النجم
An-Najm
Translation: Bangla - Bayaan Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ
Open ayah 53:1কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়।
مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ
Open ayah 53:2তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।
وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ
Open ayah 53:3আর সে মনগড়া কথা বলে না।
إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ
Open ayah 53:4তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ
Open ayah 53:5তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর,
ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ
Open ayah 53:6প্রজ্ঞার অধিকারী*। অতঃপর সে স্থির হয়েছিল, * জিবরীল।
وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 53:7তখন সে ঊর্ধ্ব দিগন্তে।
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
Open ayah 53:8তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরো কাছে এল।
فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ
Open ayah 53:9তখন সে নৈকট্য ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।
فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ
Open ayah 53:10অতঃপর তিনি তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন।
مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ
Open ayah 53:11সে যা দেখেছে, অন্তকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি।
أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
Open ayah 53:12সে যা দেখেছে, সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে?
وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ
Open ayah 53:13আর সে তো তাকে* আরেকবার** দেখেছিল। * জিবরীলকে।
عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ
Open ayah 53:14সিদরাতুল মুনতাহার* নিকট। * সিদরাতুল মুনতাহা হল সপ্তম আকাশে আরশের ডান দিকে একটি কুল জাতীয় বৃক্ষ, সকল সৃষ্টির জ্ঞানের সীমার শেষ প্রান্ত। তারপর কি আছে, একমাত্র আল্লাহই জানেন।
عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ
Open ayah 53:15যার কাছে জান্নাতুল মা’ওয়া* অবস্থিত। * ফেরেশতা, শহীদদের রূহ ও মুত্তাকীদের অবস্থানস্থল।
إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ
Open ayah 53:16যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল।
مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ
Open ayah 53:17তার দৃষ্টি এদিক-সেদিক যায়নি এবং সীমাও অতিক্রম করেনি।
لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ
Open ayah 53:18নিশ্চয় সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে।
أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ
Open ayah 53:19তোমরা লাত ও ‘উযযা সম্পর্কে আমাকে বল’?
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ
Open ayah 53:20আর মানাত সম্পর্কে, যা তৃতীয় আরেকটি?
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ
Open ayah 53:21তোমাদের জন্য কি পুত্র আর আল্লাহর জন্য কন্যা?
تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ
Open ayah 53:22এটাতো তাহলে এক অসঙ্গত বণ্টন!
إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ
Open ayah 53:23এগুলো কেবল কতিপয় নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোন দলীল-প্রমাণ নাযিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেরা যা চায়, তার অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে।
أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ
Open ayah 53:24মানুষের জন্য তা কি হয়, যা সে চায়?
فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ
Open ayah 53:25বস্তুতঃ পরকাল ও ইহকাল তো আল্লাহরই।
۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ
Open ayah 53:26আর আসমানসমূহে অনেক ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কোনই কাজে আসবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট, তার ব্যাপারে অনুমতি দেয়ার পর।
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ
Open ayah 53:27নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে।
وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا
Open ayah 53:28অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞানই নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবেলায় কোনই কাজে আসে না।
فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 53:29অতএব তুমি তাকে উপেক্ষা করে চল, যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।
ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ
Open ayah 53:30এটাই তাদের জ্ঞানের শেষসীমা। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভাল জানেন তার সম্পর্কে, যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভাল জানেন তার সম্পর্কে, যে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।
وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى
Open ayah 53:31আর আসমানসমূহে যা রয়েছে এবং যমীনে যা রয়েছে, তা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে ।
ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
Open ayah 53:32যারা ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার, তিনি তোমাদের ব্যাপারে সম্যক অবগত। যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। কে তাকওয়া অবলম্বন করেছে, সে সম্পর্কে তিনিই সম্যক অবগত।
أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ
Open ayah 53:33তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নেয়?
وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ
Open ayah 53:34আর সামান্য দান করে, তারপর বন্ধ করে দেয়?
أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ
Open ayah 53:35তার কাছে কি আছে গায়েবের জ্ঞান যে, সে দেখছে?
أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
Open ayah 53:36নাকি মূসার কিতাবে যা আছে, সে সম্পর্কে তাকে অবহিত করা হয়নি ?
وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ
Open ayah 53:37আর ইবরাহীমের কিতাবে, যে (নির্দেশ) পূর্ণ করেছিল।
أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ
Open ayah 53:38তা এই যে, কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।
وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ
Open ayah 53:39আর এই যে, মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।
وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ
Open ayah 53:40আর এই যে, তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে।
ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ
Open ayah 53:41তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে।
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ
Open ayah 53:42আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো শেষ গন্তব্য।
وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ
Open ayah 53:43আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাঁদান।
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا
Open ayah 53:44আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন।
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ
Open ayah 53:45আর তিনিই যুগল সৃষ্টি করেন- পুরুষ ও নারী।
مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ
Open ayah 53:46শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়।
وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ
Open ayah 53:47আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর উপরই।
وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ
Open ayah 53:48আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ
Open ayah 53:49আর তিনিই শিরার* রব। * একটি নক্ষত্রের নাম।
وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ
Open ayah 53:50আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।
وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ
Open ayah 53:51আর সামূদ জাতিকেও। কাউকে তিনি অবশিষ্ট রাখেন নি।
وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ
Open ayah 53:52আর পূর্বে নূহের কওমকেও। নিশ্চয় তারা ছিল অতিশয় যালিম ও চরম অবাধ্য।
وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ
Open ayah 53:53আর তিনি উল্টানো আবাসভূমিকে* নিক্ষেপ করেছিলেন। * সামূদ সম্প্রদায়ের জনপদ।
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
Open ayah 53:54অতঃপর সেটাকে আচ্ছন্ন করেছিল, যা আচ্ছন্ন করার ছিল।
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
Open ayah 53:55তাহলে তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?
هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ
Open ayah 53:56অতীত সতর্ককারীদের মত এই নবীও একজন সতর্ককারী।
أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ
Open ayah 53:57কিয়ামত নিকটবর্তী।
لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
Open ayah 53:58আল্লাহ ছাড়া কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়।
أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ
Open ayah 53:59তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ?
وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ
Open ayah 53:60আর হাসছ এবং কাঁদছ না?
وَأَنتُمۡ سَٰمِدُونَ
Open ayah 53:61আর তোমরা তো গাফিল।
فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩
Open ayah 53:62সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা কর এবং ইবাদাত কর।[সাজদাহ]