عبس
Abasa
Translation: Sean Publication · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
عَبَسَ وَتَوَلَّىٰٓ
Open ayah 80:1সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
Open ayah 80:2কারণ, তার নিকট অন্ধ লোকটি এসেছে।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Open ayah 80:3আর তোমাকে কীসে জানাবে, হয়তো সে পরিশুদ্ধ হতো,
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
Open ayah 80:4অথবা উপদেশ গ্রহণ করত। ফলে উপদেশ তাকে উপকার দিত।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
Open ayah 80:5পক্ষান্তরে যে বেপরোয়া হয়েছে,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Open ayah 80:6তুমি তার প্রতি মনোযোগী হয়েছ।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
Open ayah 80:7অথচ সে শুদ্ধ না হলে তোমার (কোনো দায়িত্ব) নেই।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
Open ayah 80:8পক্ষান্তরে যে তোমার কাছে দৌড়ে এলো,
وَهُوَ يَخۡشَىٰ
Open ayah 80:9আর সে ভয় করে
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
Open ayah 80:10অথচ তুমি তাকে অবজ্ঞা করলে।
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
Open ayah 80:11কখনো এমন করবে না, এটা উপদেশবাণী।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 80:12অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ রাখবে।
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
Open ayah 80:13এটা রয়েছে মহিমান্বিত সহিফাসমূহে
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
Open ayah 80:14উচ্চ মর্যাদাসম্পন্ন অতি পবিত্র,
بِأَيۡدِي سَفَرَةٖ
Open ayah 80:15লেখকদের হাতে (লিপিব্দধ)
كِرَامِۭ بَرَرَةٖ
Open ayah 80:16যারা সম্মানিত, পূত-পবিত্র।
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
Open ayah 80:17মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ!
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
Open ayah 80:18তিনি তাকে কী বস্তু থেকে সৃষ্টি করেছেন?
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Open ayah 80:19নুতফাহ্ থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Open ayah 80:20অতঃপর তার জন্য পথ সহজ করেছেন,
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
Open ayah 80:21অতঃপর তিনি তার মৃত্যু ঘটান ও তাকে কবরস্থ করেন।
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Open ayah 80:22এরপর যখন ইচ্ছা, তাকে পুনরুজ্জীবিত করবেন।
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
Open ayah 80:23কখনো না, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা এখন পর্যন্ত পূর্ণ করেনি।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Open ayah 80:24মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ করুক,
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
Open ayah 80:25নিশ্চয় আমি মুষলধারে পানি বর্ষণ করেছি,
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
Open ayah 80:26এরপর আমি ভূমিকে যথাযথ বিদীর্ণ করেছি,
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
Open ayah 80:27অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
وَعِنَبٗا وَقَضۡبٗا
Open ayah 80:28এবং আঙুর ও শাক-সবজি,
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
Open ayah 80:29এবং যাইতূন ও খেজুর,
وَحَدَآئِقَ غُلۡبٗا
Open ayah 80:30এবং ঘন উদ্যানসমূহ,
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
Open ayah 80:31এবং ফল ও ঘাস।
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 80:32তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণ হিসাবে।
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Open ayah 80:33অতঃপর যখন বিকট আওয়াজ আসবে,
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
Open ayah 80:34সেদিন পালিয়ে যাবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে,
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Open ayah 80:35তার মাতা এবং তার পিতা থেকে,
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Open ayah 80:36তার স্ত্রী ও তার সন্তানদের কাছ থেকে।
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
Open ayah 80:37সেদিন প্রত্যেকেরই নিজের এক অদ্ভুত অবস্থা থাকবে, যা তাকে ব্যস্ত রাখবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
Open ayah 80:38অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল,
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
Open ayah 80:39সহাস্য ও প্রফুল্ল।
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
Open ayah 80:40এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলি-ধূসর।
تَرۡهَقُهَا قَتَرَةٌ
Open ayah 80:41সেগুলোকে কালিমা আচ্ছন্ন করবে।
أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
Open ayah 80:42তারাই কাফির পাপিষ্ঠ।