الإنشقاق

Al-Inshiqaaq

The Splitting Open · Surah 84 · Ayahs: 25 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ

    Open ayah 84:1

    যখন আকাশ বিদীর্ণ হবে,

  2. وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

    Open ayah 84:2

    এবং তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয়,

  3. وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ

    Open ayah 84:3

    এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে,

  4. وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ

    Open ayah 84:4

    এবং পৃথিবী তার মধ্যে যা-কিছু আছে, তা নিক্ষেপ করে খালি হয়ে যাবে,

  5. وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

    Open ayah 84:5

    এবং তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

  6. يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ

    Open ayah 84:6

    হে মানুষ, তুমি তোমার রব পর্যন্ত (পৌঁছার জন্য) যথাযথ কষ্ট স্বীকার করেছ, তার সাক্ষাৎ ঘটবেই।

  7. فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ

    Open ayah 84:7

    অনন্তর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে

  8. فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا

    Open ayah 84:8

    তার হিসাবনিকাশ সহজে নেওয়া হয়ে যাবে

  9. وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا

    Open ayah 84:9

    এবং সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত অবস্থায় ফিরে যাবে।

  10. وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ 

    Open ayah 84:10

    এবং যাকে তার আমলনামা পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে,

  11. فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا

    Open ayah 84:11

    শীঘ্রই সে ধ্বংস/মৃত্যুকে আহ্বান করবে।

  12. وَيَصۡلَىٰ سَعِيرًا

    Open ayah 84:12

    এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

  13. إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا

    Open ayah 84:13

    নিশ্চয়ই সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

  14. إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

    Open ayah 84:14

    নিশ্চয়ই সে মনে করত, সে কখনো ফিরে যাবে না।

  15. بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا

    Open ayah 84:15

    হ্যাঁ, অবশ্যই, তার রব তার প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন।

  16. فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ

    Open ayah 84:16

    না, আমি শপথ করি অস্ত লালিমার।

  17. وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ

    Open ayah 84:17

    শপথ রাতের, এবং রাত যার সমাবেশ ঘটায় তার

  18. وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ

    Open ayah 84:18

    শপথ চাঁদের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

  19. لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ

    Open ayah 84:19

    নিশ্চয়ই তোমরা ধাপে ধাপে আরোহণ করবে।

  20. فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ 

    Open ayah 84:20

    অতএব, তাদের কী হলো যে, তারা ঈমান আনে না?

  21. وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩

    Open ayah 84:21

    এবং যখন তাদের কাছে কুরআন পড়া হয়, তখন সিজদাহ করে না।

  22. بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ

    Open ayah 84:22

    বরং কাফিররা মিথ্যা প্রতিপন্ন করে।

  23. وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ

    Open ayah 84:23

    তারা যা মনে পোষণ করে, আল্লাহ তা জানেন।

  24. فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ

    Open ayah 84:24

    অতএব, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।

  25. إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ

    Open ayah 84:25

    কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।