النجم
An-Najm
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ
Open ayah 53:1শপথ নক্ষত্রের, যখন ওটা হয় অস্তমিত,
مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ
Open ayah 53:2তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,
وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ
Open ayah 53:3এবং সে মনগড়া কথাও বলেনা।
إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ
Open ayah 53:4এটাতো অহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়।
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ
Open ayah 53:5তাকে শিক্ষা দান করে শক্তিশালী –
ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ
Open ayah 53:6প্রজ্ঞা সম্পন্ন; সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল,
وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 53:7তখন সে ঊর্ধ্ব দিগন্তে।
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
Open ayah 53:8অতঃপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী।
فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ
Open ayah 53:9ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল, অথবা তারও কম।
فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ
Open ayah 53:10তখন আল্লাহ তাঁর বান্দার প্রতি যা অহী করার তা অহী করলেন।
مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ
Open ayah 53:11যা সে দেখেছে তার অন্তকরণ তা অস্বীকার করেনি।
أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
Open ayah 53:12সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সংগে বিতর্ক করবে?
وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ
Open ayah 53:13নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল।
عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ
Open ayah 53:14সিদরাতুল মুনতাহার নিকট,
عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ
Open ayah 53:15যার নিকট অবস্থিত বাসোদ্যান।
إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ
Open ayah 53:16যখন বৃক্ষটি, যদ্বারা আচ্ছাদিত হবার তদ্বারা ছিল আচ্ছাদিত,
مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ
Open ayah 53:17তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যূতও হয়নি।
لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ
Open ayah 53:18সেতো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল।
أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ
Open ayah 53:19তোমরা কি ভেবে দেখেছ লাত ও উযযা সম্বন্ধে?
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ
Open ayah 53:20এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে?
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ
Open ayah 53:21তাহলে কি পুত্র-সন্তান তোমাদের জন্য এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ
Open ayah 53:22এ ধরণের বন্টনতো অসঙ্গত।
إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ
Open ayah 53:23এগুলির কতক নামমাত্র যা তোমাদের পূর্ব-পুরুষরা ও তোমরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোন দলীল প্রেরণ করেননি। তারাতো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের রবের পথনির্দেশ এসেছে।
أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ
Open ayah 53:24মানুষ যা চায় তাই কি সে পায়?
فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ
Open ayah 53:25বস্তুতঃ ইহকাল ও পরকাল আল্লাহরই।
۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ
Open ayah 53:26আকাশে কত মালাইকা/ফেরেশতা রয়েছে, তাদের কোন সুপারিশ ফলপ্রসু হবেনা যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তষ্ট তাকে অনুমতি না দেন।
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ
Open ayah 53:27যারা আখিরাতে বিশ্বাস করেনা তারাই নারীবাচক নাম দিয়ে থাকে মালাইকাদেরকে।
وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا
Open ayah 53:28অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই, তারা শুধু অনুমানের অনুসরণ করে; সত্যের মুকাবিলায় অনুমানের কোন মূল্য নেই।
فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 53:29অতএব যে আমার স্মরণে বিমুখ তাকে উপেক্ষা করে চল; সেতো শুধু পার্থিব জীবন কামনা করে।
ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ
Open ayah 53:30তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। তোমার রাব্বই ভাল জানেন কে তাঁর পথ হতে বিচ্যুত; তিনিই ভাল জানেন কে সৎপথ প্রাপ্ত।
وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى
Open ayah 53:31আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যারা সৎ কাজ করে তাদেরকে দেন উত্তম পুরস্কার।
ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
Open ayah 53:32যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে, ছোট- খাট অপরাধ করলেও তোমার রবের ক্ষমা অপরিসীম; তিনি (আল্লাহ) তোমাদের সম্পর্কে সম্যক অবগত, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রুণরূপে অবস্থান কর। অতএব তোমরা আত্মপ্রশংসা করনা, তিনিই সম্যক জানেন মুত্তাকী কে।
أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ
Open ayah 53:33তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়;
وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ
Open ayah 53:34এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয়?
أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ
Open ayah 53:35তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে জানবে?
أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
Open ayah 53:36তাকে কি অবগত করা হয়নি যা আছে মূসার কিতাবে,
وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ
Open ayah 53:37এবং ইবরাহীমের কিতাবে যে পালন করেছিল তার দায়িত্ব?
أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ
Open ayah 53:38ওটা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করবেনা।
وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ
Open ayah 53:39আর এই যে, মানুষ তা’ই পায় যা সে করে,
وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ
Open ayah 53:40আর এই যে, তার কাজ অচিরেই দেখানো হবে,
ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ
Open ayah 53:41অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান।
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ
Open ayah 53:42আর এই যে, সব কিছুর সমাপ্তিতো তোমার রবের নিকট।
وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ
Open ayah 53:43আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا
Open ayah 53:44এবং এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান,
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ
Open ayah 53:45আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী –
مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ
Open ayah 53:46শুক্র বিন্দু হতে যখন তা স্খলিত হয়;
وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ
Open ayah 53:47আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই।
وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ
Open ayah 53:48আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ
Open ayah 53:49আর এই যে, তিনি ‘শি’রা’ নক্ষত্রের মালিক।
وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ
Open ayah 53:50এবং এই যে, তিনিই প্রথম ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন।
وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ
Open ayah 53:51এবং সামূদ সম্প্রদায়কেও, কেহকেও তিনি বাকী রাখেননি।
وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ
Open ayah 53:52আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও; তারা ছিল অতিশয় যালিম ও অবাধ্য।
وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ
Open ayah 53:53উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন।
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
Open ayah 53:54ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শাস্তি!
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
Open ayah 53:55তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?
هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ
Open ayah 53:56অতীতের সতর্ককারীদের ন্যায় এই নাবীও এক সতর্ককারী;
أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ
Open ayah 53:57কিয়ামাত আসন্ন,
لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
Open ayah 53:58আল্লাহ ছাড়া কেহই এটা ব্যক্ত করতে সক্ষম নয়।
أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ
Open ayah 53:59তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছ!
وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ
Open ayah 53:60এবং হাসি- ঠাট্টা করছ! ক্রন্দন করছনা?
وَأَنتُمۡ سَٰمِدُونَ
Open ayah 53:61তোমরাতো উদাসীন,
فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩
Open ayah 53:62অতএব আল্লাহকে সাজদাহ কর এবং তাঁর ইবাদাত কর। [সাজদাহ]