البروج

Al-Burooj

The Constellations · Surah 85 · Ayahs: 22 · Meccan

Translation: Sean Publication · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ

    Open ayah 85:1

    শপথ বুরুজ-বিশিষ্ট আকাশের,

  2. وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ

    Open ayah 85:2

    শপথ প্রতিশ্রুত-দিবসের,

  3. وَشَاهِدٖ وَمَشۡهُودٖ

    Open ayah 85:3

    শপথ দ্রষ্টা ও দৃষ্টের,

  4. قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ

    Open ayah 85:4

    ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা

  5. ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ

    Open ayah 85:5

    (যে গর্তে ছিল) ইন্ধনপূর্ণ আগুন

  6. إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ

    Open ayah 85:6

    যখন তারা তার কিনারায় বসেছিল।

  7. وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ

    Open ayah 85:7

    এবং তারা মু’মিনদের সাথে যা করছিল, তা নিরীক্ষণ করছিল।

  8. وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ

    Open ayah 85:8

    তারা তাদের শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি পরাক্রান্ত, প্রশংসিত,

  9. ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ

    Open ayah 85:9

    আসমান ও যমিনের রাজত্ব যার, আল্লাহ সব বিষয়ে দ্রষ্টা

  10. إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ 

    Open ayah 85:10

    নিশ্চয়ই যারা মু’মিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন-যন্ত্রণা।

  11. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ

    Open ayah 85:11

    নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে এমন জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ। এটাই মহাসাফল্য।

  12. إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ

    Open ayah 85:12

    নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন।

  13. إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ

    Open ayah 85:13

    তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।

  14. وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ

    Open ayah 85:14

    তিনি ক্ষমাশীল, প্রেমময়;

  15. ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ

    Open ayah 85:15

    আরশের অধিপতি, সম্মানিত।

  16. فَعَّالٞ لِّمَا يُرِيدُ

    Open ayah 85:16

    তিনি যা চান, তাই করেন।

  17. هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ

    Open ayah 85:17

    তোমার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি?

  18. فِرۡعَوۡنَ وَثَمُودَ

    Open ayah 85:18

    ফিরআউনের এবং সামূদের?

  19. بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ

    Open ayah 85:19

    তবুও যারা কাফির, তারা মিথ্যারোপে রত আছে।

  20. وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ 

    Open ayah 85:20

    আল্লাহ তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী।

  21. بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ

    Open ayah 85:21

    (তারা যা-ই বলুক, তা সঠিক নয়) বরং এটা সম্মানিত কুরআন।

  22. فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ

    Open ayah 85:22

    লওহে মাহফুযে (লিখিত রয়েছে)।