المطففين
Al-Mutaffifin
Translation: Islamic Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ
Open ayah 83:1দুর্ভোগ তাদের জন্যে যারা মাপে কম দেয়,
ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ
Open ayah 83:2যারা লোকের নিকট হতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,
وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ
Open ayah 83:3এবং যখন তাদের জন্যে মাপিয়া বা ওজন করে দেয়, তখন কম দেয়।
أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ
Open ayah 83:4এরা কি চিন্তা করে না যে, এরা পুনরুত্থিত হবে
لِيَوۡمٍ عَظِيمٖ
Open ayah 83:5মহাদিবসে ?
يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 83:6যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সামনে।
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ
Open ayah 83:7কখনও না, পাপাচারীদের ‘আমলনামা তো সিজ্জীনে আছে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ
Open ayah 83:8সিজ্জীন সম্পর্কে তুমি কী জান?
كِتَٰبٞ مَّرۡقُومٞ
Open ayah 83:9তা চিহ্নিত ‘আমলনামা।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 83:10সেই দিন দুর্ভোগ হবে অস্বীকারকারীদের,
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 83:11যারা কর্মফল দিবসকে অস্বীকার করে,
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ
Open ayah 83:12কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী এটা অস্বীকার করে ;
إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 83:13এর নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলে, ‘এটা পূর্ববর্তীদের উপকথা।’
كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 83:14কখনও নয় ; বরং এদের কৃতকর্মই এদের হৃদয়ে জঙ্ ধরাইয়াছে।
كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ
Open ayah 83:15না, অবশ্যই সেই দিন এরা এদের প্রতিপালক হতে অন্তর্হিত থাকবে ;
ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ
Open ayah 83:16এরপর এরা তো জাহান্নামে প্রবেশ করবে ;
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 83:17তৎপর বলা হবে, ‘এটাই তা যা তোমরা অস্বীকার করতে।’
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ
Open ayah 83:18অবশ্যই পুণ্যবানদের ‘আমলনামা ‘ইলিয়্যীনে,
وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ
Open ayah 83:19‘ইলিয়্যীন সম্পর্কে তুমি কী জান ?
كِتَٰبٞ مَّرۡقُومٞ
Open ayah 83:20তা চিহ্নিত ‘আমলনামা।
يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 83:21যারা আল্লাহ্ র সান্নিধ্যপ্রাপ্ত তারা তা দেখে।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ
Open ayah 83:22পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে,
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ
Open ayah 83:23তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে।
تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ
Open ayah 83:24তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে,
يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ
Open ayah 83:25তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করান হবে;
خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ
Open ayah 83:26এর মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।
وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ
Open ayah 83:27এর মিশ্রণ হবে তাস্নীমের,
عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ
Open ayah 83:28এটা একটি প্রস্রবণ, যা হতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ
Open ayah 83:29যারা অপরাধী তারা তো মু’মিনদেরকে উপহাস করত।
وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ
Open ayah 83:30এবং এরা যখন মু’মিনদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপিয়া ইশারা করত।
وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ
Open ayah 83:31এবং যখন এদের আপনজনের নিকট ফিরে আসত তখন এরা ফিরিত উৎফুল্ল হয়ে,
وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
Open ayah 83:32এবং যখন এদেরকে দেখিত তখন বলত, ‘এরাই তো পথভ্রষ্ট।’
وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ
Open ayah 83:33এদেরকে তো তাদের তত্ত্বাবধায়ক করে পাঠান হয় নাই।
فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ
Open ayah 83:34আজ মু’মিনগণ উপহাস করতেছে কাফিরদেরকে,
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ
Open ayah 83:35সুসজ্জিত আসন হতে এদেরকে অবলোকন করে।
هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ
Open ayah 83:36কাফিররা এদের কৃতকর্মের ফল পেল তো ?