البروج

Al-Burooj

The Constellations · Surah 85 · Ayahs: 22 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ

    Open ayah 85:1

    শপথ বুরূজবিশিষ্ট আকাশের,

  2. وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ

    Open ayah 85:2

    এবং প্রতিশ্রুত দিবসের,

  3. وَشَاهِدٖ وَمَشۡهُودٖ

    Open ayah 85:3

    শপথ দ্রষ্টা ও দৃষ্টের-

  4. قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ

    Open ayah 85:4

    ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা-

  5. ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ

    Open ayah 85:5

    ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি,

  6. إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ

    Open ayah 85:6

    যখন এরা এটার পাশে উপবিষ্ট ছিল;

  7. وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ

    Open ayah 85:7

    এবং এরা মু’মিনদের সঙ্গে যা করছিল তা প্রত্যক্ষ করছিল।

  8. وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ

    Open ayah 85:8

    এরা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে, তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে-

  9. ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ

    Open ayah 85:9

    আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার; আর আল্লাহ্ সর্ববিষয়ে দ্রষ্টা।

  10. إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ 

    Open ayah 85:10

    যারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তওবা করে নাই তাদের জন্যে তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।

  11. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ

    Open ayah 85:11

    অবশ্যই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, এটাই মহাসাফল্য।

  12. إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ

    Open ayah 85:12

    তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন।

  13. إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ

    Open ayah 85:13

    তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,

  14. وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ

    Open ayah 85:14

    এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,

  15. ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ

    Open ayah 85:15

    আরশের অধিকারী ও সম্মানিত।

  16. فَعَّالٞ لِّمَا يُرِيدُ

    Open ayah 85:16

    তিনি যা ইচ্ছা তাই করেন।

  17. هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ

    Open ayah 85:17

    তোমার নিকট কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত-

  18. فِرۡعَوۡنَ وَثَمُودَ

    Open ayah 85:18

    ফির‘আওন ও সামূদের?

  19. بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ

    Open ayah 85:19

    তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত;

  20. وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ 

    Open ayah 85:20

    এবং আল্লাহ্ এদের অলক্ষ্যে এদেরকে পরিবেষ্টন করে রয়েছেন।

  21. بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ

    Open ayah 85:21

    বস্তুত এটা সম্মানিত কুরআন,

  22. فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ

    Open ayah 85:22

    সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।