المدثر
Al-Muddaththir
Translation: Bangla - Mujibur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ
Open ayah 74:1হে বস্ত্রাচ্ছাদিত!
قُمۡ فَأَنذِرۡ
Open ayah 74:2উঠ, সতর্ক বাণী প্রচার কর।
وَرَبَّكَ فَكَبِّرۡ
Open ayah 74:3এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
وَثِيَابَكَ فَطَهِّرۡ
Open ayah 74:4তোমার পরিচ্ছদ পরিস্কার রাখ।
وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ
Open ayah 74:5অপবিত্রতা হতে দূরে থাক।
وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ
Open ayah 74:6অধিক পাওয়ার প্রত্যাশায় দান করনা।
وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ
Open ayah 74:7এবং তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধর।
فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ
Open ayah 74:8যেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে –
فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ
Open ayah 74:9সেদিন হবে এক সংকটের দিন –
عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ
Open ayah 74:10যা কাফিরদের জন্য সহজ নয়।
ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا
Open ayah 74:11আমাকে ছেড়ে দাও এবং তাকে, যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে।
وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا
Open ayah 74:12আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ।
وَبَنِينَ شُهُودٗا
Open ayah 74:13এবং নিত্য সঙ্গী পুত্রগণ।
وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا
Open ayah 74:14এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দময় জীবনের প্রচুর উপকরণ।
ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ
Open ayah 74:15এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও অধিক দিই।
كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا
Open ayah 74:16না, তা হবেনা, সেতো আমার নিদর্শনসমূহের ঔদ্ধত বিরুদ্ধাচারী।
سَأُرۡهِقُهُۥ صَعُودًا
Open ayah 74:17আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করব।
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
Open ayah 74:18সে চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।
فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ
Open ayah 74:19অভিশপ্ত হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্রহণ করল!
ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ
Open ayah 74:20আরও অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল!
ثُمَّ نَظَرَ
Open ayah 74:21সে আবার চেয়ে দেখল।
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
Open ayah 74:22অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।
ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ
Open ayah 74:23অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল।
فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ
Open ayah 74:24এবং ঘোষণা করল, এতো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন আর কিছু নয়।
إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ
Open ayah 74:25এটাতো মানুষেরই কথা।
سَأُصۡلِيهِ سَقَرَ
Open ayah 74:26আমি তাকে নিক্ষেপ করব সাকার-এ।
وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ
Open ayah 74:27তুমি কি জান সাকার কি?
لَا تُبۡقِي وَلَا تَذَرُ
Open ayah 74:28উহা তাদের জীবিতাবস্থায় রাখবেনা এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবেনা।
لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ
Open ayah 74:29উহাতো গাত্রচর্ম দগ্ধ করবে।
عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ
Open ayah 74:30উহার তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী।
وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ
Open ayah 74:31আমি তাদেরকে করেছি জাহান্নামের প্রহরী। কাফিরদের পরীক্ষা স্বরূপ। আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীরা সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিরেরা বলবেঃ আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাতে চেয়েছেন? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটাতো মানুষের জন্য সাবধান বাণী।
كَلَّا وَٱلۡقَمَرِ
Open ayah 74:32কক্ষনো না, চন্দ্রের শপথ!
وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ
Open ayah 74:33শপথ রাতের, যখন তার অবসান ঘটে।
وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ
Open ayah 74:34শপথ প্রভাতকালের, যখন উহা হয় আলোকোজ্জ্বল।
إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ
Open ayah 74:35নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম।
نَذِيرٗا لِّلۡبَشَرِ
Open ayah 74:36মানুষের জন্য সতর্ককারী।
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ
Open ayah 74:37তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়ে, তার জন্য।
كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ
Open ayah 74:38প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ
Open ayah 74:39তবে ডান পার্শ্বস্থ ব্যক্তিগণের নয়।
فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ
Open ayah 74:40তারা থাকবে উদ্যানে এবং তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে –
عَنِ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 74:41অপরাধীদের সম্পর্কে,
مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ
Open ayah 74:42তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে?
قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ
Open ayah 74:43তারা বলবেঃ আমরা সালাত আদায় করতামনা –
وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ
Open ayah 74:44আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতামনা।
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ
Open ayah 74:45এবং আমরা আলোচনাকারীদের সাথে আলোচনায় নিমগ্ন থাকতাম –
وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 74:46আমরা কর্মফল দিন অস্বীকার করতাম –
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ
Open ayah 74:47আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত।
فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ
Open ayah 74:48ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবেনা।
فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ
Open ayah 74:49তাদের কি হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে?
كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ
Open ayah 74:50তারা যেন ভীত- সন্ত্রস্থ গর্দভ –
فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ
Open ayah 74:51যা সিংহের সম্মুখ হতে পলায়নপর।
بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ
Open ayah 74:52বস্তুতঃ তাদের প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।
كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ
Open ayah 74:53না ইহা হবার নয়, বরং তারাতো আখিরাতের ভয় পোষণ করেনা।
كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ
Open ayah 74:54কখনও না, এটাতো উপদেশ মাত্র।
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Open ayah 74:55অতএব যার ইচ্ছা সে ইহা হতে উপদেশ গ্রহণ করুক।
وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ
Open ayah 74:56আল্লাহর ইচ্ছা ছাড়া কেহ উপদেশ গ্রহণ করবেনা, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।