الإنشقاق

Al-Inshiqaaq

The Splitting Open · Surah 84 · Ayahs: 25 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ

    Open ayah 84:1

    যখন আকাশ বিদীর্ণ হবে,

  2. وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

    Open ayah 84:2

    ও তার প্রতিপালকের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয়।

  3. وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ

    Open ayah 84:3

    এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে।

  4. وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ

    Open ayah 84:4

    ও পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাহিরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে।

  5. وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ

    Open ayah 84:5

    এবং তার প্রতিপালকের আদেশ পালন করবে, এটাই তার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হবেই।

  6. يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ

    Open ayah 84:6

    হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করে থাক, পরে তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।

  7. فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ

    Open ayah 84:7

    যাকে তার ‘আমলনামা তার দক্ষিণ হস্তে দেওয়া হবে

  8. فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا

    Open ayah 84:8

    তার হিসেব-নিকাশ সহজেই লওয়া হবে

  9. وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا

    Open ayah 84:9

    এবং সে তার স্বজনদের নিকট প্রফুলচিত্তে ফিরে যাবে;

  10. وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ 

    Open ayah 84:10

    এবং যাকে তার ‘আমলনামা তার পৃষ্ঠের পশ্চাৎদিক হতে দেওয়া হবে

  11. فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا

    Open ayah 84:11

    সে অবশ্য তার ধ্বংস আহ্বান করবে;

  12. وَيَصۡلَىٰ سَعِيرًا

    Open ayah 84:12

    এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে;

  13. إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا

    Open ayah 84:13

    সে তো তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,

  14. إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

    Open ayah 84:14

    সে তো ভাবিত যে, সে কখনই ফিরে যাবে না;

  15. بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا

    Open ayah 84:15

    নিশ্চয়ই ফিরে যাবে; তার প্রতিপালক তার ওপর সবিশেষ দৃষ্টি রাখেন।

  16. فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ

    Open ayah 84:16

    আমি শপথ করি অস্তরাগের,

  17. وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ

    Open ayah 84:17

    এবং রাত্রির আর তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,

  18. وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ

    Open ayah 84:18

    এবং শপথ চন্দ্রের, যখন এটা পূর্ণ হয়;

  19. لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ

    Open ayah 84:19

    নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করবে।

  20. فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ 

    Open ayah 84:20

    সুতরাং এদের কি হল যে, এরা ঈমান আনে না

  21. وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩

    Open ayah 84:21

    এবং এদের নিকট কুরআন পাঠ করা হলে এরা সিজ্দা করে না ?

  22. بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ

    Open ayah 84:22

    পরন্তু কাফিরগণ একে অস্বীকার করে।

  23. وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ

    Open ayah 84:23

    এবং এরা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত।

  24. فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ

    Open ayah 84:24

    সুতরাং এদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও;

  25. إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ

    Open ayah 84:25

    কিন্তু যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।