الطارق

At-Taariq

The Morning Star · Surah 86 · Ayahs: 17 · Meccan

Translation: Islamic Foundation · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

    Open ayah 86:1

    শপথ আকাশের এবং রাত্রিতে যা আবির্ভূত হয় তার;

  2. وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ

    Open ayah 86:2

    তুমি কী জান রাত্রিতে যা আবির্ভূত হয় তা কি ?

  3. ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ

    Open ayah 86:3

    তা উজ্জ্বল নক্ষত্র।

  4. إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ

    Open ayah 86:4

    প্রত্যেক জীবের ওপরই তত্ত্বাবধায়ক রয়েছে।

  5. فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ

    Open ayah 86:5

    সুতরাং মানুষ প্রণিধান করুক কী হতে তাকে সৃষ্টি করা হয়েছে!

  6. خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ

    Open ayah 86:6

    তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে,

  7. يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ

    Open ayah 86:7

    এটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য হতে।

  8. إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ

    Open ayah 86:8

    নিশ্চয়ই তিনি তার প্রত্যানয়নে ক্ষমতাবান।

  9. يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ

    Open ayah 86:9

    যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হবে,

  10. فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ 

    Open ayah 86:10

    সেই দিন তার কোন সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও নয়।

  11. وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ

    Open ayah 86:11

    শপথ আসমানের, যা ধারণ করে বৃষ্টি,

  12. وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ

    Open ayah 86:12

    এবং শপথ যমীনের, যা বিদীর্ণ হয়,

  13. إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ

    Open ayah 86:13

    নিশ্চয়ই আল-কুরআন মীমাংসাকারী বাণী।

  14. وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ

    Open ayah 86:14

    এবং এটা নিরর্থক নয়।

  15. إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا

    Open ayah 86:15

    এরা ভীষণ ষড়যন্ত্র করে,

  16. وَأَكِيدُ كَيۡدٗا

    Open ayah 86:16

    এবং আমিও ভীষণ কৌশল করি।

  17. فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا

    Open ayah 86:17

    অতএব কাফিরদেরকে অবকাশ দাও; এদেরকে অবকাশ দাও কিছু কালের জন্যে।