القلم

Al-Qalam

The Pen · Surah 68 · Ayahs: 52 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ

    Open ayah 68:1

    নূন-শপথ কলমের এবং এরা যা লিপিবদ্ধ করে তার,

  2. مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ

    Open ayah 68:2

    তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও।

  3. وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ

    Open ayah 68:3

    তোমার জন্যে অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার,

  4. وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ

    Open ayah 68:4

    তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত।

  5. فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ

    Open ayah 68:5

    শীঘ্রই তুমি দেখবে এবং এরাও দেখবে-

  6. بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ

    Open ayah 68:6

    তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।

  7. إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ

    Open ayah 68:7

    তোমার প্রতিপালক তো সম্যক অবগত আছেন কে তাঁর পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি সম্যক জানেন তাদেরকে, যারা সৎপথপ্রাপ্ত।

  8. فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 68:8

    সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ কর না।

  9. وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ

    Open ayah 68:9

    এরা চায় যে, তুমি নমনীয় হও, তা হলে এরাও নমনীয় হবে,

  10. وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ 

    Open ayah 68:10

    এবং অনুসরণ কর না তার-যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত,

  11. هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ

    Open ayah 68:11

    পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়,

  12. مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ

    Open ayah 68:12

    যে কল্যাণের কার্যে বাধা দান করে, যে সীমালংঘনকারী, পাপিষ্ঠ,

  13. عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ

    Open ayah 68:13

    রূঢ় স্বভাব, তদুপরি কুখ্যাত ;

  14. أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ

    Open ayah 68:14

    এইজন্যে যে, সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধিশালী।

  15. إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 68:15

    এর নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, ‘এটা তো সেকালের উপকথা মাত্র।’

  16. سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ

    Open ayah 68:16

    আমি এর শুঁড় দাগিয়ে দিব।

  17. إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ

    Open ayah 68:17

    আমি এদেরকে পরীক্ষা করেছি, যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান-অধিপতিগণকে, যখন এরা শপথ করেছিল যে, এরা প্রত্যূষে আহরণ করবে বাগানের ফল,

  18. وَلَا يَسۡتَثۡنُونَ

    Open ayah 68:18

    এবং তারা ‘ইন্শাআল্লাহ্’ বলে নাই।

  19. فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ

    Open ayah 68:19

    এরপর তোমার প্রতিপালকের নিকট হতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে, যখন এরা ছিল নিদ্রিত।

  20. فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ 

    Open ayah 68:20

    ফলে তা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করল।

  21. فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ

    Open ayah 68:21

    প্রত্যূষে এরা একে অপরকে ডেকে বলল,

  22. أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ

    Open ayah 68:22

    ‘তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল বাগানে চল।’

  23. فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ

    Open ayah 68:23

    এরপর এরা চলল নিম্নস্বরে কথা বলতে বলতে,

  24. أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ

    Open ayah 68:24

    ‘অদ্য যেন তোমাদের নিকটে কোন অভাবগ্রস্ত ব্যক্তি এতে প্রবেশ করতে না পারে।’

  25. وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ

    Open ayah 68:25

    এরপর এরা নিবৃত্ত করতে সক্ষম-এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল।

  26. فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ

    Open ayah 68:26

    এরপর এরা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল, তখন বলল, ‘আমরা তো দিশা হারিয়ে ফেলেছি।

  27. بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

    Open ayah 68:27

    ‘বরং আমরা তো বঞ্চিত।’

  28. قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ

    Open ayah 68:28

    এদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, ‘আমি কি তোমাদেরকে বলি নাই ? এখনও তোমরা আল্লাহ্ র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন ?’

  29. قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

    Open ayah 68:29

    তখন এরা বলল, ‘আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো সীমালংঘনকারী ছিলাম।’

  30. فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ 

    Open ayah 68:30

    এরপর এরা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল।

  31. قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ

    Open ayah 68:31

    এরা বলল, ‘হায়, দুর্ভোগ আমাদের ! আমরা তো ছিলাম সীমালংঘনকারী।

  32. عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ

    Open ayah 68:32

    সম্ভবত আমাদের প্রতিপালক এটা হতে আমাদেরকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম।’

  33. كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

    Open ayah 68:33

    শাস্তি এইরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি এরা জানত।

  34. إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ

    Open ayah 68:34

    মুত্তাকীদের জন্যে অবশ্যই রয়েছে ভোগ-বিলাসপূর্ণ জান্নাত তাদের প্রতিপালকের নিকট।

  35. أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 68:35

    আমি কি আত্মসমর্পণ-কারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করব ?

  36. مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

    Open ayah 68:36

    তোমাদের কী হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ ?

  37. أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ

    Open ayah 68:37

    তোমাদের নিকট কী কোন কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন কর-

  38. إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

    Open ayah 68:38

    যে, তোমাদের জন্যে এতে রয়েছে যা তোমরা পছন্দ কর ?

  39. أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ

    Open ayah 68:39

    তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রয়েছে যে, তোমরা নিজেদের জন্যে যা স্থির করবে তাই পাবে?

  40. سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ 

    Open ayah 68:40

    তুমি এদেরকে জিজ্ঞাসা কর এদের মধ্যে এই দাবির যিম্মাদার কে ?

  41. أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ

    Open ayah 68:41

    এদের কি কোন দেব-দেবী আছে ? থাকলে এরা এদের দেব-দেবীগুলিকে উপস্থিত করুক-যদি এরা সত্যবাদী হয়।

  42. يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ

    Open ayah 68:42

    স্মরণ কর সেই দিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে, সেই দিন এদেরকে আহ্বান করা হবে সিজ্দা করার জন্যে কিন্তু এরা সক্ষম হবে না;

  43. خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ

    Open ayah 68:43

    এদের দৃষ্টি অবনত, হীনতা এদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন এরা নিরাপদ ছিল তখন তো এদেরকে আহ্বান করা হয়েছিল সিজ্দা করতে।

  44. فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ

    Open ayah 68:44

    ছেড়ে দাও আমাকে এবং যারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে, আমি এদেরকে ক্রমে ক্রমে ধরিব এমনভাবে যে, এরা জানতে পারবে না।

  45. وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ

    Open ayah 68:45

    আর আমি এদেরকে সময় দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ।

  46. أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ

    Open ayah 68:46

    তুমি কি এদের নিকট পারিশ্রমিক চাইছো যে, তা এদের কাছে দুর্বহ দণ্ড মনে হয় ?

  47. أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ

    Open ayah 68:47

    এদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, এরা তা লিখে রাখে।

  48. فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ

    Open ayah 68:48

    অতএব তুমি ধৈর্য ধারণ কর তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়, তুমি মৎস্য-সহচরের ন্যায় অধৈর্য হয়ো না, সে বিষাদ-আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল।

  49. لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ

    Open ayah 68:49

    তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌঁছিলে সে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হত উন্মুক্ত প্রান্তরে।

  50. فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ 

    Open ayah 68:50

    পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।

  51. وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ

    Open ayah 68:51

    কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন এরা যেন এদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাকে আছড়িয়ে ফেলিবে এবং বলে, ‘এ তো এক পাগল!’

  52. وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 68:52

    কুরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ।