا

    Open ayah 78:24

    সেখানে তারা কোনো শীতলতা এবং পানীয় আস্বাদন করবে না;

  25. إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا

    Open ayah 78:25

    ফুটন্ত পানি ও পূঁজ ব্যতীত।

  26. جَزَآءٗ وِفَاقًا

    Open ayah 78:26

    ন্যায্য প্রতিফল হিসেবে।

  27. إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا

    Open ayah 78:27

    নিশ্চয় তারা হিসাব-নিকাশের আশংকা করত না।

  28. وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا

    Open ayah 78:28

    এবং আমার আয়াতসমূহকে পুরোপুরি মিথ্যা সাব্যস্ত করত।

  29. وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا

    Open ayah 78:29

    আমি সবকিছুই সংরক্ষণ করেছি লিখিত আকারে।

  30. فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا 

    Open ayah 78:30

    অতএব, তোমরা আস্বাদন করো, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।

  31. إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا

    Open ayah 78:31

    মুত্তাকিদের জন্যে রয়েছে সাফল্য।

  32. حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا

    Open ayah 78:32

    উদ্যানসমূহ, নানাবিধ আঙুর,

  33. وَكَوَاعِبَ أَتۡرَابٗا

    Open ayah 78:33

    সমবয়স্ক, পূর্ণযৌবনা তরুণী।

  34. وَكَأۡسٗا دِهَاقٗا

    Open ayah 78:34

    এবং পূর্ণ পানপাত্র।

  35. لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا

    Open ayah 78:35

    সেখানে তারা অনর্থক ও মিথ্যা বাক্য শুনবে না।

  36. جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا

    Open ayah 78:36

    এটা তোমার রবের তরফ থেকে যথোচিত দান,

  37. رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا

    Open ayah 78:37

    যিনি আসমান, যমিন ও উভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, দয়াময়, কেউ তাঁর সাথে কথা বলার অধিকারী হবে না।

  38. يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا

    Open ayah 78:38

    যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় যাকে অনুমতি দেবেন, সে ছাড়া কেউ কথা বলতে পারবে না এবং সে যথার্থ বলবে।

  39. ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

    Open ayah 78:39

    এই দিন সত্য। অতএব, যার ইচ্ছা, সে তার রবের দিকে প্রত্যাবর্তনের (পথ) গ্রহণ করুক।

  40. إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا 

    Open ayah 78:40

    আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ দেখবে—যা সে সামনে পাঠিয়েছে এবং কাফিররা বলবে, হায়! আফসোস—আমি যদি মাটি হয়ে যেতাম!