القلم
Al-Qalam
Translation: Bangla - Mufti Taqi Usmani · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ
Open ayah 68:1নূন। (হে রাসূল!) শপথ কলমের এবং তারা যা লিখছে তার।
مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ
Open ayah 68:2স্বীয় প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও।
وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ
Open ayah 68:3নিশ্চয়ই তোমার জন্য আছে অনিঃশেষ প্রতিদান।
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ
Open ayah 68:4এবং নিশ্চয়ই তুমি অধিষ্ঠিত আছ মহান চরিত্রে।
فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ
Open ayah 68:5সুতরাং অচিরেই তুমি দেখবে এবং তারাও দেখতে পাবে—
بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ
Open ayah 68:6তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত—।
إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ
Open ayah 68:7নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালোভাবে জানেন সেই ব্যক্তিকে, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং ভালোভাবে জানেন সঠিক পথপ্রাপ্তদেরকেও।
فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ
Open ayah 68:8সুতরাং যারা (তোমাকে) মিথ্যাবাদী বলে, তুমি তাদের কথায় চলো না।
وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ
Open ayah 68:9তারা চায় তুমি নমনীয় হলে তারাও নমনীয় হবে।
وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ
Open ayah 68:10এবং অত্যধিক কসমকারী হীন ব্যক্তির কথায়ও চলো না,
هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ
Open ayah 68:11যে নিন্দা করতে অভ্যস্ত, চুগলি করে বেড়ায়,
مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ
Open ayah 68:12সৎকাজে বাধাদানকারী, সীমালংঘনকারী, পাপিষ্ঠ,
عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ
Open ayah 68:13রূঢ় স্বভাব, তাছাড়া অজ্ঞাতকুলশীল।
أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ
Open ayah 68:14এই কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধ।
إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 68:15তার সামনে যখন আমার আয়াতসমূহ পড়া হয়, তখন সে বলে, (এটা তো) অতীত লোকদের কিসসা-কাহিনী।
سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ
Open ayah 68:16আমি অচিরেই তার শুঁড় দাগিয়ে দেব।
إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ
Open ayah 68:17আমি তাদেরকে (অর্থাৎ মক্কাবাসীকে) পরীক্ষায় ফেলেছি, যেমন পরীক্ষায় ফেলেছিলাম (এক) বাগানওয়ালাদেরকে, যখন তারা শপথ করেছিল, ভোর হওয়া মাত্র আমরা বাগানের ফসল কাটব।
وَلَا يَسۡتَثۡنُونَ
Open ayah 68:18এবং (একথা বলার সময়) তারা কোন ব্যতিক্রম রাখছিল না।
فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ
Open ayah 68:19অতঃপর তারা যখন নিদ্রিত ছিল, তোমার প্রতিপালকের পক্ষ থেকে সেই বাগানে হানা দিল এক উপদ্রব,
فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ
Open ayah 68:20ফলে ভোরবেলা তা হয়ে গেল কাটা ক্ষেতের মত।
فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ
Open ayah 68:21ভোর হতেই তারা একে অন্যকে ডাক দিল।
أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ
Open ayah 68:22তোমরা ফসল কাটতে চাইলে ভোর বেলায়ই ক্ষেতে চল।
فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ
Open ayah 68:23সুতরাং তারা চুপিসারে একে অন্যকে এই বলতে বলতে রওয়ানা হল
أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ
Open ayah 68:24যে, আজ যেন কোন মিসকীন তোমাদের কাছে এ বাগানে ঢুকতে না পারে।
وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ
Open ayah 68:25এবং তারা সতেজে বের হয়ে পড়ল শক্তিমত্তার সাথে।
فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ
Open ayah 68:26অতঃপর যখন বাগানটি দেখল, বলে উঠল, আমরা নিশ্চয়ই রাস্তা হারিয়ে ফেলেছি।
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
Open ayah 68:27(কিছুক্ষণ পর বলল) না, বরং আমরা তো হৃতসর্বস্ব।
قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ
Open ayah 68:28তাদের মধ্যে যে সবচেয়ে ভালো ছিল, সে বলল, আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা তাসবীহ পড়ছ না কেন?
قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
Open ayah 68:29তখন তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের তাসবীহ (তাঁর পবিত্রতা ঘোষণা) করছি। নিশ্চয়ই আমরা জালেম ছিলাম।
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ
Open ayah 68:30তারপর তারা একে অন্যের দিকে মুখ করে পরস্পরকে দোষারোপ করতে লাগল।
قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ
Open ayah 68:31তারপর সকলে (একযোগে) বলল, হায় আফসোস! নিশ্চয়ই আমরা অবাধ্য হয়ে গিয়েছিলাম।
عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ
Open ayah 68:32অসম্ভব কিছু নয়, আমাদের প্রতিপালক এ বাগানের পরিবর্তে আমাদেরকে আরও উৎকৃষ্ট বাগান দান করবেন। আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের অভিমুখী হচ্ছি।
كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
Open ayah 68:33শাস্তি এমনই হয়ে থাকে। আর নিশ্চয়ই আখেরাতের শাস্তি কঠিনতর যদি তারা জানত!
إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 68:34তবে মুত্তাকীদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে নি‘আমতপূর্ণ উদ্যানরাজি।
أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ
Open ayah 68:35আচ্ছা, আমি কি অনুগতদেরকে অপরাধীদের সমান গণ্য করব?
مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ
Open ayah 68:36তোমাদের কী হল? তোমরা কী রকমের সিদ্ধান্ত করছ?
أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ
Open ayah 68:37তোমাদের কাছে কি এমন কোন কিতাব আছে, যার ভেতর তোমরা পড়ছ
إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
Open ayah 68:38যে, সেখানে তোমরা যা পছন্দ কর তাই পাবে?
أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ
Open ayah 68:39নাকি তোমরা আমার থেকে কিয়ামত দিবস পর্যন্ত বলবৎ থাকবে এমন কসম নিয়ে রেখেছ যে, তোমরা যা স্থির করবে তাই সেখানে পাবে?
سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ
Open ayah 68:40(হে রাসূল!) তাদেরকে জিজ্ঞেস কর, তাদের মধ্যে কে এ বিষয়ের যিম্মাদার?
أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ
Open ayah 68:41না কি (আল্লাহর প্রভুত্বে) তাদের (বিশ্বাস মত) কোন শরীক আছে (যারা এই নিশ্চয়তা গ্রহণ করেছে)? তাহলে তারা তাদের সেই শরীকদেরকে উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়!
يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ
Open ayah 68:42যে দিন ‘সাক’ খুলে দেওয়া হবে এবং তাদেরকে সিজদার জন্য ডাকা হবে, তখন তারা (সিজদা করতে) সক্ষম হবে না।
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ
Open ayah 68:43তাদের দৃষ্টি থাকবে অবনত। হীনতা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে, অথচ যখন তারা সুস্থ ও নিরাপদ ছিল, তখনও তাদেরকে সিজদার জন্য ডাকা হত (তখন ক্ষমতা থাকা সত্ত্বেও তারা সিজদা করত না)।
فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ
Open ayah 68:44সুতরাং (হে রাসূল!) যারা এ বাণীকে প্রত্যাখ্যান করছে তাদেরকে আমার উপর ছেড়ে দাও। আমি তাদেরকে এমনভাবে ক্রমান্বয়ে (ধ্বংসের দিকে) নিয়ে যাব যে, তারা জানতেও পারবে না।
وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ
Open ayah 68:45আর আমি তাদেরকে অবকাশ দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমার কৌশল বড় শক্ত।
أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ
Open ayah 68:46তুমি কি তাদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ যে, তারা জরিমানা-ভারে ন্যুব্জ হয়ে পড়ছে?
أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ
Open ayah 68:47না কি তাদের কাছে গায়েবের জ্ঞান আছে, যা তারা লিখে রাখছে।
فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ
Open ayah 68:48মোদ্দাকথা তুমি তোমার প্রতিপালকের নির্দেশ না আসা পর্যন্ত সবর করতে থাক এবং মাছ-সম্পর্কিত ব্যক্তির মত হয়ো না, যখন সে (আমাকে) ডেকেছিল বেদনার্ত অবস্থায়।
لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ
Open ayah 68:49তাঁর প্রতিপালকের অনুগ্রহ যদি তাকে না আগলাত, তবে সে খোলা ময়দানে নিক্ষিপ্ত হত নিকৃষ্ট অবস্থায়।
فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 68:50অতঃপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করে নিলেন।
وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ
Open ayah 68:51যারা কুফর অবলম্বন করেছে, তারা যখন উপদেশ-বাণী শোনে, তখন মনে হয় তারা যেন তাদের (তীব্র) দৃষ্টি দ্বারা তোমাকে আছড়িয়ে দেবে এবং তারা বলে, এই ব্যক্তি তো পাগল।
وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 68:52অথচ এটা তো বিশ্বজগতের জন্য কেবলই উপদেশ।