المعارج
Al-Ma'aarij
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ
Open ayah 70:1এক ব্যক্তি চাইল সংঘটিত হোক শাস্তি, যা অবধারিত-
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ
Open ayah 70:2কাফিরদের জন্যে, এটা প্রতিরোধ করার কেউ নেই।
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ
Open ayah 70:3এটা আসবে আল্লাহ্ র নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী।
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ
Open ayah 70:4ফেরেশতা এবং রূহ্ আল্লাহ্ র দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যার পরিমাণ পার্থিব পঞ্চাশ হাযার বৎসর।
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا
Open ayah 70:5সুতরাং তুমি ধৈর্যধারণ কর, পরম ধৈর্য।
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا
Open ayah 70:6এরা ঐ দিনকে মনে করে সুদূর,
وَنَرَىٰهُ قَرِيبٗا
Open ayah 70:7কিন্তু আমি দেখছি এটা আসন্ন।
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
Open ayah 70:8সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ
Open ayah 70:9এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا
Open ayah 70:10এবং সুহৃদ সুহৃদের তত্ত্ব নিবে না,
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ
Open ayah 70:11এদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
Open ayah 70:12তার স্ত্রী ও ভাইকে,
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
Open ayah 70:13তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ
Open ayah 70:14এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়।
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ
Open ayah 70:15না, কখনই নয়, এটা তো লেলিহান অগ্নি,
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ
Open ayah 70:16যা গাত্র হতে চামড়া খসিয়ে দিবে।
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ
Open ayah 70:17জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ
Open ayah 70:18যে সম্পদ পুঞ্জীভ‚ত এবং সংরক্ষিত করে রেখেছিল।
۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
Open ayah 70:19মানুষ তো সৃজিত হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে।
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا
Open ayah 70:20যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا
Open ayah 70:21আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ ;
إِلَّا ٱلۡمُصَلِّينَ
Open ayah 70:22তবে সালাত আদায়কারীগণ ব্যতীত,
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ
Open ayah 70:23যারা তাদের সালাতে সদা প্রতিষ্ঠিত,
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ
Open ayah 70:24আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
Open ayah 70:25যাচ্ঞাকারী ও বঞ্চিতের,
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 70:26এবং যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে।
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ
Open ayah 70:27আর যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীতসন্ত্রস্ত-
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ
Open ayah 70:28নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি হতে নিঃশংক থাকা যায় না-
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
Open ayah 70:29এবং যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে,
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
Open ayah 70:30তাদের পত্নী বা অধিকারভুক্ত দাসী ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না-
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
Open ayah 70:31তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী-
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
Open ayah 70:32এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে,
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ
Open ayah 70:33আর যারা তাদের সাক্ষ্যদানে অটল,
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
Open ayah 70:34এবং নিজেদের সালাতে যত্নবান-
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ
Open ayah 70:35তারাই সম্মানিত হবে জান্নাতে।
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ
Open ayah 70:36কাফিরদের হল কি যে, এরা তোমার দিকে ছুটে আসছে
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
Open ayah 70:37দক্ষিণ ও বাম দিক হতে, দলে দলে।
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ
Open ayah 70:38এদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাকে দাখিল করা হবে প্রাচুর্যময় জান্নাতে ?
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ
Open ayah 70:39কখনো না, আমি এদেরকে যা হতে সৃষ্টি করেছি তা এরা জানে।
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
Open ayah 70:40আমি শপথ করছি উদয়াচলসমূহ ও অস্তাচলসমূহের অধিপতির-নিশ্চয়ই আমি সক্ষম,
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 70:41এদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠীকে এদের স্থলবর্তী করতে এবং এতে আমি অক্ষম নই।
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ
Open ayah 70:42অতএব এদেরকে বাকবিতণ্ডা ও ক্রীড়া-কৌতুকে মত্ত থাকতে দাও, যে দিবস সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছিল, তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত।
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ
Open ayah 70:43সেদিন এরা কবর হতে বের হবে দ্রুতবেগে, মনে হবে এরা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হচ্ছে,
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
Open ayah 70:44অবনত নেত্রে। হীনতা এদেরকে আচ্ছন্ন করবে ; এটাই সেই দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল এদেরকে।