القيامة
Al-Qiyaama
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ
Open ayah 75:1আমি শপথ করছি কিয়ামাত দিবসের।
وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ
Open ayah 75:2আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ
Open ayah 75:3মানুষ কি মনে করে যে, আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবনা?
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ
Open ayah 75:4বস্তুতঃ আমি তার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পুনঃ বিন্যস্ত করতে সক্ষম।
بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ
Open ayah 75:5তবুও মানুষ তার সম্মুখে যা আছে তা অস্বীকার করতে চায়;
يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ
Open ayah 75:6সে প্রশ্ন করেঃ কখন কিয়ামাত দিবস আসবে?
فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ
Open ayah 75:7যখন চক্ষু স্থির হয়ে যাবে।
وَخَسَفَ ٱلۡقَمَرُ
Open ayah 75:8এবং চাঁদ হয়ে পড়বে জ্যোতিহীন।
وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ
Open ayah 75:9যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে।
يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ
Open ayah 75:10সেদিন মানুষ বলবেঃ আজ পালানোর স্থান কোথায়?
كَلَّا لَا وَزَرَ
Open ayah 75:11না, কোন আশ্রয়স্থল নেই।
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ
Open ayah 75:12সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট।
يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Open ayah 75:13সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে।
بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ
Open ayah 75:14বস্তুতঃ মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত।
وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ
Open ayah 75:15যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ
Open ayah 75:16তাড়াতাড়ি অহী আয়ত্ত্ব করার জন্য তুমি তোমার জিহবা দ্রুততার সাথে সঞ্চালন করনা।
إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ
Open ayah 75:17ইহা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই।
فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ
Open ayah 75:18সুতরাং যখন আমি উহা পাঠ করাই তুমি সেই পাঠের অনুসরণ কর।
ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ
Open ayah 75:19অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই।
كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ
Open ayah 75:20না, তোমরা প্রকৃত পক্ষে পার্থিব জীবনকে ভালবাস।
وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ
Open ayah 75:21এবং আখিরাতকে উপেক্ষা কর।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ
Open ayah 75:22সেদিন কোন কোন মুখমন্ডল উজ্জ্বল হবে।
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ
Open ayah 75:23তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে।
وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ
Open ayah 75:24কোন কোন মুখমন্ডল হয়ে পড়বে বিবর্ণ।
تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ
Open ayah 75:25এবং এই আশংকায় যে, এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন।
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ
Open ayah 75:26যখন প্রাণ কন্ঠাগত হবে।
وَقِيلَ مَنۡۜ رَاقٖ
Open ayah 75:27এবং বলা হবেঃ কে তাকে রক্ষা করবে?
وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ
Open ayah 75:28তখন তার প্রত্যয় হবে যে, উহা বিদায়ক্ষণ।
وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
Open ayah 75:29এবং পায়ের সংগে পা জড়িয়ে যাবে।
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ
Open ayah 75:30সেদিন তোমার রবের নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে।
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Open ayah 75:31সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি।
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Open ayah 75:32বরং সে প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ
Open ayah 75:33অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভভরে।
أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ
Open ayah 75:34তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!
ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ
Open ayah 75:35আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى
Open ayah 75:36মানুষ কি মনে করে যে, তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে?
أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ
Open ayah 75:37সে কি স্খলিত শুক্রবিন্দু ছিলনা?
ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ
Open ayah 75:38অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।
فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
Open ayah 75:39অতঃপর তিনি তা হতে সৃষ্টি করেন যুগল নর ও নারী।
أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ
Open ayah 75:40তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন?