نوح

Nooh

Noah · Surah 71 · Ayahs: 28 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِنَّآ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ أَنۡ أَنذِرۡ قَوۡمَكَ مِن قَبۡلِ أَن يَأۡتِيَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 71:1

    নূহ্কে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশসহ : তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাদের প্রতি মর্মন্তুদ শাস্তি আসার পূর্বে।

  2. قَالَ يَٰقَوۡمِ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ

    Open ayah 71:2

    সে বলেছিল, ‘হে আমার সম্প্রদায় ! আমি তো তোমাদের জন্যে স্পষ্ট সতর্ককারী-

  3. أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ

    Open ayah 71:3

    ‘এই বিষয়ে যে, ‘তোমরা আল্লাহ্ র ‘ইবাদত কর ও তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর ;

  4. يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُۚ لَوۡ كُنتُمۡ تَعۡلَمُونَ

    Open ayah 71:4

    ‘তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্টকাল পর্যন্ত। নিশ্চয় আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না ; যদি তোমরা এটা জানতে !’

  5. قَالَ رَبِّ إِنِّي دَعَوۡتُ قَوۡمِي لَيۡلٗا وَنَهَارٗا

    Open ayah 71:5

    সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক ! আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি,

  6. فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِيٓ إِلَّا فِرَارٗا

    Open ayah 71:6

    ‘কিন্তু আমার আহবান এদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করেছে।

  7. وَإِنِّي كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوٓاْ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِمۡ وَٱسۡتَغۡشَوۡاْ ثِيَابَهُمۡ وَأَصَرُّواْ وَٱسۡتَكۡبَرُواْ ٱسۡتِكۡبَارٗا

    Open ayah 71:7

    ‘আমি যখনই এদেরকে আহ্বান করি যাতে তুমি এদেরকে ক্ষমা কর, এরা কানে অঙ্গুলী দেয়, বস্ত্রাবৃত করে নিজেদেরকে ও জিদ করতে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে।

  8. ثُمَّ إِنِّي دَعَوۡتُهُمۡ جِهَارٗا

    Open ayah 71:8

    ‘এরপর আমি এদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে,

  9. ثُمَّ إِنِّيٓ أَعۡلَنتُ لَهُمۡ وَأَسۡرَرۡتُ لَهُمۡ إِسۡرَارٗا

    Open ayah 71:9

    ‘পরে আমি উচ্চৈঃস্বরে প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে।’

  10. فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ إِنَّهُۥ كَانَ غَفَّارٗا 

    Open ayah 71:10

    বলেছি, ‘তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা কর, তিনি তো মহাক্ষমাশীল,

  11. يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا

    Open ayah 71:11

    ‘তিনি তোমাদের জন্যে প্রচুর বৃষ্টিপাত করবেন,

  12. وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّٰتٖ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡهَٰرٗا

    Open ayah 71:12

    ‘তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে এবং তোমাদের জন্যে স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী-নালা।

  13. مَّا لَكُمۡ لَا تَرۡجُونَ لِلَّهِ وَقَارٗا

    Open ayah 71:13

    ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহ্ র শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাইছো না !

  14. وَقَدۡ خَلَقَكُمۡ أَطۡوَارًا

    Open ayah 71:14

    ‘অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে,

  15. أَلَمۡ تَرَوۡاْ كَيۡفَ خَلَقَ ٱللَّهُ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗا

    Open ayah 71:15

    ‘তোমরা কি লক্ষ্য কর নাই, আল্লাহ্ কিভাবে সৃষ্টি করেছেন সপ্তস্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী ?

  16. وَجَعَلَ ٱلۡقَمَرَ فِيهِنَّ نُورٗا وَجَعَلَ ٱلشَّمۡسَ سِرَاجٗا

    Open ayah 71:16

    ‘এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোরূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপরূপে ;

  17. وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلۡأَرۡضِ نَبَاتٗا

    Open ayah 71:17

    ‘তিনি তোমাদেরকে উদ্ভূত করেছেন মৃত্তিকা হতে;

  18. ثُمَّ يُعِيدُكُمۡ فِيهَا وَيُخۡرِجُكُمۡ إِخۡرَاجٗا

    Open ayah 71:18

    ‘এরপর এতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করবেন ও পরে পুনরুত্থিত করবেন,

  19. وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ بِسَاطٗا

    Open ayah 71:19

    ‘এবং আল্লাহ্ তোমাদের জন্যে ভ‚মিকে করেছেন বিস্তৃত-

  20. لِّتَسۡلُكُواْ مِنۡهَا سُبُلٗا فِجَاجٗا 

    Open ayah 71:20

    ‘যাতে তোমরা চলাফেরা করতে পার প্রশস্ত পথে।’

  21. قَالَ نُوحٞ رَّبِّ إِنَّهُمۡ عَصَوۡنِي وَٱتَّبَعُواْ مَن لَّمۡ يَزِدۡهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارٗا

    Open ayah 71:21

    নূহ্ বলেছিল, ‘হে আমার প্রতিপালক ! আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোকের যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই।’

  22. وَمَكَرُواْ مَكۡرٗا كُبَّارٗا

    Open ayah 71:22

    আর এরা ভয়ানক ষড়যন্ত্র করেছিল;

  23. وَقَالُواْ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدّٗا وَلَا سُوَاعٗا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسۡرٗا

    Open ayah 71:23

    এবং বলেছিল, ‘তোমরা কখনও পরিত্যাগ কর না তোমাদের দেব-দেবীকে; পরিত্যাগ কর না ওয়াদ্, সুওয়া‘আ, ইয়াগূস, ইয়া‘ঊক ও নাস্রকে।

  24. وَقَدۡ أَضَلُّواْ كَثِيرٗاۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلٗا

    Open ayah 71:24

    ‘এরা অনেককে বিভ্রান্ত করেছে; সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি কর না।’

  25. مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمۡ أُغۡرِقُواْ فَأُدۡخِلُواْ نَارٗا فَلَمۡ يَجِدُواْ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارٗا

    Open ayah 71:25

    এদের অপরাধের জন্যে এদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে এদেরকে দাখিল করা হয়েছিল দোযখে, এরপর এরা কাউকেও আল্লাহ্ র মুকাবিলায় পায় নাই সাহায্যকারী।

  26. وَقَالَ نُوحٞ رَّبِّ لَا تَذَرۡ عَلَى ٱلۡأَرۡضِ مِنَ ٱلۡكَٰفِرِينَ دَيَّارًا

    Open ayah 71:26

    নূহ্ আরও বলেছিল, ‘হে আমার প্রতিপালক ! পৃথিবীতে কাফিরগণের মধ্য হতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না।

  27. إِنَّكَ إِن تَذَرۡهُمۡ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوٓاْ إِلَّا فَاجِرٗا كَفَّارٗا

    Open ayah 71:27

    ‘তুমি এদেরকে অব্যাহতি দিলে এরা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির।

  28. رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا

    Open ayah 71:28

    ‘হে আমার প্রতিপালক ! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মু’মিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে ; আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর।’