الإنفطار

Al-Infitaar

The Cleaving · Surah 82 · Ayahs: 19 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ

    Open ayah 82:1

    যখন আকাশ বিদীর্ণ হবে,

  2. وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ

    Open ayah 82:2

    যখন নক্ষত্রসমূহ খসে পড়বে,

  3. وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ

    Open ayah 82:3

    যখন সমুদ্ররাশিকে উত্তাল করে তোলা হবে,

  4. وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ

    Open ayah 82:4

    এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে,

  5. عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ

    Open ayah 82:5

    তখন প্রত্যেকে জেনে নেবে সে কী আগে পাঠিয়েছে এবং কী পেছনে ছেড়ে এসেছে।

  6. يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ

    Open ayah 82:6

    হে মানুষ, কীসে তোমাকে তোমার মহামহিমাময় রব সম্পর্কে বিভ্রান্ত করল?

  7. ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

    Open ayah 82:7

    যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

  8. فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ

    Open ayah 82:8

    যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।

  9. كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

    Open ayah 82:9

    কখনো না; বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করছ।

  10. وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ 

    Open ayah 82:10

    অবশ্যই তোমাদের ওপর তত্ত্বাবধায়কগণ নিযুক্ত আছে।

  11. كِرَامٗا كَٰتِبِينَ

    Open ayah 82:11

    সম্মানিত লেখকবৃন্দ।

  12. يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ

    Open ayah 82:12

    তারা জানে যা তোমরা করো।

  13. إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ

    Open ayah 82:13

    সৎকর্মশীলগণ অবশ্যই থাকবে স্বাচ্ছন্দ্যে।

  14. وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ

    Open ayah 82:14

    এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;

  15. يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ

    Open ayah 82:15

    তারা বিচার-দিনে সেখানে প্রবেশ করবে।

  16. وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ

    Open ayah 82:16

    তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।

  17. وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

    Open ayah 82:17

    এবং কীসে তোমাকে জানাবে, বিচারের দিন কী?

  18. ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

    Open ayah 82:18

    আবার বলি, এবং কীসে তোমাকে জানাবে, বিচারের দিন কী?

  19. يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ

    Open ayah 82:19

    যেদিন কেউ কারও উপকার করার ক্ষমতা থাকবে না, এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর।