المطففين

Al-Mutaffifin

Defrauding · Surah 83 · Ayahs: 36 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ

    Open ayah 83:1

    যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ,

  2. ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ

    Open ayah 83:2

    যারা লোকদের কাছ থেকে যখন মেপে নেয়, পূর্ণ মাত্রায় নেয়,

  3. وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ

    Open ayah 83:3

    এবং যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম দেয়।

  4. أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ

    Open ayah 83:4

    তারা কি চিন্তা করে না, যে তারা পুনরুত্থিত হবে?

  5. لِيَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 83:5

    সেই মহাদিবসে?

  6. يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 83:6

    যেদিন মানুষ দাঁড়াবে বিশ্বের রবের সামনে।

  7. كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ

    Open ayah 83:7

    কখনোই না, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে থাকবে।

  8. وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ

    Open ayah 83:8

    এবং কীসে তোমাকে জানাবে, সিজ্জীন কী?

  9. كِتَٰبٞ مَّرۡقُومٞ

    Open ayah 83:9

    এটা লিখিত/চিহ্নিত খাতা।

  10. وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ 

    Open ayah 83:10

    সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য,

  11. ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 83:11

    যারা প্রতিফল-দিনকে মিথ্যা প্রতিপন্ন করে।

  12. وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ

    Open ayah 83:12

    প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যা প্রতিপন্ন করে।

  13. إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 83:13

    যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, সে বলে, (এগুলো) অতীতকালের উপকথা।

  14. كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 83:14

    কখনো না, বরং তারা যা অর্জন করত, তা-ই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে।

  15. كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ

    Open ayah 83:15

    কখনো না, অবশ্যই তারা সেদিন তাদের রব থেকে পর্দার অন্তরালে থাকবে।

  16. ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ

    Open ayah 83:16

    অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

  17. ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    Open ayah 83:17

    এরপর বলা হবে, এই হচ্ছে (সেই দিন বা স্থান) যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে।

  18. كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ

    Open ayah 83:18

    কখনো না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

  19. وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ

    Open ayah 83:19

    এবং কীসে তোমাকে জানাবে, ইল্লিয়্যীন কী?

  20. كِتَٰبٞ مَّرۡقُومٞ 

    Open ayah 83:20

    এটা লিখিত/চিহ্নিত খাতা।

  21. يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ

    Open ayah 83:21

    আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা তা দেখে।

  22. إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ

    Open ayah 83:22

    নিশ্চয় সৎলোকেরা থাকবে পরম স্বাচ্ছন্দ্যে।

  23. عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ

    Open ayah 83:23

    তারা সিংহাসনে বসে দেখতে থাকবে।

  24. تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ

    Open ayah 83:24

    তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে।

  25. يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ

    Open ayah 83:25

    তাদেরকে ছিপি আঁটা মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

  26. خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ

    Open ayah 83:26

    তার মোহর হবে মিশকের। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

  27. وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ

    Open ayah 83:27

    তার মিশ্রণ হবে তাসনীমের।

  28. عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ

    Open ayah 83:28

    এটা (তাসনীম) একটি ঝরনা, তা থেকে পান করবে নৈকট্যশীলগণ।

  29. إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ

    Open ayah 83:29

    যারা অপরাধ করেছে, তারা তো মু’মিনদের উপহাস করত।

  30. وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ 

    Open ayah 83:30

    এবং তারা যখন তাদের (মু’মিনদের) কাছ দিয়ে যেত, তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।

  31. وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ

    Open ayah 83:31

    তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও উৎফুল্ল হয়ে ফিরত।

  32. وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

    Open ayah 83:32

    আর যখন তারা তাদের (মু’মিনদের) দেখত, তখন বলত—নিশ্চয় এরা বিভ্রান্ত।

  33. وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ

    Open ayah 83:33

    অথচ তাদেরকে তাদের (মু’মিনদের) রক্ষক হিসেবে পাঠানো হয়নি।

  34. فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ

    Open ayah 83:34

    কিন্ত আজ মু’মিনরা উপহাস করবে কাফিরদের ।

  35. عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ

    Open ayah 83:35

    সিংহাসনে বসে তারা দেখবে;

  36. هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ

    Open ayah 83:36

    কাফিররা যা করত, তার প্রতিদান তাদের দেওয়া হলো তো?