النازعات
An-Naazi'aat
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
Open ayah 79:1শপথ সেই ফেরেশতাদের, যারা কঠোরভাবে (কাফিরদের) আত্মা উৎপাটন করে,
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
Open ayah 79:2শপথ তাদের, যারা মৃদুভাবে (মুমিনদের) আত্মার বাঁধন খুলে দেয়;
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
Open ayah 79:3শপথ তাদের, যারা সাঁতার কাটে দ্রুতগতিতে,
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
Open ayah 79:4শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয়,
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
Open ayah 79:5শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
Open ayah 79:6যেদিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করবে,
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
Open ayah 79:7তার অনুসরণ করবে পরবর্তী শিংগাধ্বনি।
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
Open ayah 79:8সেদিন অনেক হৃদয় ভীত-বিহ্বল হবে।
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
Open ayah 79:9তাদের দৃষ্টি নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
Open ayah 79:10তারা বলবে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই—’
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
Open ayah 79:11‘গলিত হাড্ডি হয়ে যাওয়ার পরও?’
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
Open ayah 79:12তারা বলে, ‘তবে তো এ সর্বনাশা প্রত্যাবর্তন!’
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
Open ayah 79:13এটা তো কেবল একটি বিকট আওয়াজ,
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Open ayah 79:14তখনই তারা উন্মুক্ত প্রান্তরে আবির্ভূত হবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 79:15মূসার বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে?
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
Open ayah 79:16যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় আহ্বান করেছিলেন—
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 79:17(বলছিলেন) ফিরআউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে।
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Open ayah 79:18অতঃপর বলো, তোমার পরিশুদ্ধ হওয়ার আগ্রহ আছে কি?
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
Open ayah 79:19আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাই, যেন তুমি তাকে ভয় করো।
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:20অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ
Open ayah 79:21কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
Open ayah 79:22অতঃপর সে পেছনে ফিরে প্রতিকারে সচেষ্ট হলো।
فَحَشَرَ فَنَادَىٰ
Open ayah 79:23সে (সকলকে) সমবেত করল এবং (উচ্চকণ্ঠে) আহ্বান করল,
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 79:24এবং বলল, আমিই তোমাদের সর্বোচ্চ রব।
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
Open ayah 79:25অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তিতে পাকড়াও করলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
Open ayah 79:26যে ভয় করে তার জন্যে অবশ্যই তাতে রয়েছে শিক্ষা।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
Open ayah 79:27তোমাদেরকে সৃষ্টি অধিক কঠিন না আকাশ সৃষ্টি? তিনি তা নির্মাণ করেছেন।
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
Open ayah 79:28তিনি এর ছাদকে উঁচু করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
Open ayah 79:29তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন এর সূর্যোলোক ।
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Open ayah 79:30পৃথিবীকে এর পরে করেছেন বিস্তৃত ।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
Open ayah 79:31তিনি তা থেকে এর পানি ও উদ্ভিদ বের করেছেন।
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
Open ayah 79:32পর্বতমালাকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 79:33তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুগুলোর জীবনোপকরণ করে।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:34অতঃপর যখন মহাপ্রলয় এসে যাবে।
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
Open ayah 79:35সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
Open ayah 79:36এবং প্রকাশ করা হবে জাহান্নাম, তার নিকট যে দেখতে পায়।
فَأَمَّا مَن طَغَىٰ
Open ayah 79:37অনন্তর যে ব্যক্তি সীমালঙ্ঘন করে;
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 79:38এবং পার্থিব-জীবনকে অগ্রাধিকার দেয়,
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:39নিশ্চয় জাহান্নাম হবে তার ঠিকানা ।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
Open ayah 79:40পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজেকে নিবৃত্ত রাখে,
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:41নিশ্চয়ই তার আবাস হবে জান্নাত।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
Open ayah 79:42তারা তোমাকে জিজ্ঞাসা করে, কিয়ামাত সম্পর্কে, তা কখন সংঘটিত হবে?
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
Open ayah 79:43সে বিষয়ের আলোচনার সাথে তোমার (কী সম্পর্ক)?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Open ayah 79:44এর চূড়ান্ত জ্ঞান তোমার রবের কাছে।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
Open ayah 79:45যে একে ভয় করে, তুমি তো কেবল তার সতর্ককারী।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
Open ayah 79:46যেদিন তারা একে দেখবে, (সেদিন মনে হবে) যেন তারা (দুনিয়াতে) মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।