الحاقة

Al-Haaqqa

The Reality · Surah 69 · Ayahs: 52 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:1

    সেই অবশ্যম্ভাবী ঘটনা,

  2. مَا ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:2

    কী সেই অবশ্যম্ভাবী ঘটনা ?

  3. وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:3

    আর তুমি কি জান সেই অবশ্যম্ভাবী ঘটনা কী ?

  4. كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ

    Open ayah 69:4

    আদ ও সামূদ সম্প্রদায় অস্বীকার করেছিল মহাপ্রলয়।

  5. فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ

    Open ayah 69:5

    আর সামূদ সম্প্রদায়, এদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দিয়ে।

  6. وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ

    Open ayah 69:6

    আর ‘আদ সম্প্রদায়, এদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দিয়ে,

  7. سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ

    Open ayah 69:7

    যা তিনি এদের ওপর প্রবাহিত করেছিলেন সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে; তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখতে-এরা সেখানে লুটিয়ে পড়ে আছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়।

  8. فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ

    Open ayah 69:8

    এরপর এদের কাউকেও তুমি বিদ্যমান দেখতে পাও কি ?

  9. وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ

    Open ayah 69:9

    ফির‘আওন, তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল।

  10. فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً 

    Open ayah 69:10

    এরা এদের প্রতিপালকের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি এদেরকে শাস্তি দিলেন- কঠোর শাস্তি।

  11. إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ

    Open ayah 69:11

    যখন জলোচ্ছ¦াস হয়েছিল তখন আমি তোমাদের-কে আরোহণ করিয়েছিলাম নৌযানে,

  12. لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ

    Open ayah 69:12

    আমি এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্যে এবং এইজন্যে যে, শ্রুতিধর কর্ণ এটা সংরক্ষণ করে।

  13. فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ

    Open ayah 69:13

    যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে-একটি মাত্র ফুৎকার,

  14. وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ

    Open ayah 69:14

    পর্বতমালাসমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় এরা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

  15. فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ

    Open ayah 69:15

    সেদিন সংঘটত হবে মহাপ্রলয়,

  16. وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ

    Open ayah 69:16

    এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে আর সেই দিন তা বিক্ষিপ্ত হয়ে পড়বে।

  17. وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ

    Open ayah 69:17

    ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেই দিন আটজন ফেরেশতা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করবে তাদের ঊর্ধ্বে।

  18. يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ

    Open ayah 69:18

    সেই দিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না।

  19. فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ

    Open ayah 69:19

    তখন যাকে তার ‘আমলনামা তার দক্ষিণ হস্তে দেওয়া হবে, সে বলবে, ‘লও, আমার ‘আমলনামা, পড়ে দেখ ;

  20. إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ 

    Open ayah 69:20

    ‘নিশ্চয়ই আমি জানতাম যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে।’

  21. فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ

    Open ayah 69:21

    সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন;

  22. فِي جَنَّةٍ عَالِيَةٖ

    Open ayah 69:22

    সুউচ্চ জান্নাতে-

  23. قُطُوفُهَا دَانِيَةٞ

    Open ayah 69:23

    যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।

  24. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ

    Open ayah 69:24

    তাদেরকে বলা হবে, ‘পানাহার কর তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।’

  25. وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ

    Open ayah 69:25

    কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেওয়া হবে, সে বলবে, ‘হায়! আমাকে যদি দেওয়াই না হত আমার ‘আমলনামা,

  26. وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ

    Open ayah 69:26

    ‘এবং আমি যদি না জানতাম আমার হিসেব !

  27. يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ

    Open ayah 69:27

    ‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত।

  28. مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ

    Open ayah 69:28

    ‘আমার ধন-সম্পদ আমার কোন কাজেই এলো না।

  29. هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ

    Open ayah 69:29

    ‘আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।’

  30. خُذُوهُ فَغُلُّوهُ 

    Open ayah 69:30

    ফেরেশতাদেরকে বলা হবে, ‘ধর একে, এর গলদেশে বেড়ি পরিয়ে দাও।

  31. ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ

    Open ayah 69:31

    ‘এরপর একে নিক্ষেপ কর জাহান্নামে।

  32. ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ

    Open ayah 69:32

    ‘পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃংখলে’,

  33. إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ

    Open ayah 69:33

    সে তো মহান আল্লাহ্ র প্রতি বিশ্বাসী ছিল না,

  34. وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ

    Open ayah 69:34

    এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করত না,

  35. فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ

    Open ayah 69:35

    অতএব এই দিন সেখানে তার কোন সুহৃদ থাকবে না,

  36. وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ

    Open ayah 69:36

    এবং কোন খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুঁজ ব্যতীত,

  37. لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ

    Open ayah 69:37

    যা অপরাধী ব্যতীত কেউ খাবে না।

  38. فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ

    Open ayah 69:38

    আমি কসম করছি এর, যা তোমরা দেখতে পাও,

  39. وَمَا لَا تُبۡصِرُونَ

    Open ayah 69:39

    এবং যা তোমরা দেখতে পাও না ;

  40. إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ 

    Open ayah 69:40

    নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা।

  41. وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ

    Open ayah 69:41

    এটা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর,

  42. وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ

    Open ayah 69:42

    এটা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।

  43. تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 69:43

    এটা জগতসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।

  44. وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ

    Open ayah 69:44

    সে যদি আমার নামে কোন কথা রচনা করে চালাতে চেষ্টা করত,

  45. لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ

    Open ayah 69:45

    আমি অবশ্যই তার দক্ষিণ হাত ধরে ফেলতাম,

  46. ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ

    Open ayah 69:46

    এবং কেটে দিতাম তার জীবন-ধমনী,

  47. فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ

    Open ayah 69:47

    এরপর তোমাদের মধ্যে এমন কেউই নেই, যে তাকে রক্ষা করতে পারে।

  48. وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ

    Open ayah 69:48

    এই কুরআন মুত্তাকীদের জন্যে অবশ্যই এক উপদেশ।

  49. وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

    Open ayah 69:49

    আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।

  50. وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ 

    Open ayah 69:50

    এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে,

  51. وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ

    Open ayah 69:51

    অবশ্যই এটা নিশ্চিত সত্য।

  52. فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

    Open ayah 69:52

    অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।