التكوير

At-Takwir

The Overthrowing · Surah 81 · Ayahs: 29 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ

    Open ayah 81:1

    যখন সূর্যকে (আলোহীন অবস্থায়) গুটিয়ে নেওয়া হবে,

  2. وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ

    Open ayah 81:2

    যখন তারকারাজি খসে পড়বে,

  3. وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ

    Open ayah 81:3

    যখন পর্বতমালাকে চলমান করা হবে,

  4. وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ

    Open ayah 81:4

    যখন দশ মাসের গর্ভবতী উটনীসমূহ উপেক্ষিত হবে;

  5. وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ

    Open ayah 81:5

    যখন বন্য পশুদের একত্র করা হবে,

  6. وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ

    Open ayah 81:6

    যখন সমুদ্ররাশিকে উত্তাল করা হবে,

  7. وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ

    Open ayah 81:7

    যখন আত্মাসমূহকে (দেহে) সংযোজিত করা হবে,

  8. وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ

    Open ayah 81:8

    যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যাকে জিজ্ঞেস করা হবে,

  9. بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ

    Open ayah 81:9

    কী অপরাধে তাকে হত্য করা হয়েছিল?

  10. وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ 

    Open ayah 81:10

    যখন আমলনামা উন্মোচিত হবে,

  11. وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ

    Open ayah 81:11

    যখন আকাশের আবরণ অপসারিত হবে,

  12. وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ

    Open ayah 81:12

    যখন জাহান্নামের (আগুন) প্রজ্বলিত করা হবে

  13. وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ

    Open ayah 81:13

    এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে,

  14. عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ

    Open ayah 81:14

    তখন প্রত্যেকেই জানবে, সে কী উপস্থিত করেছে।

  15. فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ

    Open ayah 81:15

    তবে না! আমি শপথ করি পেছনে সরে যাওয়া নক্ষত্রের,

  16. ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ

    Open ayah 81:16

    যা চলতে চলতে অদৃশ্যে চলে যায়।

  17. وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ

    Open ayah 81:17

    শপথ রাতের, যখন তার অবসান হয়।

  18. وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ

    Open ayah 81:18

    শপথ প্রভাতের, যখন তা উদ্ভাসিত হয়।

  19. إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ

    Open ayah 81:19

    নিশ্চয়ই কুরআন সম্মানিত বার্তাবাহকের আনীত বাণী,

  20. ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ 

    Open ayah 81:20

    যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,

  21. مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ

    Open ayah 81:21

    সবার মান্যবর, সেখানে বিশ্বস্ত।

  22. وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ

    Open ayah 81:22

    এবং তোমাদের সাথি পাগল নয়।

  23. وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ

    Open ayah 81:23

    সে তো তাকে প্রকাশ্য দিগন্তে দেখেছে।

  24. وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ

    Open ayah 81:24

    সে অদৃশ্য বিষয় (ওয়াহি) প্রচারে কৃপণ নয়।

  25. وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ

    Open ayah 81:25

    এটা বিতাড়িত শয়তানের কথা নয়।

  26. فَأَيۡنَ تَذۡهَبُونَ

    Open ayah 81:26

    সুতরাং, তোমরা কোথায় যাচ্ছ?

  27. إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 81:27

    এটা তো কেবল বিশ্ববাসীর জন্যে উপদেশ,

  28. لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ

    Open ayah 81:28

    তার জন্যে, যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়।

  29. وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 81:29

    এবং তোমরা ইচ্ছা করতে পারো না, যদি না আল্লাহ রাব্বুল আলামীন ইচ্ছা করেন ।